সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | ভাদ্রে রেঁধে আশ্বিনে খাওয়া! রান্না পুজোয় কী কী পদ রান্না করার রীতি রয়েছে? জেনে নিন সব নিয়ম

নিজস্ব সংবাদদাতা | ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৮ : ০৯Soma Majumder

হিন্দুদের বারো মাসে তেরো পার্বণের মধ্যে অন্যতম হল রান্না পুজো। সাধারণত বিশ্বকর্মা পুজোর আগের দিন হয় অরন্ধন বা রান্নাপুজো। যদিও বাংলা বছরে দু’দিন অরন্ধন উৎসব পালিত হয়। মাঘ মাসে সরস্বতী পুজোর পরদিন শীতলষষ্ঠীতে শিলনোড়া পুজোর দিন, আর ভাদ্র মাসের সংক্রান্তিতে মনসা পুজোর দিন। এই দু’দিনই উনুন জ্বালানো হয় না। বদলে আগের দিনের রান্না করা খাবার খাওয়ার রীতি রয়েছে। রান্না পুজো বা অরন্ধন উৎসবে সারা বাংলা জুড়ে বিশেষত গ্রামাঞ্চলে ব্যাপকভাবে উদযাপিত হয়। 

বিশ্বকর্মার আগের দিন হয় রান্না পুজো। এই পুজোয় রান্নাকেই বিশেষ গুরুত্ব দেওয়া হয়। নিয়ম অনুযায়ী, রান্না পুজোর দিন করা রান্না, পরের দিন অর্থাৎ বিশ্বকর্মা পুজোর দিন খাওয়া হয়। এই দিন আগের দিনের করা বাসি রান্নাই সারাদিন ধরে খাওয়া চলে। মরসুমের সেরা সবজি ও মাছ আরাধ্য দেবতাকে নিবেদন করাই রান্না পুজোর প্রধান লক্ষ্য। বলা হয়, রান্নাপুজো আসলে গৃহদেবতা ও উনুনের পুজো। 

আরও পড়ুনঃ বিশ্বকর্মা পুজোর দিন কেন ঘুড়ি ওড়ানো হয়? দেবশিল্পীর আরাধনার সঙ্গে কি কোনও সম্পর্ক রয়েছে? অনেকেই জানেন না আসল কারণ

নিয়ম অনুসারে, পুজোর দিন রাতে গৃহদেবতাকে পুজো করে রান্না বসানো হয়। ঘোর অন্ধকারে বাড়ির সবাই সারা রাত ধরে কুটনো, বাটনা, রান্না করেন। আর পর দিন মা মনসাকে নিবেদন করে তবেই খাওয়া-দাওয়ার পর্ব চলে। ভাদ্র সংক্রান্তিতে অর্থাৎ বিশ্বকর্মা পুজোর আগের দিন বাড়ির মহিলারা শিবের কন্যা দেবী মনসার উদ্দেশ্যে নানা রকম রান্না করা পদ উৎসর্গ করে থাকেন। সারা রাত ধরে চলে রান্নার পর্ব। আর পর দিন মা মনসাকে নিবেদন করে তবেই শুরু হয় খাওয়া-দাওয়া। 


রান্না পুজোয় বিভিন্ন ধরনের পদ রান্নার রীতি রয়েছে। যেগুলো হল আলু, কুমড়ো, কলা, পটল, নারকেল, বেগুন, ভাজা, ভাত, নারকেল কুরো ভাজা, ছোলার ডাল, পুঁইশাক, মাছ ভাজা, কচুর শাক, ইলিশ মাছ, মাছের ঝাল, চালতার টক সহ আরও অনেক কিছি। রান্নাপুজোর একটা বিশেষ আকর্ষণ হল ইলিশ মাছ। অনেক বাড়িতে ইলিশ ভাজা, ইলিশ ভাপা, ইলিশের ঝাল দেওয়ার নিয়ম রয়েছে।

একইসঙ্গে রান্না পুজোর কিছু বিশেষ নিয়ম রয়েছে। যেমন রান্নার জায়গায় যেন সূর্যের আলো প্রবেশ করতে না পারে সেরকম ব্যবস্থা করা হয়। পরের দিন সূর্য উদয়ের আগে যে কোনও উপায়ে রান্না সম্পূর্ণ করতে হবে। দক্ষিণবঙ্গে এই রান্না পুজো বহুল প্রচলিত।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া