সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | দু'বার কামড়ালেই যাবজ্জীবন! পথকুকুরদের শায়েস্তা করতে কড়া নিয়ম জারি উত্তরপ্রদেশ সরকারের

রজিত দাস | ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৮ : ৫৯Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: কামড়ালেই এবার বন্দি হতে হবে পথকুকুরদের। উস্কানি ছাড়া প্রথমবার কামড়ালে ১০ দিনের জন্য বন্দি করা হবে। তারপরও যদি একই কাজ করে- তাহলে বন্দিদশার মেয়াদ হবে যাবজ্জীবন! আজীবন শাস্তির কোপে পড়া কুকুরদের কেউ যদি দত্তক নিতে চান তাহলেই তাদের বন্দি অবস্তা থেকে মুক্তি মিলবে। এক্ষেত্রে দত্তকধারীকে হলফনামা পেশ করতে হবে, সেখানে উল্লেখ থাকবে দত্তক নেওয়া কুকুরকে কখনও রাস্তায় ছেড়ে দেওয়া হবে না। কড়া এই নিয়ম জারি হয়েছে উত্তরপ্রদেশে। 

গত ১০ সেপ্টেম্বর সমস্ত গ্রামীণ ও নগর নাগরিক সংস্থাকে প্রধান সচিব অমৃত অভিজাতের জারি করা আদেশে বলা হয়েছে যে, যদি কোনও ব্যক্তি বেওয়ারিশ কুকুর কামড়ানোর পরে জলাতঙ্ক প্রতিরোধী টিকা গ্রহণ করে, তবে ঘটনাটির তদন্ত করা হবে এবং কুকুরটিকে নিকটতম পশু জন্ম নিয়ন্ত্রণ কেন্দ্রে নিয়ে যাওয়া হবে।

প্রয়াগরাজ পৌরনিগমের পশুচিকিৎসক আধিকারিক ডা. বিজয় অমৃত রাজ বলেন, "পশু হাসপাতালে নিয়ে এসে প্রথমেই বেওয়ারিশ কুকুরটিকে জীবাণুমুক্ত করা হবে। কুকুরটিকে ১০ দিনের জন্য পর্যবেক্ষণে রাখা হবে এবং তার আচরণ লক্ষ্য করা হবে। ছেড়ে দেওয়ার আগে, কুকুরটিকে মাইক্রোচিপ করা হবে। সেই চিপে তার সমস্ত বিবরণ থাকবে এবং আমরা তার অবস্থান সনাক্ত করতে সক্ষম হব।" 

যদি একই কুকুর কোনও উসকানি ছাড়াই দ্বিতীয়বার কোনও মানুষকে কামড়ায়, তাহলে সেই পথকুকুরটিকে বাকি জীবনভর পশু সংরক্ষণ কেন্দ্রে রেখে দেওয়া হবে।

উস্কানিমূলক আচরণ হয়েছে কিনা তা কীভাবে নির্ধারণ করা হবে? ডা. বিজয় অমৃত রাজ বলেন, "তিন জনের একটি কমিটি গঠন করা হবে, যার মধ্যে থাকবে এলাকার একজন পশুচিকিৎসক, এমন একজন পশুপ্রেমী যাঁর পশুদের নিয়ে দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে এবং তাদের আচরণ বোঝেন এবং পৌরনিগমের একজন মনোনিত সদস্য। তাঁরা যাচাই করবেন যে, কুকুরের হামলা বিনা উস্কানিতে ছিল কিনা। কেউ পাথর ছুঁড়ে মারার পরে কুকুরটি কামড়ালে, তবে তা বিনা উস্কানিতে আক্রমণ হিসাবে বিবেচিত হবে না।"

সরকারি আদেশে বলা হয়েছে যে, এই ধরনের কুকুর দত্তক নেওয়া যেতে পারে, তবে যে ব্যক্তি দত্তক নেবেন তার সমস্ত বিবরণ - নাম, ঠিকানা ইত্যাদি - প্রদান করতে হবে এবং একটি হলফনামা জমা দিতে হবে যে, কুকুরটিকে আর রাস্তায় ছেড়ে দেওয়া হবে না। কুকুরের মাইক্রোচিপের বিবরণও নোট করা হবে এবং যদি কুকুরটিকে ছেড়ে দেওয়া হয়, তবে দত্তক গ্রহণকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ আট সপ্তাহের মধ্যে দিল্লি এবং জাতীয় রাজধানী অঞ্চলের সমস্ত বেওয়ারিশ কুকুরকে আটক করে আশ্রয়কেন্দ্রে রাখার নির্দেশ দিয়েছিল। যা নিয়ে দেশজুড়ে বিতর্ক দানা বাঁধে। পরে ওই কঠোর রায় সংশোধন করা হয়। বৃহত্তর বেঞ্চ সংশোধিক রায়ে জানিয়েছিল, কুকুরগুলিকে জীবাণুমুক্ত করা উচিত, টিকা দেওয়া উচিত এবং তাদের আসল জায়গায় ছেড়ে দেওয়া উচিত। তবে জলাতঙ্কে আক্রান্ত বা আক্রমণাত্মক আচরণ করলে সেই কুকুরের ক্ষেত্রে এই নিয়ম বলবৎ হবে না। সেই নির্দেশের কয়েক সপ্তাহের মধ্যে এবার উত্তরপ্রদেশ সরকার পথকুকুরদের যাবজ্জীবন বন্দিদশার আদেশ জারি করল। 

আরও পড়ুন- বিশ্বজুড়ে পরিচিত তিনি, ভারতের ধনীতম ইঞ্জিনিয়ারকে চেনেন? তাঁর সম্পত্তির পরিমাণ ৯ লক্ষ কোটি টাকা


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া