সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজত বসু | ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১২ : ০৪Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: এসবিআইয়ের শাখায় ভয়াবহ ডাকাতি। তবে পশ্চিমবঙ্গে নয়, কর্নাটকে। জানা গেছে, কর্নাটকের বিজয়পুরা শহরে দেশি পিস্তল দেখিয়ে ব্যাঙ্কে ঢুকে কর্মীদের মারধর করে বেঁধে কোটি কোটি টাকা লুঠ করে পালিয়েছে ডাকাতরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধেয়। সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষের দাবি, কর্মীদের চেয়ারের সঙ্গে বেঁধে মোট প্রায় ৫৮ কেজি সোনা এবং নগদ ৮ কোটি টাকা নিয়ে পালিয়েছে ডাকাতরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। চলছে সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা।
জানা গেছে, মঙ্গলবার সন্ধে ৬টা নাগাদ ব্যাঙ্ক বন্ধ হওয়ার ঠিক আগে বিজয়পুরার এসবিআইয়ের শাখায় ঢুকে পড়ে ডাকাতরা। ব্যাঙ্ককর্মীদের দাবি, অভিযুক্তদের পরনে ছিল সেনার পোশাক। ব্যাঙ্কে ঢুকেই ডাকাতদলটি সোজা যায় ম্যানেজারের চেয়ারের কাছে। তার পর কোষাধ্যক্ষের সামনে। পিস্তল দেখিয়ে ব্যাঙ্ককর্মীদের হুমকি দেওয়া হয়। তার পর সমস্ত ব্যাঙ্ককর্মীদের বেঁধে ফেলে ডাকাতদল। এ্যালার্ম বেল বাজানোর সময়ও পাননি ব্যাঙ্ককর্মীরা।
অভিযোগ, এর পর কয়েক মিনিট ধরে ব্যাঙ্কে কার্যত তাণ্ডব চালায় ডাকাতদলটি। কোটি কোটি টাকা এবং কেজি কেজি গয়না নিয়ে বেরিয়ে যায় তারা।
পুলিশ সূত্রে জানা গেছে, যে গাড়ি করে দলটি এসেছিল, সেটি একটি রাস্তায় পাওয়া গিয়েছে। মনে করা হচ্ছে, মহারাষ্ট্রের দিকে পালিয়েছে ওই ডাকাতদল। ডাকাতদলকে ধরার জন্য কর্নাটক এবং মহারাষ্ট্র পুলিশ যৌথ অভিযান শুরু করেছে। জায়গায় জায়গায় নাকা তল্লাশি চলছে। চলছে রাস্তায় রাস্তায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার কাজ।
প্রসঙ্গত, গত জুন মাসে কর্নাটকের বিজয়পুরাতেই কানাড়া ব্যাঙ্কে ডাকাতি হয়েছিল। সে বার ৫৯ কেজি সোনা এবং ৫ লক্ষ ২০ হাজার টাকা লুঠ হয়। আড়াই মাসের মধ্যে একই শহরে ফের ব্যাঙ্ক ডাকাতি হল। সে বার ডাকাতদলের সঙ্গে যোগসূত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল ব্যাঙ্কের ম্যানেজার–সহ বেশ কয়েক জন কর্মীকে। এবার তদন্তে কী উঠে আসে সেটাই দেখার। আর তা সম্ভব হবে ডাকাতদলকে ধরা গেলেই।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?