শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ১৭ সেপ্টেম্বর ২০২৫ ০৯ : ২১Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: বিয়েবাড়ি বা বড় কোনও অনুষ্ঠানে খাওয়া-দাওয়া, গান-বাজনার বাইরেও এমন অনেক কিছু ঘটে, যা আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। কখনও সাজপোশাক, কখনও এলাহি আয়োজন নজর কাড়ে। তবে মাঝে মাঝে এমন কিছু অপ্রত্যাশিত মুহূর্ত তৈরি হয়, যা ক্যামেরাবন্দি হয়ে নিমেষে ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে নেটমাধ্যমে, যেখানে এক মহিলার কীর্তি দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়।
সম্প্রতি এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, এক মহিলা অনুষ্ঠানে খেতে বসেছেন। হঠাৎই তিনি একটি চিকেনের লেগ পিস টিস্যু পেপারে মুড়ে সন্তর্পণে নিজের ভ্যানিটি ব্যাগে ঢুকিয়ে রাখলেন। তাঁর এই কাজ ক্যামেরায় রেকর্ড করে অনলাইনে শেয়ার করা হয়।
ভিডিওর সঙ্গে দেওয়া ক্যাপশনটি আরও তির্যক। তাতে লেখা, "এখন বুঝতে পারলাম মহিলারা কেন সঙ্গে সব সময় পার্স রাখে। ভিডিয়োটি দেখুন, আপনিও মজা পাবেন।"
অনলাইনে পোস্ট হওয়ার পর থেকে ভিডিওটি ৮০ হাজারের বেশি মানুষ দেখেছেন। বিভিন্ন প্ল্যাটফর্মে এটি ছড়িয়ে পড়তেই ব্যবহারকারীরা নানা ধরনের প্রতিক্রিয়ায় ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্স।
একজন ব্যবহারকারী লিখেছেন, "পার্সের সঠিক ব্যবহার একেই বলে।"
অন্য একজনের মন্তব্য, "ইনি কি নিজের বাবুর জন্য ভাবছেন, না কি নিজের জন্য!"
আরেকজন রসিকতা করে লিখেছেন, "এতদিনে বুঝলাম, পার্সে শুধু মেকআপের জিনিস নয়, আপৎকালীন খাবারও থাকে।"
এক ব্যক্তি আবার প্রশ্ন তুলেছেন, "পার্টিতে গিয়ে এমনভাবে চিকেন চুরি কে করে ভাই?"
তবে সকলেই যে বিষয়টিকে মজার ছলে দেখেছেন, তা নয়। অনেকেই ওই মহিলার সমর্থনে এগিয়ে এসেছেন। তাঁদের মতে, তিনি হয়তো খাবার নষ্ট করতে চাননি।
একজনের মন্তব্য, "হয়তো বাড়ির পোষ্যটির জন্য নিয়ে যাচ্ছেন!! এটা তো খুব ভাল উদ্যোগ।"
অন্য একজন লিখেছেন, "আমি নিশ্চিত এটা কোনও কুকুরের জন্য... নিজের প্লেট থেকে একটু খাবার সরালে এমন ভিডিও করার কী আছে! এটা তো পোষ্যের প্রতি তাঁর ভালবাসা এবং যত্ন ছাড়া আর কিছুই নয়।"
আরেকজন নেটিজেন বলেন, "এটা ১০০ শতাংশ কুকুরের জন্যই। বাড়ি ফেরার পথে হয়তো তিনি কোনও রাস্তার কুকুরকে খাওয়াবেন। নিজের প্লেটের খাবার বাঁচানোর জন্য আমি নিজেও এমনটা করি। এতে এত শোরগোলের কী আছে!"
অন্য এক ব্যবহারকারী বিষয়টিকে অন্য দৃষ্টিকোণ থেকে দেখে লিখেছেন, "উনি খাবার নষ্ট করেননি... এতে তো খুশি হওয়া উচিত... কেন ‘ধরা পড়া’র মতো শব্দ ব্যবহার করা হচ্ছে? খাবার নষ্ট করলে আপনাদের জন্য ঠিক ছিল, আর উনি খাবার বাঁচিয়ে দায়িত্বশীলতার পরিচয় দিলেন, সেটা কি অন্যায়?"
এই ঘটনার পর নেটদুনিয়ায় একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে— মহিলার এই কাজকে কি খাবারের অপচয় বাঁচানো বলা হবে, না কি চুরি? বিতর্ক চলছে, চলবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?