বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৮ : ০৯Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: বিয়ের পর বিবাহবার্ষিকীর উদযাপন নিয়েও মেতে থাকে দম্পতিরা। একে অপরকে কীভাবে চমকে দেওয়া যায়, নানা উপহার, খাওয়াদাওয়া, উদযাপনের পরিকল্পনাও চলে কয়েকদিন ধরে। বিশেষত বিবাহবার্ষিকীতে রোমান্টিক মুহূর্ত কাটাতেই চান সকলে। কেউ দামি উপহার দেন, কেউ অন্তরঙ্গ মুহূর্ত কাটান, কেউ ঘুরতে যান। কিন্তু বিবাহবার্ষিকীর উপহার যে সম্পর্কে ফাটল ধরাতে পারে, তা কে জানত!
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সম্প্রতি এক তরুণী বিবাহবার্ষিকীতে স্বামীর থেকে পাওয়া উপহার নিয়ে লম্বা একটি পোস্ট করেন। ৩১ বছরের যুবতী জানিয়েছেন, এটি ছিল তাঁদের দ্বিতীয় বিবাহবার্ষিকী। তিনি স্বামীর জন্য দামি উপহার কিনেছিলেন। স্বামীর পছন্দের ব্র্যান্ডের দামি স্মার্ট ওয়াচ কিনেছিলেন। সেটি সুন্দর করে সাজানো ছিল বাক্সে। মোমবাতির আলোয় সাজিয়েছিলেন ঘর। পাশাপাশি স্বামীর পছন্দের খাবার নিজে হাতে রান্না করেছিলেন।
বাড়ি ফিরেই স্বামীকে উপহার দিয়ে যুবতী চমকে দেন। এরপরই আসে স্বামীর উপহারের পালা। যুবতী যখন স্বামীর উপহারের খোলেন, তখনই দুঃখে ভেঙে পড়েন। দ্বিতীয় বিবাহবার্ষিকীতে স্বামীর তাঁকে ১০০ ডলারের একটি গিফট কার্ড দেন। সেই গিফট কার্ডটি ছিল স্বামীর পছন্দের গেমিং স্টোরের।
উপহারটি দিয়েই যুবতীকে জানান, এই গিফট কার্ডটি তিনি দুজনের কথা ভেবেই কিনেছিলেন। যাতে দুজনে ওই গেমিং স্টোরে গিয়ে একসঙ্গে খেলাধুলা করে সময় কাটাতে পারেন। নিজের পছন্দের উপহার বিবাহবার্ষিকীতে দেওয়ায়, স্বামীর উপর রেগে লাল হয়ে যান যুবতী। বিবাহবার্ষিকীর রাতেই স্বামীকে ছেড়ে বাড়ি থেকে বেরিয়ে যান। সোজা গিয়ে বোনের বাড়িতে ওঠেন। আর ফিরেও যাননি স্বামীর কাছে।
যুবতী জানিয়েছেন, বিয়ের দ্বিতীয় বিবাহবার্ষিকীর উপহার পেয়ে তাঁর মনে হয়েছে, স্বামী অত্যন্ত কৃপণ। পাশাপাশি স্বার্থপরও। তিনি বিবাহবার্ষিকীতে স্ত্রীর পছন্দের কথা না ভেবে, নিজের পছন্দকেই প্রাধান্য দিয়েছেন। স্ত্রীকে দেওয়ার অজুহাতে আসলে উদ্দেশ্য ছিল, সেই গিফট কার্ড নিয়ে নিজের পছন্দের গেম খেলা।
স্বামীর ইচ্ছে ছিল, একটি গিফট কার্ডেই নিজের ইচ্ছে পূরণ করবেন। সেখানে স্ত্রীর পছন্দকে গুরুত্ব দেননি। স্বামীর এহেন আচরণে দুঃখে, রাগে বাড়ি থেকে বেরিয়ে যান। এমন আচরণের কথা সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করেন তিনি। যুবতীর তিক্ত অভিজ্ঞতা পড়ে অনেকেই সান্্ত্বনা দিয়েছেন তাঁকে। কেউ কেউ ডিভোর্সের কথাও উল্লেখ করেছেন।
একজন লিখেছেন, 'আপনার স্বামী কতটা স্বার্থপর, তা পড়েই বোঝা যাচ্ছে। আপনার আর কখনও তাঁর সঙ্গে সংসারে থাকা উচিত নয়। এমনকী কোনও উপহার দেওয়াও উচিত না।' আবার একজন লিখেছেন, 'আপনি ডিভোর্স দিয়ে দিন।' আরেকজন লিখেছেন, 'গেমিং স্টোরে গিয়ে উচিত শিক্ষা দিন স্বামীকে। যাতে কখনও তিনি নিজের এই আচরণ ভুলতে না পারেন।'
যদিও বিশেষজ্ঞরা এই পোস্ট পড়ার পর লিখেছেন, স্বামীর আচরণে ক্ষুব্ধ হলে তা আলোচনা করে মেটানো উচিত। নয়তো সম্পর্কে ফাটল ধরে। বিশেষ দিনে এভাবে বাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়ায়, আদতে কোনও সমস্যার সমাধান হয় না। বরং আরও তিক্ত অভিজ্ঞতা বাড়তে পারে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?