সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৪ : ২০Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: দাম কমছে মাদার ডেয়ারি দুধের। সংস্থার অন্যান্য খাদ্যপণ্যও সস্তা হচ্ছে। জিএসটি কর-কাঠামো সংস্কারের দরুন এই দাম কমছে। দমা কমার বিষয়টি আগামী ২২ সেপ্টেম্বর থেকেই কার্যকর হবে।
সম্প্রতি জিএসটি কাউন্সিলের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, প্যাকেটজজাত দুধের উপর পাঁচ শতাংশ জিএসটি তুলে নেওয়া হচ্ছে। তারপর থেকেই প্যাকেটজাত দুধের দাম কতটা কমবে তা নিয়ে নানা জল্পনা চলছে।
মাদার ডেয়ারির পনির, মাখন, ঘি, মিল্কশেক এবং আইসক্রিমের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও কমছে। উদাহরণস্বরূপ, ৫০০ গ্রাম মাখনের দাম বর্তমানে ৩০৫ টাকা। জিএসটি চাড়ের ফলে তা কমে হচ্ছে ২৮৫ টাকা। বাটারস্কচ কোন আইনস্ক্রিমের দাম ৩৫ টাকা থেকে কমে হচ্ছে ৩০ টাকা।
কিন্তু, নিত্য ব্যবহার্য প্যাকেটের দুধের দাম কমার কোনও আশা নেই। কারণ প্যাকেটজাত দুঝের দাম সব সময়ই জিএসটি করের আওতার বাইরে ছিল। ফলে দাম কমার বিষয়টি আলট্রা হাই টেম্পারেচার বা ইউএইচটি দুধের ক্ষেত্রে প্রযোজ্য। এক লিটার টোনড টেট্রা প্যাক দুধের দাম ৭৭ টাকা থেকে কমে হচ্ছে ৭৫ টাকা।
মাদার ডেয়ারির তরফে জানানো হয়েছে যে, "প্রতিদিনের লিপ্যাক দুধ (ফুল ক্রিম, টোনডক, গরুর দুধ, ইত্যাদি) জিএসটি করের আওতাধীন ছিল না। সেই ছাড় এখনও রয়েছে। ফলে ২২ সেপ্টেম্বর থেকে মায়ার ডেয়ারির নিত্য ব্যবহার্য প্যাকেটজাত দুধের দামে কোনও হেরফের হবে না।"
আগেই আমূল জানিয়েছিল যে, জিএসটি কমলেও তাদের প্যাকেটজাত দুধের দাম কমছে না। আমূল দেশের জনপ্রিয়তম ডায়েরি ব্র্যান্ডের মধ্যে অন্যতম। ব্যাখ্যা দিয়ে এই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ২২ সেপ্টেম্বর থেকে তাদের পাউচ দুধের ক্ষেত্রে দাম কমছে না। কারণ এই পাউচ দুধ এমনিতেই জিএসটি শূন্য। তবে সংস্থার আলট্রা হাই টেম্পারেচার বা ইউএইচটি দুধের দাম কমছে। কিন্তু সেই কমার অঙ্ক কত, তা এখনও জানা যায়নি।

আলট্রা হাই টেম্পারেচার বা ইউএইচটি দুধ কী?
ইউএইচটি দুধ অর্থাৎ আলট্রা হাই টেম্পারেচার। এই দুধ ১৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফোটানো হয় কয়েক সেকেন্ড ধরে। এতে সমস্ত রকমের জীবাণু নিশ্চিহ্ন হয়ে জীবাণুমুক্ত হয় দুধ। এই দুধগুলিকেই টেট্রা প্যাকে ভরে বিক্রি করা হয়। যাতে দুধ অনেকদিন পর্যন্ত রেখে খাওয়ার যোগ্য হয়। ফ্রিজ ছাড়াও এই ইউএইচটি দুধ মাসের পর মাস রেখে দেওয়া যাবে, তা নষ্ট হবে না।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?