সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

লাইফস্টাইল | এক ফোঁটা অসতর্কতায় সংক্রমণের বিপদ! মহিলাদের পাবলিক টয়লেট ব্যবহারের সময় কোন কোন স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি?

সোমা মজুমদার | ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৪ : ৩৫Soma Majumder

যে কোনও বয়সেই মূত্রনালিতে সংক্রমণ বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (ইউটিআই) হতে পারে। ইউটিআই হল এমন একটি সংক্রমণ যা কিডনি, মূত্রাশয়, মূত্রনালি বা মূত্রতন্ত্রের যে কোনও অংশে হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে এটি মূত্রনালি দিয়ে ব্যাকটেরিয়া বা জীবাণু প্রবেশের কারণে ঘটে। চিকিৎসকদের মতে, রোগটি এক বার সেরে গেলেও বার বার ফিরে আসার আশঙ্কা থাকে। মহিলারা এই সমস্যায় বেশি ভোগেন। যার অন্যতম কারণ পাবলিক টয়লেট ব্যবহারের সময় যথাযথ স্বাস্থ্যবিধি না মানা। বিশেষ করে কর্মসূত্রে হোক বা অন্য কোনও কারণে, যাদের দীর্ঘক্ষণ বাইরে থাকতে হয়, তাঁদের পাবলিক টয়লেট ব্যবহার করতে হয়। আর এই টয়লেটগুলো অনেক সময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে না, যার ফলে নানা ধরনের সংক্রমণ ও স্বাস্থ্যের সমস্যা দেখা দিতে পারে। সেক্ষেত্রে এই ধরনের শৌচাগার ব্যবহারের আগে বেশ কয়েকটি নিয়ম মেনে চলা জরুরি। 

১. হাত ধোয়া অপরিহার্যঃ টয়লেট ব্যবহারের আগে ও পরে অবশ্যই সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধুতে হবে। হাত ধোয়ার মাধ্যমে জীবাণু ছড়িয়ে পড়া অনেকাংশে রোধ করা যায়।

২. সিট কভার বা টিস্যু ব্যবহারঃ যদি টয়লেট সিট খুব পরিষ্কার না হয়, তাহলে টিস্যু বা ডিসপোজেবল সিট কভার ব্যবহার করা উচিত। প্রয়োজনে নিজের সঙ্গে স্যানিটারি ওয়াইপ বা ওয়েট টিস্যু রাখতে হবে।

আরও পড়ুনঃ শরীরে এই খনিজের অভাব হলে বাড়ে হৃদরোগের ঝুঁকি! হার্ট ভাল রাখতে আপনার পাতে পর্যাপ্ত পরিমাণে আছে তো?

৩. নিজস্ব হাইজিন সামগ্রী সঙ্গে রাখাঃ পাবলিক টয়লেটে অনেক সময় টিস্যু, সাবান বা স্যানিটাইজার পাওয়া যায় না। তাই এগুলো নিজের সঙ্গে রাখা নিরাপদ।

৪.শরীর সম্পূর্ণ শুকনো রাখাঃ টয়লেট ব্যবহারের পর ভেজা কাপড় বা ভেজা অবস্থায় বেশি সময় না থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এতে সংক্রমণের ঝুঁকি কমে।

৫. পরিবেশ পরীক্ষা করাঃ টয়লেট ব্যবহার করার আগে ফ্লাশ কাজ করছে কিনা, মেঝে শুকনো কিনা এবং দরজা সঠিকভাবে বন্ধ হচ্ছে কিনা সেগুলো যাচাই করা উচিত।

যা এড়িয়ে চলতে হবে

১. সরাসরি সিটে বসা নয়ঃ পাবলিক টয়লেট সিট অনেক সময় জীবাণুযুক্ত হতে পারে। তাই সরাসরি না বসাই ভাল।

২. মেঝেতে বসা বা জিনিস রাখা নয়ঃ টয়লেটের মেঝে সাধারণত জীবাণুতে ভরা থাকে। তাই ব্যাগ, বোতল বা কাপড় মেঝেতে রাখা উচিত নয়।

৩. অপরিচ্ছন্ন জল ব্যবহার নয়ঃ কলের জল বা অপরিচ্ছন্ন স্নানের সামগ্রী ব্যবহার করলে সংক্রমণ হতে পারে।

৪. খাবার বহন বা খাওয়া এড়িয়ে চলাঃ জনসাধারণের টয়লেটে খাবার রাখা বা খাওয়া সম্পূর্ণভাবে এড়িয়ে চলা উচিত। 

৫. স্বাস্থ্য সমস্যা লুকিয়ে না রাখাঃ টয়লেট ব্যবহারের পর যদি কোনও অস্বস্তি, চুলকানি বা জ্বালাভাব দেখা দেয়, তবে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

চিকিৎসকদের মতে, একেবারে পাবলিক টয়লেট ব্যবহার এড়ানো সম্ভব নয়। তবে সচেতনতা ও সতর্ক অভ্যাসই হতে পারে নারীদের স্বাস্থ্য সুরক্ষার প্রধান চাবিকাঠি। কিছু সাধারণ সতর্কতা মেনে চললে মহিলারা নিজেদের স্বাস্থ্য অনেকাংশে সুরক্ষিত রাখতে পারবেন। বিশেষ করে হাত ধোয়া ও ব্যক্তিগত পরিচ্ছন্নতার বিষয়ে যত্নবান হওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া