সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | চেরাপুঞ্জির শিরোপা ছিনিয়ে নেবে যে কোনও সময়, সবুজ পাহাড় আর সাদা মেঘে ঘেরা এই জায়গাই এখন ভারতের অন্যতম শ্রেষ্ঠ পর্যটনকেন্দ্র

আর্যা ঘটক | ১৭ সেপ্টেম্বর ২০২৫ ০৮ : ৫৩Arya Ghatak

আজকাল ওয়েবডেস্ক: দেশের সবচেয়ে বৃষ্টিবহুল জায়গার নাম উঠলেই অবধারিতভাবে মেঘালয়ের মৌসিনরাম বা চেরাপুঞ্জির কথা মনে আসে। কিন্তু সেই তালিকার এক অন্যতম দাবিদার যে মহারাষ্ট্রের কোলেই লুকিয়ে রয়েছে, সে খবর ক'জন রাখেন? নাম তার তামহিনী ঘাট। আশ্চর্যের বিষয় হল, মুম্বইয়ের চেয়ে প্রায় দ্বিগুণ বৃষ্টিপাত হওয়া সত্ত্বেও এখানকার রাস্তাঘাট আশ্চর্যরকম মসৃণ ও গর্তহীন। বর্ষার রুদ্র রূপ এবং মানুষের তৈরি পথের এই সহাবস্থানই এখন পর্যটক থেকে প্রকৃতিপ্রেমী, সকলের কাছে এক অপার বিস্ময়।

বর্ষা নামতেই যেন এক জাদুবলে বদলে যায় এই অঞ্চলের রূপ। চারপাশের সহ্যাদ্রি পর্বতমালা ঢেকে যায় গাঢ় সবুজ চাদরে। পাহাড়ের কোল বেয়ে নেমে আসে অজস্র ছোট-বড় ঝর্না, যা পর্যটকদের মন কেড়ে নেয়। মেঘ এবং কুয়াশার চাদরে মোড়া এই পথের প্রতিটি বাঁক যেন এক নতুন দৃশ্যপটের জন্ম দেয়। শহুরে কোলাহল থেকে দূরে, প্রকৃতির এই আদিম সৌন্দর্য উপভোগ করতে পুণে এবং মুম্বইয়ের মতো শহর থেকে সপ্তাহান্তে ছুটে আসেন হাজার হাজার মানুষ। ট্রেকিং এবং প্রকৃতিপ্রেমীদের কাছে তামহিনী ঘাট এক স্বর্গোদ্যান।

মহারাষ্ট্রের মুলশি এবং তামহিনী গ্রামের মধ্যে অবস্থিত এই মনোরম গিরিপথটি এখন রাজ্যের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। পুণে থেকে এর দূরত্ব খুব বেশি নয়। পাউড রোড ধরে মুলশি বাঁধের দিকে গেলেই তামহিনী ঘাটের রাস্তা পাওয়া যায়। সড়কপথে গাড়িতে যেতে সময় লাগে দেড় থেকে দুই ঘণ্টা। অন্যদিকে, মুম্বই থেকে আসতে হলে মুম্বই-পুণে এক্সপ্রেসওয়ে ধরে খোপোলি এক্সিট দিয়ে পালি হয়ে এই ঘাটে পৌঁছনো যায়। সেক্ষেত্রে সময় লাগে প্রায় তিন থেকে সাড়ে তিন ঘণ্টা।

আরও পড়ুনঃ গর্ভপাতের পরেও 'ওটা' চাই, নয়তো চাকরি খেয়ে নেব! মহিলা কর্মীর প্রতি ক্রীতদাসী সুলভ আচরণে রাগে ফুঁসছে নেটপাড়া...

কিন্তু আসল প্রশ্নটি হল, যেখানে প্রবল বর্ষায় দেশের বড় বড় শহরের রাস্তাও বেহাল হয়ে যায়, সেখানে তামহিনী ঘাটের রাস্তা কীভাবে এমন মসৃণ থাকে? এই প্রশ্নের কোনও নিশ্চিত উত্তর না মিললেও বিশেষজ্ঞরা এর নেপথ্যে একাধিক কারণ থাকতে পারে বলে মনে করছেন। প্রথমত, তামহিনীর পার্বত্য ভৌগোলিক গঠন। পাহাড়ি ঢালের কারণে বৃষ্টির জল রাস্তায় এক মুহূর্তও জমে থাকতে পারে না, দ্রুত গড়িয়ে নেমে যায়। জল জমে রাস্তা খারাপ হওয়ার মূলগত আশঙ্কাটাই এখানে নেই।

দ্বিতীয়ত, উন্নত নির্মাণশৈলী এবং ব্যবহৃত সামগ্রীর গুণমান। মনে করা হয়, এই রাস্তা তৈরির সময় জলনিকাশি ব্যবস্থার উপর বিশেষ জোর দেওয়া হয়েছিল, যা একে দীর্ঘস্থায়ী করেছে। এর পাশাপাশি, নিয়মিত রক্ষণাবেক্ষণও এই মসৃণ রাস্তার স্বাস্থ্যরক্ষার অন্যতম চাবিকাঠি। প্রশাসন এবং স্থানীয় কর্তৃপক্ষের নিরন্তর নজরদারির ফলেই চরম বর্ষাতেও টিকে রয়েছে এই রাস্তা।

সব মিলিয়ে, তামহিনী ঘাট শুধু বর্ষায় বেড়ানোর একটি আদর্শ জায়গা নয়, এটি প্রকৃতির রুদ্র রূপের সঙ্গে উন্নত ইঞ্জিনিয়ারিং এবং সঠিক পরিকল্পনার এক অপূর্ব মেলবন্ধনের নিদর্শনও বটে। যেখানে প্রকৃতি তার সবটুকু উজাড় করে দিয়েছে, সেখানেই মানুষের তৈরি পথও টিকে রয়েছে স্বমহিমায়, যা নিঃসন্দেহে এক শিক্ষণীয় বিষয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া