সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | যোগীরাজ্যের রক্ষকই ভক্ষক! বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ, অপমানে নিজেকেই শেষ করল নাবালিকা

পল্লবী ঘোষ | ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৯ : ১৯Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: রক্ষকই ভক্ষক। নবম শ্রেণির ছাত্রী, এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ পুলিশ কর্মীর বিরুদ্ধে। ধর্ষণের পর অপমানে, লজ্জায়, আতঙ্কে নিজেকেই শেষ করল এই নাবালিকা। ধর্ষণের পর আত্মঘাতী হল সে। জানা গেছে, অভিযুক্ত পুলিশ কর্মী ওই নাবালিকার প্রতিবেশী ছিল। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রতাপগড় জেলায়। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে সোমবার সাঙ্গিপুর থানার অন্তর্গত এক এলাকায়। ১৪ বছর বয়সি নাবালিকা গতকাল আত্মঘাতী হয়। প্রতিবেশী তরুণ, এক পুলিশ কর্মীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছে নাবালিকার পরিবার। 

 

পুলিশ আধিকারিক সঞ্জয় রাই জানিয়েছেন, নাবালিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন ওই পুলিশ কর্মী। বিয়ের প্রতিশ্রুতি দিয়েই শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার চেষ্টা করেন। নাবালিকা তাতেই বাধা দেয়। শেষমেশ নাবালিকাকে ধর্ষণ করেন ওই পুলিশ কর্মী। ধর্ষণের বিষয়টি প্রথমে বাড়িতে কাউকে জানাননি ভয়ে। সোমবারেই বিষয়টি সে ফাঁস করে। এরপর নিজের বাড়িতেই আত্মঘাতী হয় নাবালিকা। 

 

নাবালিকার পরিবারের তরফে ইতিমধ্যেই পুলিশ কর্মীর বিরুদ্ধে এফ আই আর দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত তরুণের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। বর্তমানে মৌ জেলায় ট্রেনিং নিচ্ছেন ওই পুলিশ কর্মী। পুলিশের একটি টিম সেই জেলা থেকে অভিযুক্তকে আটক করার জন্য রওনা দিয়েছে। ঘটনার তদন্ত জারি রয়েছে। 

 

আরও পড়ুন: বিবাহবার্ষিকীর উপহারের জন্য মুখিয়ে ছিলেন যুবতী, শেষমেশ স্বামী যা দিলেন, দেখেই ঘরছাড়া স্ত্রী

 

প্রসঙ্গত, গত জুলাই মাসেই উত্তরপ্রদেশে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল প্রেমিকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুর জেলায়। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল মহারাজপুর এলাকায়। এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে দু'জনকে বুধবার গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে ১৫ বছর বয়সি এক কিশোর রয়েছে। তাকে জুভেনাইল হোমে পাঠানো হয়েছে। চতুর্থ অভিযুক্ত যুবক এখনও পর্যন্ত পলাতক। তার খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। 

 

গত সোমবার থানায় পৌঁছে গণধর্ষণের অভিযোগটি জানায় খোদ নির্যাতিতা নাবালিকা। সে জানায়, আসল ঘটনাটি ঘটেছিল ২৬ জুলাই। ডেপুটি পুলিশ কমিশনার সত্যজিৎ গুপ্ত জানিয়েছেন, ঘটনার দিন নাবালিকা তার প্রেমিকের সঙ্গে ছিল। প্রেমিকের নাম, মহেশ। ১৯ বছরের তরুণ ফতেহপুর জেলার বাসিন্দা। জিনিসপত্র কিনে দেওয়ার লোভ দেখিয়ে মহারাজপুরের একটি নির্জন এলাকায় নাবালিকাকে নিয়ে গিয়েছিল মহেশ। সেখানেই নাবালিকাকে ধর্ষণ করে প্রেমিক। 

 

সেই সময়ে ঘটনাস্থলে পৌঁছয় মহেশের আরও দুই বন্ধু।‌ একজন ১৫ বছরের কিশোর ও আরেকজন ১৯ বছরের লাকি। সেই ঘটনার ভিডিও তোলে দুই বন্ধু। তাদের উদ্দেশ্য ছিল, এই ভিডিওটি নিয়ে তারা নাবালিকাকে ব্ল্যাকমেল করতে পারবে। নাবালিকার থেকে সাত হাজার টাকা চেয়েছিল তারা। কিন্তু যৌন নির্যাতনের পর নাবালিকা হাত জোড় করে জানায়, তার কাছে এক টাকাও নেই। সে ওই টাকা দিতে অপারগ। 

 

অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার অভিষেক পাণ্ডে জানিয়েছেন, সেই রাতেই মহেশের আরও দুই বন্ধু নাবালিকাকে যৌন হেনস্থা করে। তখনই এলাকাটি ছেড়ে পালিয়ে যায় নাবালিকার প্রেমিকা। সেই সময় নাকের দুলটি দিয়ে পালিয়ে বাঁচার চেষ্টা করেছিল সে। কিন্তু তাতে রাজি হয়নি কেউ। নাবালিকাকে গণধর্ষণ করে তারা। 

 

রাতে নির্জন এলাকায় ঘণ্টার পর ঘণ্টা একাই ছিল নাবালিকা।‌ অবশেষে এক অভিযুক্ত তাকে বাইকে করে বাড়ি পৌঁছে দেয়। গত সোমবার নাবালিকার অভিযোগের ভিত্তিতে ক্রাইম ব্রাঞ্চকে নিয়ে মহারাজপুর পুলিশ তদন্ত শুরু করে। মহেশের দুই বন্ধুকে প্রথমে গ্রেপ্তার করে পুলিশ। ১৯ বছরের তরুণকে জেল হেফাজতে নিয়েছে পুলিশ। জুভেনাইল হোমে পাঠানো হয়েছে ১৫ বছরের কিশোরকে। 

 

মহেশের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। এই ঘটনায় একটি মামলা রুজু করেছে তারা। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। অন্যদিকে নাবালিকার মেডিক্যাল টেস্ট করা হয়েছে। গণধর্ষণের অভিযোগটি তারপরেই প্রমাণিত হবে‌। রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তদন্তকারীরা। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া