সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আকাশ দেবনাথ | ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৭ : ০০Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: বর্তমানে চাকরির দুনিয়ায় বেতন নিয়ে দর কষাকষি অনেক সময়ই বেশ জটিল আকার ধারণ করে। কিন্তু সম্প্রতি এক সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মাত্র ১০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি এমন এক ঘটনাক্রমের জন্ম দিল, যার পরিণতিতে তাঁর দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকেই নিজেদের চাকরি খোয়াতে হল। ঘটনার কথা সমাজমাধ্যমে পোস্ট করেছেন ওই ইঞ্জিনিয়ার নিজেই।
ঘটনার সূত্রপাত এক নামী তথ্য-প্রযুক্তি সংস্থায়। ওই ইঞ্জিনিয়ার সেখানে গত ছয় বছর ধরে কর্মরত ছিলেন। ড্রপবক্সের ডেটা সিঙ্ক্রোনাইজেশনের মতো সংস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাকএন্ড সিস্টেম তিনি একাই সামলাতেন। কোনও দল ছাড়াই এত বড় দায়িত্ব সামলানোর পরে তিনি জানতে পারেন, অন্যান্য সিনিয়র ইঞ্জিনিয়ারদের তুলনায় তাঁর বেতন প্রায় ১০ শতাংশ কম। সেই কারণে তিনি অনুরোধ করেন যাতে তাঁর বেতন কিছুটা বাড়িয়ে দেওয়া হয়।
এর কিছুদিনের মধ্যেই তাঁর ম্যানেজারের জায়গায় আসেন এক নতুন ডিরেক্টর। দায়িত্ব নিয়েই তিনি ওই ইঞ্জিনিয়ারকে চেপে ধরেন। তাঁর কাছে নাকি খবর ছিল, ওই কর্মী অফিসের বাঁধাধরা সময়ে কাজ করেন না। সেকারণে কোনও ভাবেই বাড়ানো যাবে না বেতন।
কর্মী সেই কথা স্বীকার করে তার কারণও ব্যাখ্যা করেন। তাঁর সাফ কথা, তাঁর দক্ষতা বেশি, তাই ঘণ্টার পর ঘণ্টা কাজ নিয়ে বসে থাকতে হয় না তাঁকে। কিন্তু এর পরের ঘটনা ছিল একেবারেই অপ্রত্যাশিত। তাঁর কথায়, আমি সমস্ত কারণ বিস্তারিত জানিয়েছিলাম। কিন্তু তার এক মাস পরেই ডিরেক্টর আমাকে ছাঁটাই করে দেন। তিনি বলেন, “এইচআর সিস্টেমে আমার বিরুদ্ধে কর্তব্যে গাফিলতি বা জব অ্যাবান্ডনমেন্ট-এর অভিযোগ উঠেছে।” অবাক হলেও কিছুই করার ছিল না তাঁর। চাকরি ছাড়তে বাধ্য হন তিনি।
কিন্তু গল্প এখানেই শেষ নয়। সম্প্রতি ওই ইঞ্জিনিয়ারের সঙ্গে তাঁর এক প্রাক্তন সহকর্মীর দেখা হয়। তাঁর থেকেই তিনি জানতে পারেন এর পরের ঘটনা। প্রাক্তন সহকর্মী জানান, এতদিন তিনি একা যে কাজটি করতেন, সেই কাজ সামলানোর জন্য সংস্থাকে নতুন করে ছয়জন কর্মী নিয়োগ করতে হয়েছে। এদিকে, ছাঁটাইয়ের পরেও সংস্থা তাঁকে সেভেরান্স বা বিচ্ছেদকালীন ভাতা দিয়ে যাচ্ছে। অর্থাৎ, সব মিলিয়ে একজনের কাজ সামলাতে এখন সাতজনকে বেতন দিচ্ছে কোম্পানি।
ওই ইঞ্জিনিয়ার তাঁর পোস্টে আরও লেখেন, “সবচেয়ে বড় কথা হল, সফটওয়্যারটি আগের চেয়ে অনেক বেশি ক্রটিপূর্ণ হয়ে উঠেছে। ফলে একাধিক গ্রাহকও হারিয়েছে সংস্থা। বিনিয়োগকারীদের আস্থায় বড়সড় চিড় ধরেছে।”
আরও পড়ুন: পৃথিবীর একমাত্র সাদা জিরাফ কোথায় থাকে? কার ভয়ে ২৪ ঘণ্টা নিরাপত্তায় মুড়ে রাখা হয় তাকে? জানলে চোখে জল আসবে
এই পরিণতির রেশ শুধু পণ্যের গুণমানের উপরেই থেমে থাকেনি। যে ডিরেক্টর তাঁকে ছাঁটাই করেছিলেন, এবং যে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) ওই ডিরেক্টরকে নিয়োগ করেছিলেন, দু’জনকেই চাকরি থেকে বরখাস্ত করা হয়।
এর অন্যতম কারণ? ওই ইঞ্জিনিয়ারকে তাড়ানোর সিদ্ধান্তটি সংস্থার পক্ষে বুমেরাং হয়ে ফিরেছে। সংস্থার সময়, অর্থ এবং সুনাম- তিনই নষ্ট হয়েছে তাতে।
সবশেষে তিনি লেখেন, “মাত্র শতাংশ বেতন বাড়িয়ে দিলেই এই গোটা পরিস্থিতি সহজেই এড়ানো যেত…”
ঘটনার এই পরিণতিতে তিনি যে বেশ মজাই পেয়েছেন, তা গোপন করেননি। তাঁর কথায়, “যাই হোক, এই ঘটনা এটাই প্রমাণ করে যে পৃথিবীতে এখনও কিছুটা ন্যায়বিচার অবশিষ্ট আছে।” সার্বিক ভাবে পোস্টটি দেখে সহমত পোষণ করেছেন নেটিজেনদের একটি বড় অংশ। তাঁদের কথায়, “যাঁরা দক্ষতার বদলে আনুগত্যকে বেশি প্রশ্রয় দেন, তাঁদের সঙ্গে এমনই হওয়া উচিত।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?