মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Sourav Ganguly launches his fashion brand Souragya ahead of Puja

লাইফস্টাইল | খেলার মাঠ থেকে এবার ফ্যাশনের ব়্যাম্পে!বাঙালিয়ানাকে দেশে-বিদেশে পৌঁছে দিতে সৌরভ গাঙ্গুলির নতুন ইনিংস 

অর্পিতা দাস | ১৬ সেপ্টেম্বর ২০২৫ ০৮ : ৪১Rahul Majumder

 পুজোর আগেই বাঙালির ঘরে ঘরে নতুন চমক নিয়ে হাজির হলেন বাংলার 'দাদা', সৌরভ গাঙ্গুলি। ক্রিকেট মাঠে ছক্কা হাঁকানো হোক বা টেলিভিশনের পর্দায় সঞ্চালনার দক্ষতা—সব জায়গাতেই দর্শককে চমকে দিয়েছেন তিনি। আর এবার একেবারে সম্পূর্ণ অন্য ময়দান। ক্রিকেটের পর, ক্যামেরা আর আলো ঝলমলে র‌্যাম্পে নতুন ইনিংস শুরু করলেন সৌরভ। লঞ্চ করলেন নিজের নতুন পোশাক ব্র্যান্ড—‘সৌরাগ্য’!

 

'দাদা'র এই নতুন উদ্যোগে কিন্তু রয়েছে খাস বাঙালিয়ানার ছোঁয়া। কারণ ব্র্যান্ডের মূল লক্ষ্যই হল বাঙালির এথনিক সাজকে দেশ-বিদেশে পৌঁছে দেওয়া। শাড়ি, পাঞ্জাবি, কুর্তা—সবকিছুর মধ্যেই মিশে থাকবে বাংলার ঐতিহ্যের স্পর্শ। এই ব্র্যান্ডের পোশাক তবে দোকানে নয়, এক্সক্লুসিভলি পাওয়া যাবে একটি জনপ্রিয় অনলাইন শপিং প্ল্যাটফর্মে।

 

ব্র্যান্ড লঞ্চ ইভেন্টে জাঁকচমকপূর্ণ পোশাকে মডেলদের সঙ্গে র‌্যাম্পে হাঁটলেন সৌরভ নিজেও। জীবনে প্রথমবার এমন ফ্যাশনেবল এথনিক পোশাক গায়ে দিয়ে নিজেকে যেন নতুনভাবে খুঁজে পেলেন প্রাক্তন ভারত অধিনায়ক। তাই তো হাসতে হাসতেই তিনি বলে উঠলেন, “আমি বরাবর খুব সাদামাটা পোশাক পরতে পছন্দ করি। মাঠে আমাকে সকলে প্রিন্স বলত। তবে আজ সত্যিই মনে হচ্ছে আমি রাজকুমার। এই পোশাক পড়ে একেবারে অন্যরকম লাগছে, আশা করি সবার তাই লাগবে।”

 

কিন্তু হঠাৎ কেন ফ্যাশন ইন্ডাস্ট্রিতে নামার সিদ্ধান্ত? সৌরভ স্পষ্ট করলেন তাঁর ভাবনা। বললেন, “ক্লাসি—এই এক শব্দেই সংজ্ঞা দেওয়া যায় সৌরাগ্যকে। বাংলার ছোঁয়াকে দেশ-বিদেশের মাটিতে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই ব্র্যান্ড।” অর্থাৎ মাঠের নায়ক এবার বাঙালিয়ানা মিশিয়ে বিশ্ব ফ্যাশনে বাজি ধরতে চলেছেন।

 

সবচেয়ে বড় কথা, এই ব্র্যান্ডকে ঘিরে রয়েছে পারিবারিক আবেগও। সৌরভ জানালেন, এবারের পুজোতে তাঁর পরিবারের সকলে পরবেন ‘সৌরাগ্য’-এর পোশাক। অর্থাৎ উৎসবের মুহূর্তেও থাকবে নিজের ব্র্যান্ডের গর্ব।

 

সৌরভ গাঙ্গুলির জীবনের প্রতিটি অধ্যায়ই যেন গল্প। একসময় মাঠে তাঁর ব্যাটিং ঝড়ে কাঁপত প্রতিপক্ষ। পরে বাংলার টেলিভিশন পর্দায় সঞ্চালকের ভূমিকায় দর্শকের মনে জায়গা করে নেন। আর এখন, নতুন ভূমিকায় তিনি ফ্যাশন উদ্যোক্তা। এমনকী, র‌্যাম্পে হেঁটে প্রমাণ করলেন, ক্রিকেট মাঠের বাইরেও তিনি সমান আস্থার সঙ্গে নতুন খেলা খেলতে জানেন।

 

বাংলার 'দাদা' মানেই চমক, মানেই আভিজাত্যের অন্য রূপ। ‘সৌরাগ্য’ শুধুমাত্র একটি ব্র্যান্ড নয়—এ যেন বাঙালিয়ানার গ্ল্যামারকে বিশ্ব দরবারে তুলে ধরার দাদার নতুন দুঃসাহসী শট। একসময় যে মানুষকে “প্রিন্স অফ ক্যালকাটা” বলা হত, তিনিই এবার ফ্যাশনের রাজপথে নিজের রাজত্ব ঘোষণা করলেন।

 

বলতেই হয়—সৌরভ গাঙ্গুলির এই নতুন ইনিংসকেও এক কথায় বলাই যায়, রাজকীয় শুরু!


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া