শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | যুবতীর 'ওইখানকার' তিল পর্যন্ত খুঁজে বার করল AI! গুগল জেমিনি শাড়ি ট্রেন্ডে আতঙ্ক 

নিজস্ব সংবাদদাতা | ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৭ : ০২Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নিয়ে বিশ্বজুড়ে চলছে একদিকে কৌতূহল, অন্যদিকে ভয়। গুগলের জেমিনি এআই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে নানা নতুন ট্রেন্ডের জন্য। বিশেষত “শাড়ি ট্রেন্ড” এখন নেটিজেনদের মধ্যে ব্যাপক জনপ্রিয়। সাধারণ ছবি আপলোড করলেই এআই সেটিকে শাড়ি পরা চেহারায় রূপান্তর করে দেয়। কিন্তু এই মজার ফিচার এবার এক তরুণীর কাছে ভয়ের কারণ হয়ে উঠেছে।

ইনস্টাগ্রাম ব্যবহারকারী ঝলক ভাওনানি একটি ভিডিও পোস্ট করে জানান, তিনি পূর্ণ হাতা জামা পরা নিজের ছবি জেমিনি এআই–তে আপলোড করেছিলেন। তাঁর দাবি, ছবিতে হাত সম্পূর্ণ ঢাকা ছিল। কিন্তু শাড়ি ট্রেন্ডের রেজাল্টে দেখা যায় তাঁর বাঁ হাতে একটি তিল—যেটি বাস্তবেও রয়েছে। বিষয়টি তাঁকে বিস্মিত ও আতঙ্কিত করে তুলেছে।

ঝলকের বক্তব্য, “আমি বুঝতে পারছি না এটা কীভাবে সম্ভব হলো। আমি যে ছবি দিয়েছিলাম, সেখানে আমার হাত ঢাকা ছিল। তবু এআই ঠিক জায়গায় আমার তিল  দেখিয়েছে। এটা খুবই ভয়ের।” তিনি আরও বলেন, “সোশ্যাল মিডিয়ায় বা এআই প্ল্যাটফর্মে আমরা যা আপলোড করছি, তা নিরাপদ নাও হতে পারে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।”

আরও পড়ুন: গর্ভপাতের পরেও 'ওটা' চাই, নয়তো চাকরি খেয়ে নেব! মহিলা কর্মীর প্রতি ক্রীতদাসী সুলভ আচরণে রাগে ফুঁসছে নেটপাড়া

ঘটনাটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে আলোচনা শুরু হয়। একজন লিখেছেন, “এটাই এআই–এর প্রকৃতি। এটি আপনার ডিজিটাল ফুটপ্রিন্ট ব্যবহার করে। আপনি আগে যত ছবি অনলাইনে আপলোড করেছেন, সেগুলো থেকেই এই তিল  শনাক্ত হয়েছে।” আবার কেউ লিখেছেন, “সবচেয়ে ভালো উপায় হচ্ছে নিজেই শাড়ি পরে ছবি তোলা, তাহলে এআই–এর ওপর নির্ভর করতে হবে না।”

উল্লেখ্য, জেমিনি এআই বর্তমানে “নানো বানানা ট্রেন্ড” এবং “শাড়ি ট্রেন্ড”–এর মতো ফিচার নিয়ে ব্যাপক আলোচনায় রয়েছে। অনেকে মজা করে ব্যবহার করছেন, তবে ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা নিয়েও উদ্বেগ বাড়ছে। প্রযুক্তি বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ব্যবহারকারীদের উচিত ব্যক্তিগত ছবি ও তথ্য অতিরিক্ত শেয়ার না করা। কারণ এআই টুলগুলো অনেক সময় পুরনো তথ্য বা ছবি ব্যবহার করে এমন ফলাফল দিতে পারে, যা ব্যবহারকারীদের কাছে অস্বস্তিকর বা “ভৌতিক” মনে হতে পারে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া