শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় নতুন পালক, ১৭ টি স্বাস্থ্য প্রকল্প উপহার দিলেন মুখ্যমন্ত্রী

Reporter: গোপাল সাহা | লেখক: সুমিত চক্রবর্তী ১৬ সেপ্টেম্বর ২০২৫ ২১ : ১১Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: চিকিৎসা পরিষেবার উন্নতিকরণে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিল্যানাস করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ৬৭ কোটি টাকা ব্যয়ে তৈরি হল নতুন উডবার্ন ওয়ার্ড। এছাড়াও রোবটিক সার্জারি থেকে ক্যানসার হাসপাতাল তৈরি ও অত্যাধুনিক মেশিন ক্রয় মিলিয়ে এসএসকেএম হাসপাতালে ১৮টি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী।


মঙ্গলবার সন্ধ্যায় সরকারি সভায় মুখ্যমন্ত্রী জানালেন, নতুন উডবার্ন ওয়ার্ডটির ১০তলা ভবনে ১৩১টি কেবিন রয়েছে। অত্যাধুনিক পরিষেবা মিলবে এই ওয়ার্ডে। সিঙ্গল কেবিনের ভাড়া ৫ হাজার। এইচডিইউ (HDU) কেবিনের ভাড়া ১২ হাজার টাকা। আইটিইউ (ITU) কেবিনের ভাড়া ১৫ হাজার টাকা। মুখ্যমন্ত্রী বলেন, “বেসরকারি হাসপাতালে এই চিকিৎসায় অনেক টাকা খরচ হয়। এখানে অনেকটাই কম। আমি নিজে ২ হাজার টাকা করে ভাড়া কমিয়েছি। এখন হাসপাতালের খরচ উঠবে না জানি। প্রথমে লোকসানেই চলবে।”

আরও পড়ুন: ভারত-আমেরিকা বাণিজ্য আলোচনায় নতুন মোড়: এবার কী করলেন ট্রাম্প


টাটা মুম্বই হাসপাতালের সঙ্গে রাজ্যের যৌথ উদ্যোগে দু’টি ক্যানসার হাসপাতাল তৈরি কথা জানালেন মমতা। এসএসকেএম চত্বরে তৈরি হচ্ছে ক্যানসার হাসপাতাল। অন্যটি তৈরি হচ্ছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। এছাড়াও সরকারি উদ্যোগে রোবোটিক সার্জিক্যাল সিস্টেম চালু করা হচ্ছে। তৈরি হচ্ছে পূর্ব ভারতে সর্বপ্রথম বোন ব্যাঙ্কও।


এছাড়াও কলকাতা পুলিশ হাসপাতালের নতুন ক্রিটিক্যাল কেয়ার ব্লক তৈরি করা হয়েছে। ২৫.৭১ কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে এই ভবন। এছাড়াও ২৪.৪৯ কোটি টাকা ব্যয়ে লি রোডের উপর তৈরি হয়েছে ৭ তলা ছাত্রাবাস। ১৬ কোটি ব্যয়ে স্বাস্থ্য ভবনের নতুন ভবন অ্যানেক্স–১ তৈরি করা হয়েছে। তৈরি হয়েছে ৩২.৯২ কোটি টাকা ব্যয়ে ড্রাগ কন্ট্রোল অধিদপ্তরে আধুনিক ভবনও। সঙ্গে বেশ কয়েকটি নতুন প্রকল্পের শিলান্যাস করেছেন মুখ্যমন্ত্রী।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া