সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ছ’বছর ধরে সেবা করেছেন রাজ্যের, মহিলা সিভিল সার্ভিস অফিসারের বাড়িতে উদ্ধার ২ কোটি টাকা, সোনার গয়না

কৌশিক রয় | ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৪ : ৫৮Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: অসমে আবারও প্রশাসনিক দুর্নীতির ঘটনা সামনে এল। গ্রেপ্তার করা হল অসম সিভিল সার্ভিস (ACS) অফিসার নুপুর বোরাকে। মুখ্যমন্ত্রীর স্পেশাল ভিজিল্যান্স সেলের টানা অভিযানে তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় ২ কোটি টাকার নগদ অর্থ ও সোনার গয়না। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যে। ভিজিল্যান্স সূত্রে জানা গেছে, গুয়াহাটিতে ওই অফিসারের নিজ বাসভবন থেকে উদ্ধার হয়েছে প্রায় ৯২ লক্ষ টাকা নগদ এবং ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা ও হীরার গয়না। এছাড়া বারপেটার ভাড়া বাড়ি থেকেও উদ্ধার হয় আরও ১০ লক্ষ টাকা নগদ। বিপুল পরিমাণ এই সম্পত্তির উত্সধ নিয়ে প্রশ্ন উঠছে। 

মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, নুপুর বোরাকে গত ছয় মাস ধরে নজরে রাখা হচ্ছিল। অভিযোগ, তিনি একাধিক বিতর্কিত জমি সংক্রান্ত লেনদেনে যুক্ত ছিলেন। জানা গিয়েছে, নুপুর বোরা ২০১৯ সালে অসম সিভিল সার্ভিসে যোগ দেন। ১৯৮৯ সালের ৩১ মার্চ জন্মগ্রহণ করেন তিনি গোলাঘাট জেলায়। কটন কলেজে পড়াশোনা শেষে গৌহাটি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক হন। সরকারি চাকরিতে যোগ দেওয়ার আগে তিনি জেলা শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান (DIET)-এ লেকচারার হিসেবে কাজ করতেন। প্রশাসনিক কেরিয়ার শুরু হয় ২০১৯ সালের মার্চে, করবি আংলংয়ে অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসেবে। চার বছরেরও বেশি সময় দায়িত্ব পালনের পর ২০২৩ সালের জুন মাসে তাঁকে বারপেটায় সার্কেল অফিসার হিসেবে বদলি করা হয়। এরপর স্থানান্তরিত হয়ে আসেন কামরূপ জেলার গোরইমারিতে।

মাত্র ছ’বছরের প্রশাসনিক জীবনে এত বিপুল সম্পত্তির মালিক হওয়া নিয়ে প্রশ্ন তুলেছে ভিজিল্যান্স। সরকারি বেতন ও আয়-রোজগারের সঙ্গে উদ্ধার হওয়া সম্পদের কোনও মিল নেই বলেই দাবি তদন্তকারীদের। নুপুর বোরার পাশাপাশি তদন্তে নাম উঠে আসে তাঁর ঘনিষ্ঠ সহযোগী সুরজিত দেকার নামও। বারপেটার রাজস্ব দপ্তরে কর্মরত সুরজিতের বাড়িতেও হানা দেয় ভিজিল্যান্স দল। বর্তমানে নুপুর বোরাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর আয়, জমি লেনদেন ও অন্যান্য আর্থিক উৎসের খোঁজখবর নিচ্ছে ভিজিল্যান্স সেল। সূত্রের খবর, আরও কয়েকজন সরকারি কর্মচারী ও ব্যবসায়ীর সঙ্গে তাঁর যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে। অসমে সাম্প্রতিক বছরগুলোতে দুর্নীতি দমন অভিযানে একাধিক সরকারি আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। নুপুর বোরার গ্রেপ্তার সেই অভিযানেরই অংশ। তবে মাত্র ছ’বছরের চাকরিজীবনে এক তরুণী অফিসারের এত সম্পত্তি সংগ্রহের অভিযোগ সাধারণ মানুষের মনে নতুন করে প্রশ্ন তুলেছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া