সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৩ : ৫৬Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: পুজোর আগে ট্রেনের টিকিট কাটায় বড় নিয়ম ভারতীয় রেলের! মঙ্গলবার সামনে এসেছে নয়া নিয়মের কথা। কী সেই নিয়ম? তাতে আদতে লাভ হবে কাদের? সাধারণ যাত্রীরা দীর্ঘদিন ধরে অনলাইন রিজার্ভ টিকিট বুকিংয়ের ক্ষেত্রে যেসব বিষয়ে অভিযোগ, ক্ষোভ প্রকাশ করেছেন, নয়া নিয়মে সমাধান হবে সেসব বিষয়ের?
কী সেই নিয়ম?
মঙ্গলবার ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, এবার থেকে টিকিট কাটতে গেলে, প্রথম ১৫ মিনিট আধার কার্ড ব্যবহার বাধ্যতামূলক ব্যবহারকারীদের। অর্থাৎ টিকিট বুকিং শুরু হওয়ার প্রথম ১৫ মিনিট আধার কার্ড ছাড়া টিকিট কাটতে পারবেন না ব্যবহারকারীরা।
কেন এই নিয়ম?
জানা গিয়েছে টিকিট বুকিংয়ে জালিয়াতি রুখতেই এই পদক্ষেপ গ্রহণ করেছে রেল। কারণ হিসেবে জানা যাচ্ছে, বর্তমানে ট্রেনের টিকিট কাটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই, অননুমোদিত এজেন্টদের দ্বারা স্বয়ংক্রিয় বুকিংয়ের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নিয়মিত যাত্রীদের কাছে সীমিত বিকল্প থাকে। প্রাথমিক পর্যায়ে আধার যাচাই বাধ্যতামূলক হওয়ার ফলে, কেবলমাত্র যাচাইকৃত ব্যবহারকারীরা তাৎক্ষণিকভাবে বুকিং অ্যাক্সেস করতে পারবেন।
কোথায় থাকবে এই নিয়ম?
তথ্য, নয়া নিয়মে রেলের অধীনস্থ সংস্থা আইআরসিটিসি-র কিংবা কোনও অ্যাপের মাধ্যমে টিকিট বুকিংয়ের সময় প্রযোজ্য হবে এই নিয়ম।
কবে থেকে শুরু হচ্ছে এই নিয়ম?
জানা গিয়েছে, আগামী মাসের প্রথম দিন, অর্থাৎ ১ অক্টোবর থেকে চালু হতে চলেছে টিকিট বুকিংয়ের নতুন নিয়ম। পুজোর মাঝেই চালু হচ্ছে নয়া নিয়ম।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বিশ্বকর্মা পুজোয় ভাসবে বাংলা? আবহাওয়ার লেটেস্ট আপডেট কী বলছে?
রেলওয়ে বোর্ড সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস (CRIS) এবং IRCTC-কে প্রয়োজনীয় প্রযুক্তিগত আপডেট বাস্তবায়নের নির্দেশ দিয়েছে। নয়া পরিবর্তনগুলি সম্পর্কে জনসাধারণকে অবহিত করার জন্য একটি ব্যাপক সচেতনতামূলক প্রচারও শুরু করা হবে বলে জানা গিয়েছে। কর্মকর্তারা বিশ্বাস করেন যে, এই পদক্ষেপ টিকিট বুকিং প্রক্রিয়ায় স্বচ্ছতা বৃদ্ধি করবে, জাল বুকিং কমাবে এবং আসনগুলি মধ্যস্থতাকারীদের পরিবর্তে সরাসরি প্রকৃত ব্যবহারকারীদের কাছে পৌঁছবে, তা নিশ্চিত করবে।
আরও পড়ুন: মোবাইলে ছবি-ভিডিও, আপত্তি করায় প্রেমিকের সামনেই ঝাউবনে গণধর্ষণ কলেজ ছাত্রীকে! পরপর ঘটনায় পুরীর নারী-
বর্তমানে যাত্রীরা ৬০ দিন আগে পর্যন্ত টিকিট বুক করতে পারেন, কিন্তু অবৈধ অপারেটররা বেশিরভাগ ক্ষেত্রেই সফটওয়্যার ব্যবহার করে কয়েক সেকেন্ডের মধ্যে বিপুল সংখ্যক টিকিট দখল করে নেন বলে অভিযোগ ওঠে বারবার। তাতে বারেবারে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা। নতুন নিয়মটিকে এই সমস্যা মোকাবিলায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?