শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | নজরে নির্বাচন! চন্দননগরের আলোর তৈরি পদ্মে সেজে উঠছে অযোধ্যা

Riya Patra | ১৪ জানুয়ারী ২০২৪ ২০ : ৫৮Riya Patra
মিল্টন সেন,হুগলি: লোকসভা নির্বাচনে ক্ষমতা দখলে রাখার লক্ষ্যে তৎপর বিজেপি। আগামী লোকসভা নির্বাচনে তাদের কাছে রাম মন্দির যে বড় একটা ইস্যু, তা সম্প্রতি প্রকাশ পেয়েছে আলোক শিল্পীদের দেওয়া আলোর বরাত থেকেই। লক্ষ আলোর তৈরি পদ্ম দিয়ে অযোধ্যার রাস্তা ঘাট ছেয়ে ফেলা। বিজেপির নির্বাচনী প্রতীক পদ্ম যাতে সকলের নজরে পড়ে, উদ্যোক্তাদের তরফে নিখুঁত ভাবে আগাম সেই কাজ সেরে ফেলা হয়েছে। যদিও সময় বলবে অযোধ্যার রামমন্দির হাওয়ার জেরে দেশে পদ্ম ফুটবে কিনা? তবে তার আগেই চন্দননগরের আলোর তৈরি পদ্মে ছেয়ে যাবে অযোধ্যার রাস্তা ঘাট। দীপাবলিতে চন্দননগরের আলোয় সেজেছিল অযোধ্যার পথ ঘাট। এবার রামমন্দির উদ্বোধনের লক্ষ্যে চন্দননগরের আলোয় সেজে উঠছে অযোধ্যা। ইতিমধ্যেই দেড়শ আলোক শিল্পী রওনা দিয়েছেষ অযোধ্যার উদ্দেশে। যোগী রাজ্য থেকে দু কোটি টাকার বরাত পেয়েছে চন্দননগরের আলোক শিল্পীরা। হাতে আর মাত্র কয়েকটা দিন। আগামী ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দেশ বিদেশের বহু অতিথি উপস্থিত থাকবেন রামমন্দির উদ্বোধনের অনুষ্ঠানে। তাই মন্দির এবং সংলগ্ন রাস্তা আলোয় সেজে উঠছে। দেড়শ জন আলোক শিল্পীর অযোধ্যা নিয়ে যাওয়া হয়েছে হুগলি থেকে। ফিরোজাদাবাদ থেকে অযোধ্যার রাম মন্দির পর্যন্ত গেট লাগানো থাকবে। আলোর মাধ্যমে ফুটে উঠবে রাম লক্ষণ সীতা হনুমানের ছবি। বিশেষ ভাবে থাকছে পদ্মফুলের আলো। পদ্ম ফুলের সঙ্গে রাম বা রাম মন্দিরের বিশেষ কোনও সম্পর্ক আছে কি না তা পরিষ্কার নয়। তবুও আলোক শিল্পীদের আলোর পদ্ম তৈরির ক্ষেত্রে বিশেষ জোর দেওয়া হয়েছে। এছাড়া মোট ৩০০ টি আলোর গেট তৈরি করা হয়েছে রামমন্দির যাওয়ার রাস্তায়। আগামী এক বছর ধরে জ্বলবে এই আলো। তার জন্য লোহার স্ট্রাকচারের উপর নতুন ধরনের এলিডি স্ট্রিপ দিয়ে সাজানো হচ্ছে, যা সহজে নষ্ট হবে না। আলোক শিল্পী মনোজ সাহা এই আলো ও শিল্পীদের নিয়ে শনিবারই রওনা দিয়েছেন অযোধ্যার উদ্দেশ্যে। কিছু আলোক সজ্জা তৈরি করে নিয়ে যাওয়া হচ্ছে। অযোধ্যায় পৌঁছে বাকি কাজ শেষ হবে। আগামী ২০ জানুয়ারির মধ্যে আলোর যাবতীয় কাজ শেষ করা হবে, জানিয়েছেন মনোজ বাবু। তিনি আরো বলেছেন, বহু দূর দূরান্ত থেকে রাম মন্দিরে মানুষ আসবেন। তিনি আশাবাদী সেখানে চন্দননগরের আলো আলাদা করে দর্শনার্থীদের নজর কাড়বে।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া