শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | মোবাইলে ছবি-ভিডিও, আপত্তি করায় প্রেমিকের সামনেই ঝাউবনে গণধর্ষণ কলেজ ছাত্রীকে! পরপর ঘটনায় পুরীর নারী-নিরাপত্তা নিয়ে প্রশ্ন

রিয়া পাত্র | ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১১ : ৫৫Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: গত কয়েকদিনে একের পর এক নারী নির্যাতনের অভিযোগ। অভিযোগে উত্তাল ওড়িশা। দিনকয়েক আগেই গোপালপুর সমুদ্রসৈকত থেকে এক যুবতীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছিল। তার কয়েকদিনের মাথায় ফের একই অভিযোগ। এবার খাস পুরী জেলায়। অভিযোগ, সমুদ্রসৈকতে গণধর্ষণ কলেজ ছাত্রীর। ঘটনায় গ্রেপ্তার তিন, প্রতিবেদন লেখার সময় পর্যন্ত প্রাপ্ত তথ্য তেমনটাই। 

 

সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, শনিবার নির্যাতিতা ওই তরুণী এবং তাঁর প্রেমিক বলিহারচণ্ডী মন্দিরের কাছে বসে ছিলেন। তখনই এই ঘটনা ঘটে। অভিযোগ, কয়েকজন যুবক আচমকাই তাঁদের ছবি তোলেন, ভিডিও করতে শুরু করেন। আপত্তি করে, মুছে ফেলতে বলা হলে। কিন্তু ওই যুবকেরা রাজি হননি। উলটে তার জন্য নগদ টাকা দাবি করেন। অভিযোগ, বিপত্তি সেখানেই। শুরু হয় বিবাদ, তর্ক। অভিযোগে তরুণী জানিয়েছেন, তাঁরা টাকা দেওয়ায় আপত্তি জানানোয়, তিনজনের দলের দু' জন তাঁকে শারীরিক নিগ্রহ করেন, ধর্ষণ করেন প্রেমিকের সামনেই। তিনজনের দলের এক যুবক, তাঁর প্রেমিককে গাছে বেঁধে রাখেন, তাঁকেও লাঞ্ছনা করা হয় বলে অভিযোগ। 

আরও পড়ুন: অফিস টাইমে সন্তোষপুর স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড, বজবজ শাখায় ব্যাহত ট্রেন চলাচল

শনিবারের ঘটনার পর, সোমবার যুবতী পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, অভিযুক্তরা সকলেই স্থানীয়। তিনজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের আগে তাঁরা ফোন থেকে ছবি-ভিডিও মুছে ফেলেছেন বলেও জানা গিয়েছে। 

পুরীর এই ঘটনা ফের মনে করিয়ে দিচ্ছে সাম্প্রতিককালে সে রাজ্যে ঘটে চলা একের পর এক অভিযোগ। সাম্প্রতিক মাসগুলিতে ওড়িশায় যৌন নির্যাতনের ঘটনা প্রকাশ্যে এসেছে ক্রমাগত। গত বুধবার ভুবনেশ্বরের একটি লজে তিনজন ব্যক্তি এক মহিলাকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ ওঠে। অভিযোগ, একজন গায়িকাকে একটি বড় গানের প্রোজেক্ট দেওয়ার আশ্বাস দিয়ে তাঁকে সেই প্রসঙ্গে কথাবার্তা বলার জন্য লজে ডাকা হয়। অভিযোগ, সেখানেই তাঁর পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দেওয়া হয় এবং তারপরেই তাঁকে ধর্ষণ করা হয়।

 এর আগে, ধর্ষণের অভিযোগ উঠেছিল ৫ সেপ্টেম্বর। অভিযোগ, ৫ সেপ্টেম্বর, কান্ধামলে একজন ১৪ বছর বয়সী নাবালিকা, তার বোনের বাড়িতে গণেশ প্রতিমা বিসর্জন দেখতে যাচ্ছিল, তাকে ২৮ বছর বয়সী এক যুবক ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। অভিযোগ, ওই নাবালিকাকে নিজের গাড়িতে করে গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলে, ধর্ষণ করেন ওই যুবক। ঘটনার পাঁচদিন পর, অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

গত মাসে, ময়ূরভঞ্জে ১০ বছর বয়সী নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল পড়শি এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ পাওয়ার পরে, যুবককে গ্রেপ্তার করে পুলিশ। 

 

১৪ সেপ্টেম্বর, ওড়িশার আরও একটি ঘটনা সামনে আসে। ময়ূরভঞ্জ জেলার কয়েকজন গ্রামবাসী এক মহিলা ও দুই যুবককে ইলেক্ট্রিক পোলে বেঁধে বেধড়ক মারধর করেন। বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহ ভয়ঙ্কর হেনস্থার শিকার হন ওই মহিলা ও দুই যুবক। পুলিশ সূত্রে জানা যায়, কাশিপুর গ্রামের এক বিবাহিত যুবতী দুই যুবকের সঙ্গে বাইকে চেপে জশিপুর মার্কেটে গিয়েছিলেন। বাড়িতে ফেরার পরেই পরিবারের সদস্যরা দেখেন বিবাহিত ওই যুবতী দুই যুবকের সঙ্গে ঘোরাঘুরি করছেন। তা থেকেই অশান্তি শুরু হয়। যুবতীর পরিবারের সন্দেহ, ওই দুই যুবকের মধ্যে একজনের সঙ্গে বিবাহিত যুবতী বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত রয়েছেন। এরপরই তিনজনকে হাতেনাতে ধরে গ্রামবাসীরা একটি ইলেক্ট্রিক পোলে বেঁধে ফেলেন। দুই যুবক ও ওই বিবাহিত যুবতীকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন‌। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া