সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | স্কুল শেষে বাড়ি ফিরছিল তিন ভাই, পুলিশের বেপরোয়া গাড়ি পিষে দিল তিনজনকেই! পথেই শেষ ২জন

পল্লবী ঘোষ | ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৩ : ০৫Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: স্কুল থেকে একসঙ্গে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরছিল তিন ভাই। মাঝ রাস্তায় ঘটল বিপত্তি। বেপরোয়া গাড়ির চাকা পিষে দিল পরপর তিন ভাইকেই। ভয়াবহ দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আরও একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় একজন পুলিশ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সোমবার দুর্ঘটনাটি ঘটেছে হরিয়ানার পালওয়ালে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতেরা হল অয়ন (১৩) ও আহসান (৯)। ঘটনাস্থলেই এই দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। অর্জন (৭) আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। বেপরোয়া গতির গাড়িটি চালাচ্ছিলেন একজন পুলিশ কর্মী। অভিযুক্ত পুলিশের হেড কনস্টেবল মত্ত অবস্থায় ছিলেন। 

 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অভিযুক্ত পুলিশ কর্মী নরেন্দ্রর কুমার মত্ত অবস্থায় ছিলেন। সেই অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালানোর জেরেই দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু স্থানীয়রাই তাঁকে আটকে ফেলেন। দুর্ঘটনাস্থল থেকে ৫০০ মিটার দূর থেকে অভিযুক্ত পুলিশ কর্মীকে আটক করা হয়। 

 

পুলিশ আধিকারিক মহিন্দর সিং জানিয়েছেন, 'গতকাল দুপুর দেড়টা নাগাদ এক সরকারি স্কুল থেকে তিন ভাই বাড়ি ফিরছিল। পথেই পরপর তিন ভাইকে পিষে দেয় বেপরোয়া গাড়িটি। গাড়িটি চালাচ্ছিলেন এক পুলিশ হেড কনস্টেবল। তাঁর মেডিক্যাল টেস্ট করা হবে। মত্ত অবস্থায় ছিলেন কি না, তা পরীক্ষার পরেই জানা যাবে। গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে যাচ্ছিল। গাড়িটি হেফাজতে নেওয়া হয়েছে। অভিযুক্তকেও গ্রেপ্তার করা হয়েছে।' 

 

আরও পড়ুন: হাতে কামড়ে দিয়েছিল চোর, 'ছোটখাটো' চোট বলেছিলেন চিকিৎসকরা, একবছর পর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বৃদ্ধ!

 

মৃত পড়ুয়াদের পরিবারের তরফে জানানো হয়েছে, বেপরোয়া গতিতে গাড়ি চালানোর জেরে ভয়াবহ দুর্ঘটনার পরেও হুঁশ ফেরেনি পুলিশ কর্মীর। তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। এমনকী পুলিশ হিসেবে নিজের পরিচয় দিয়ে জানিয়েছিলেন, তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না। 

 

প্রসঙ্গত, দিন কয়েক আগেই আরও এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে কর্ণাটকে। নিয়ন্ত্রণ হারিয়ে গণেশ বিসর্জনের শোভাযাত্রায় ঢুকে পড়ল ট্রাক। পিষে দিল পরপর পুণ্যার্থীকে। ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যুমিছিল কর্ণাটকে। এখনও পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকেই। তাঁদের মধ্যে অনেকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।‌ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে কর্ণাটকের হাসান জেলায়। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে মোসালে হোসাহাল্লি গ্রামে গণেশ বিসর্জনের শোভাযাত্রা যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রাকটি আরাকালাগুডুর দিক থেকে আসছিল। আচমকাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে শোভাযাত্রার মধ্যে ঢুকে পড়ে। 

 

ওই শোভাযাত্রায় অধিকাংশই তরুণ, তরুণীরা ছিলেন। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পরপর একাধিক তরুণকে পিষে দেয়। ঘটনাস্থলেই আটজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। মৃতদের মধ্যে সকলেই তরুণ। তড়িঘড়ি করে সকলকেই হাসান জেলার বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর আহত অবস্থায় ২০ জন এখনও চিকিৎসাধীন রয়েছেন। অনেকেরই শারীরিক অবস্থা আশঙ্কাজনক রয়েছে। 

 

দুর্ঘটনার পর তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এলাকার সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত চালাচ্ছে তারা। একটি মামলাও রুজু করা হয়েছে। ভয়াবহ দুর্ঘটনায় আটজনের মৃত্যুর পর শোক প্রকাশ করেছেন রাজনীতিকরাও। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া