বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
অভিজিৎ দাস | ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৭ : ৪২Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: মাত্র ১৫ বছর বয়সে মারা গেল শিশু অভিনেতা উমর শাহ। তার মর্মান্তিক মৃত্যুতে পাকিস্তানি বিনোদন জগৎ শোকাহত। দ্য ডনের প্রতিবেদন অনুযায়ী, উজ্জ্বল হাসি এবং পর্দায় উপস্থিতির জন্য স্মরণীয় ছিল ১৫ বছর বয়সী এই অভিনেতা। সোমবার ভোরে তার নিজের শহর ডেরা ইসমাইল খানে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় উমর।
পরিবারের সদস্য এবং ডাক্তাররা জানিয়েছে যে উমরের তীব্র বমি হচ্ছিল। এর ফলে তার ফুসফুসে তরল পদার্থ প্রবেশ করে যায় এবং অবশেষে মারাত্মক হৃদরোগের আক্রান্ত হয় সে। এর আগেও তার বাড়িতে একটি বিষাক্ত সাপ পাওয়া গিয়েছিল। সেই সাপের কামড়েই তার মৃত্যু হয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি। এই নিয়ে দ্বিতীয়বার অঘটন ঘটল আহমেদের পরিবারে। ২০২৩ সালের নভেম্বরে ছোট বোন আয়েশাকে হারিয়েছিল আহমেদ।
সমাজমাধ্যমে একটি পোস্ট করে ভাইয়ের মৃত্যু সম্পর্কে সকলকে অবহিত করেছেন আহমেদ শাহ। সে লিখেছে, “আমাদের পরিবারের ছোট্ট উজ্জ্বল নক্ষত্র উমর শাহ, সর্বশক্তিমান আল্লাহর কাছে ফিরে গিয়েছে।”
উমর প্রথমে সোশ্যাল মিডিয়া সেনসেশন এবং টেলিভিশন ব্যক্তিত্ব হিসেবে হৃদয় জয় করেছিল। প্রায়শই তাকে দাদার সঙ্গে নানা অনুষ্ঠানে দেখা যেত। এআরওয়াই ডিজিটালের জিতো পাকিস্তান এবং শান-এ-রমজানের মতো জনপ্রিয় অনুষ্ঠানগুলিতে তাদের উপস্থিতির মাধ্যমে তারা দ্রুত ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে ওঠে। তাদের পোশাক এবং কৌতুকপূর্ণ আচরণ, নিষ্পাপ রসবোধ, বিশেষ করে ভাইরাল ‘পিছে তো দেখো’ ক্লিপটি তাদের সকলের কাছে প্রিয় করে তুলেছিল।
উমর শাহের অকাল প্রয়াণের খবরে বিনোদন জগৎ এবং ভক্তরা মর্মাহত। পাকিস্তান জুড়ে সেলিব্রিটিরা শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন। জিতো পাকিস্তানের উপস্থাপক ফাহাদ মুস্তাফা প্রথম প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি জানান, তরুণ তারকার মৃত্যুতে তিনি শোকাহত। প্রবীণ অভিনেতা আদনান সিদ্দিকী উমর জানিয়েছেন, এই ক্ষতি অপূরণীয় এবং তিনি গভীরভাবে ভেঙে পড়েছেন।

ওমরকে শান-এ-রমজানে উমরকে স্বাগত জানানো উপস্থাপক ওয়াসিম বাদামি, চিকিৎসকদের সঙ্গে কথা বলার পর তার মৃত্যুর কারণটির বিস্তারিত ব্যাখ্যা করেন সকলকে। একই সঙ্গে আইজাজ আসলাম তাকে ‘একজন ছোট দেবদূত’ হিসেবে বর্ণনা করেছেন। উমরের ছটফটে ভাব এবং স্নেহ সকলকে মুগ্ধ করেছে।
মাহিরা খান, হিনা আলতাফ, মোমল শেখ, শায়েস্তা লোধি এবং প্রাক্তন ক্রিকেটার সরফরাজ আহমেদও শোকের প্রকাশ করেছেন। শিশু ইনফ্লুয়েন্সার মুহাম্মদ শিরাজ দৃশ্যত হতবাক। সে জানিয়েছে, মনে হচ্ছে নিজের কাউকে হারিয়ে ফেললাম।
উমরের শেষকৃত্যের নামাজ দারাবান রোডে অনুষ্ঠিত হয়। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব এবং স্থানীয়রা শ্রদ্ধা জানাতে সেখানে সমবেত হয়েছিলেন। তাকে জাখোরি শরিফ কবরস্থানে সমাহিত করা হয়। তার স্কুলের শিক্ষক ও কর্মীরা তার কবরে ফুল দিয়ে শোক প্রকাশ করেন এবং তার মৃত্যুকে একটি বিশাল ক্ষতি বলে বর্ণনা করেন।
উমরের কাকা এবং মেন্টর দানিয়াল শাহের মতে, আগের রাতে হঠাৎ তার স্বাস্থ্যের অবনতি ঘটে। জানা গিয়েছে, উমর প্রচুর বমি শুরু করার পর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু তাকে আর বাঁচানো যায়নি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?