সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Things to keep in your Travel Luggage while going on a Durga Puja Vacation

লাইফস্টাইল | পুজোর ছুটিতে ঘুরতে যাচ্ছেন? আবহাওয়া কিন্তু ভাল নয়, শরীর ঠিক রাখতে ব্যাগে অবশ্যই রাখবেন কোন কোন জিনিস?

আকাশ দেবনাথ | ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৮ : ৩০Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: পুজোর ছুটি হোক বা সপ্তাহান্তের অবসর, মন উড়ু উড়ু হলেই বাঙালির পায়ের তলায় সর্ষে। পাহাড় হোক বা সমুদ্র, দেশ হোক বা বিদেশ- নতুনকে জানার আনন্দে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়াই দস্তুর। কিন্তু অনেক সময়েই এই আনন্দের মাঝে কাঁটা হয়ে দাঁড়ায় হঠাৎ অসুস্থতা। সামান্য জ্বর, পেট খারাপ বা অন্য কোনও শারীরিক সমস্যা মাটি করে দিতে পারে বহু প্রতীক্ষিত ছুটির সবটুকু আমেজ। তবে বিশেষজ্ঞরা বলছেন, ভ্রমণে গিয়ে সুস্থ থাকা মোটেই কঠিন কাজ নয়। এর জন্য প্রয়োজন শুধু সামান্য কিছু সতর্কতা এবং পূর্বপ্রস্তুতি।
ভ্রমণের পরিকল্পনা করার সময়ই স্বাস্থ্যের কথা মাথায় রাখা অত্যন্ত জরুরি। বিশেষ করে যাঁরা উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা অন্য কোনও দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন, তাঁদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। ভ্রমণের ধকল শরীর নিতে পারবে কি না, বা আবহাওয়ার পরিবর্তনে কী কী পদক্ষেপ করা উচিত, সেই বিষয়ে জেনে নেওয়া আবশ্যক। পাশাপাশি, যে জায়গায় যাচ্ছেন, সেখানকার আবহাওয়া কেমন থাকবে, তার জন্য কোনও বিশেষ ওষুধ নেওয়ার প্রয়োজন আছে কি না, সেটাও চিকিৎসকের থেকে জেনে নেওয়া বুদ্ধিমানের কাজ।
আরও পড়ুন: পৃথিবীর একমাত্র সাদা জিরাফ কোথায় থাকে? কার ভয়ে ২৪ ঘণ্টা নিরাপত্তায় মুড়ে রাখা হয় তাকে? জানলে চোখে জল আসবে
এর সঙ্গেই গুছিয়ে নিতে হবে একটি প্রাথমিক চিকিৎসার কিট। এতে অবশ্যই রাখুন ব্যথানাশক ওষুধ, জ্বর কমানোর ওষুধ, অ্যান্টাসিড, বমি কমানোর ট্যাবলেট, অ্যান্টি-অ্যালার্জিক ওষুধ, ব্যান্ডেজ, অ্যান্টিসেপটিক লোশন এবং ক্রেপ ব্যান্ডেজ। নিজের প্রয়োজনীয় কোনও বিশেষ ওষুধ থাকলে তাও নিতে ভুলবেন না।

ভ্রমণে গিয়ে অসুস্থ হওয়ার সবচেয়ে বড় কারণগুলির মধ্যে অন্যতম হল দূষিত জল এবং অস্বাস্থ্যকর খাবার। তাই এই বিষয়ে অতিরিক্ত সাবধান থাকা প্রয়োজন। চিকিৎসকদের মতে, রাস্তাঘাটের যে কোনও জায়গা থেকে জল খাওয়া একেবারেই নিরাপদ নয়। সর্বদা বোতলবন্দি জল কিনুন এবং কেনার আগে দেখে নিন ছিপিটি ঠিকভাবে সিল করা আছে কি না। সম্ভব হলে জল ফুটিয়ে খাওয়ার অভ্যাস করুন। হোটেলের বাইরে কোনও পানীয় খেলে তাতে বরফ না নেওয়াই শ্রেয়, কারণ বরফটি কোন জলে তৈরি তা আপনার জানা নেই।
খাবারের ক্ষেত্রেও একই রকম সতর্কতা জরুরি। রাস্তার ধারের কাটা ফল, স্যালাড বা অনেকক্ষণ আগে তৈরি করে রাখা খাবার এড়িয়ে চলুন। চেষ্টা করুন গরম এবং সদ্য রান্না করা খাবার খেতে। যে হোটেলের পরিচ্ছন্নতা নিয়ে সন্দেহ রয়েছে, সেখানে না খাওয়াই ভাল।
আরও পড়ুন: পৃথিবীর একমাত্র সাদা জিরাফ কোথায় থাকে? কার ভয়ে ২৪ ঘণ্টা নিরাপত্তায় মুড়ে রাখা হয় তাকে? জানলে চোখে জল আসবে

ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও অন্যান্য সতর্কতাও অত্যন্ত জরুরি। খাবার খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে সাবান দিয়ে ভাল করে হাত ধুয়ে নিন। সঙ্গে সব সময় একটি হ্যান্ড স্যানিটাইজার সঙ্গে রাখুন।
যেখানে যাচ্ছেন, সেখানে মশার উপদ্রব থাকলে মশা তাড়ানোর স্প্রে বা লোশন ব্যবহার করুন। ডেঙ্গি বা ম্যালেরিয়ার মতো রোগ থেকে বাঁচতে সন্ধ্যায় শরীর ঢাকা পোশাক পরাই শ্রেয়। এছাড়াও, অতিরিক্ত রোদে ঘোরাঘুরি করলে সানস্ক্রিন ব্যবহার করুন এবং পর্যাপ্ত জল পান করে শরীরকে সতেজ রাখুন। লম্বা পথ হাঁটার পরিকল্পনা থাকলে আরামদায়ক জুতো পরা অপরিহার্য।
সবশেষে বলা যায়, ভ্রমণের আনন্দ সম্পূর্ণ উপভোগ করার জন্য শরীরকে সুস্থ রাখা সবার আগে দরকার। এই ছোট ছোট বিষয়গুলি মাথায় রাখলেই আপনার ভ্রমণ হয়ে উঠবে নির্ঝঞ্ঝাট, আনন্দময় ও স্মৃতিমধুর।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া