সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Two Mexican entrepreneurs create Vegan Leather from Cactus could revolutionise fashion industry

লাইফস্টাইল | পশু নয় ক্যাকটাস থেকে যুগান্তকারী ‘চামড়া’ তৈরি করলেন দুই বন্ধু! জুতো কিংবা ব্যাগের জন্য আর মরবে না অবলা প্রাণী?

আকাশ দেবনাথ | ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৭ : ৩০Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: বিশ্বজুড়ে যখন পরিবেশ সচেতনতা এবং চামড়ার বিকল্প উপাদানের খোঁজ বাড়ছে, তখন ফ্যাশন ও শিল্প জগতে এক যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছেন মেক্সিকোর দুই উদ্যোগপতি আদ্রিয়ান লোপেজ ভেলার্দে এবং মার্তে কাজারেজ। প্রাণীজ চামড়া বা প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব থেকে পৃথিবীকে মুক্তি দিতে তাঁরা তৈরি করেছেন এক বিশেষ ধরনের ‘ভেগান লেদার’, যার মূল উপাদান তাঁদেরই দেশের মরু অঞ্চলের একটি গাছ। অতি পরিচিত এই গাছের নাম নোপাল ক্যাকটাস যা ‘প্রিকলি পেয়ার’ নামেও খ্যাত। দুই বন্ধু এই উদ্ভাবনী পণ্যের নাম রেখেছেন ‘ডেসের্তো’, যা ফ্যাশনের এক নতুন দিগন্ত খুলে দিতে পারে বলেই মনে করছেন অনেকে।
আদ্রিয়ান ও মার্তে, দুজনেই একসময় ফ্যাশন, আসবাবপত্র এবং অটোমোবাইল শিল্পে কর্মরত ছিলেন। সেখানেই তাঁরা চাক্ষুষ করেন পরিবেশের উপর প্রথাগত প্রাণীজ এবং সিন্থেটিক চামড়ার বিধ্বংসী প্রভাব। চর্মশিল্পে বিপুল পরিমাণ কার্বন নিঃসরণ হয়, জলের অপচয় হয় এবং রাসায়নিক দূষণ দেখা দেয়। এই সমস্যা থেকে মুক্তি পেতেই নতুন বিকল্পের সন্ধান করা শুরু করেন তাঁরা। দীর্ঘ দুই বছরের গবেষণার পর তাঁরা এমন একটি উপাদান খুঁজে পান, যা কেবল মেক্সিকোতে সহজলভ্যই নয়, পরিবেশের জন্যও আশীর্বাদস্বরূপ। সেই উপাদানটিই হল নোপাল ক্যাকটাস। এই ভাবনা থেকেই ২০১৯ সালে তাঁরা প্রতিষ্ঠা করেন নিজেদের সংস্থা।
ডেসের্তো তৈরির পদ্ধতিটিও তার গুণের মতোই অনন্য এবং পরিবেশবান্ধব। মেক্সিকোর জাকাতেকাস প্রদেশের একটি খামারে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে এই ক্যাকটাসের চাষ করা হয়। এর জন্য কোনওরকম রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার করা হয় না। এমনকী, এই ক্যাকটাসের বেড়ে ওঠার জন্য আলাদা করে সেচের জলেরও প্রয়োজন হয় না, বৃষ্টির জলই যথেষ্ট। প্রতি ছয় থেকে আট মাস অন্তর শুধুমাত্র পরিণত ক্যাকটাসের পাতাগুলি কেটে নেওয়া হয়, মূল গাছটিকে সম্পূর্ণ অক্ষত রাখা হয়। এর ফলে একই গাছ থেকে বছরের পর বছর ধরে পাতা সংগ্রহ করা সম্ভব।
আরও পড়ুন: পৃথিবীর একমাত্র সাদা জিরাফ কোথায় থাকে? কার ভয়ে ২৪ ঘণ্টা নিরাপত্তায় মুড়ে রাখা হয় তাকে? জানলে চোখে জল আসবে
এরপর সেই পাতাগুলিকে তিন দিন ধরে রোদে শুকিয়ে গুঁড়ো করা হয়। অবশেষে, সেই গুঁড়োর সঙ্গে তাঁদের নিজস্ব ফর্মুলায় তৈরি জৈব-পলিমার মিশিয়ে একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে তাকে চামড়ার রূপ দেওয়া হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই প্রক্রিয়ায় কোনও বিষাক্ত রাসায়নিক, যেমন— থ্যালেটস বা পিভিসি (পলি ভিনাইল ক্লোরাইড) ব্যবহার করা হয় না। ফলে, ডেসের্তো আংশিকভাবে বায়োডিগ্রেডেবল, অর্থাৎ এটি পরিবেশে মিশে যেতে পারে, সিন্থেটিক চামড়ার মতো দূষণ ছড়ায় না।
আরও পড়ুন: পৃথিবীর একমাত্র সাদা জিরাফ কোথায় থাকে? কার ভয়ে ২৪ ঘণ্টা নিরাপত্তায় মুড়ে রাখা হয় তাকে? জানলে চোখে জল আসবে
এই ক্যাকটাস লেদার তার গুণমানের জন্যও বিশ্বজুড়ে ফ্যাশন বিশেষজ্ঞদের প্রশংসা কুড়িয়েছে। এটি অত্যন্ত নরম, নমনীয় এবং আসল চামড়ার মতোই টেকসই। আসল চামড়ার মতোই এই ভেগান চামড়াও ‘ব্রিদেবল’। ফলে এই চামড়া দিয়ে তৈরি পোশাক, জুতো বা ব্যাগ বেশ আরামদায়ক। বিষয়টি এতই অদ্ভুত যে ডেসের্তোর ব্যবহার এখন আর শুধু ফ্যাশন দুনিয়াতেই সীমাবদ্ধ নেই। ঘড়ি, ব্যাগ, জুতো থেকে শুরু করে বিলাসবহুল গাড়ির সিট কভারিং এবং আসবাবপত্র তৈরিতেও এর চাহিদা বাড়ছে। ইতিমধ্যেই মার্সিডিজ-বেঞ্জ, বিএমডব্লিউ, ফেরারি, কার্ল লেগারফেল্ড এবং এইচঅ্যান্ডএম-এর মতো বিশ্ববিখ্যাত ব্র্যান্ডগুলি তাদের বিভিন্ন পণ্যে এই চামড়ার ব্যবহার শুরু করেছে।
বিশেষজ্ঞদের মতে আদ্রিয়ান এবং মার্তের এই উদ্ভাবন চর্মশিল্পে এক নতুন বিপ্লবের সূচনা করতে পারে। তাঁদের এই প্রচেষ্টা প্রমাণ করে, প্রকৃতির সঙ্গে ভারসাম্য বজায় রেখেই আধুনিক, রুচিশীল এবং বাণিজ্যিক পণ্য তৈরি করা সম্ভব, যা আগামী দিনের দূষণমুক্ত পৃথিবীর পথ প্রশস্ত করবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া