সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বড় স্বস্তি, শেষ মুহূর্তে বাড়ল আয়কর রিটার্ন জমার সময়সীমা, হাতে আর কতদিন? জানুন এখনই

রিয়া পাত্র | ১৬ সেপ্টেম্বর ২০২৫ ০৮ : ৪৩Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: আইটিআর অর্থাৎ ইনকাম ট্যাক্স রিটার্ন, বাংলায় তরজমা করলে দাঁড়ায় আয়কর রিটার্ন জমা দেওয়া। ২০২৫-২৬  অর্থবর্ষে আইটিআর-এর শেষদিন ছিল ১৫ সেপ্টেম্বর। তবে একেবারে শেষ মুহূর্তে বড় সিদ্ধান্ত। আর সেই সিদ্ধান্তেই স্বস্তি মধ্যবিত্তের। 

সোমবার, অর্থাৎ চলতি অর্থবর্ষে আয়কর রিটার্ন জমা  দেওয়ার শেষ দিনেই আয়কর দপ্তর জানায় নতুন ডেডলাইনের কথা। দপ্তরের তরফে জানানো হয়েছে, ১৫ সেপ্টেম্বরের বদলে, চলতি অর্থবর্ষে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন জমা দেওয়ার যাবে। অর্থাৎ সোমবারের পরিবর্তে, জমা দেওয়ার সময় করা হয়েছে মঙ্গলবার পর্যন্ত। অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্সেস সময় বাড়াল একদিন।

কিন্তু কেন শেষ মুহূর্তে এই সিদ্ধান্ত?

আয়কর দপ্তরের এক্স হ্যান্ডেল থেকে ১৫ সেপ্টেম্বর রাত্রি ১১টা ৪৮ মিনিটে সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয়, 'কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বোর্ড ২০২৫-২৬ আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর, ২০২৫ থেকে বাড়িয়ে ১৬ সেপ্টেম্বর, ২০২৫ করার সিদ্ধান্ত নিয়েছে।' দপ্তরের তরফে আরও জানানো হয়, ইউটিলিটিগুলিতে পরিবর্তন আনতে ই-ফাইলিং পোর্টালটি মঙ্গলবার মধ্যরাত থেকে ভোর ২.৩০ টা পর্যন্ত রক্ষণাবেক্ষণ মোডে থাকবে। 

এই অতিরিক্ত সময় দেওয়ার কারণ কী?

তথ্য, সোমবার আইটিআর-এর ই-ফাইলিং পোর্টালে একটি কারিগরি ত্রুটি দেখা দেয়। ফলে অনেকেই সমস্যার সম্মুখীন হন। তার জেরেই অতিরিক্ত  একদিন দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। 

ইনকাম ট্যাক্স ইন্ডিয়ার এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়েছে, চলতি অর্থবর্ষে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ৭.৩ কোটির বেশি মানুষ আয়কর রিটার্ন জমা দিয়েছেন। গত অর্থবর্ষে এই সংখ্যা ছিল ৭.২৮ কোটি।

উল্লেখ্য, আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ হিসেবে প্রথমে ৩১ জুলাই ধার্য ছিল, পরে তা বাড়িয়ে ১৫ সেপ্টেম্বর করা হয়। তারপরে তা হল ১৬ সেপ্টেম্বর। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া