শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সোমা মজুমদার | ১৫ সেপ্টেম্বর ২০২৫ ২৩ : ২১Soma Majumder
কথায় বলে, জিভ শরীরের আয়না। যে কোনও অসুখে রোগীর জিভ দেখতে চান চিকিৎসকেরা। জিভ দেখেই বোঝা যায় শরীরে হানা দিয়েছে কোন রোগ। বিশেষজ্ঞদের মতে, মুখের স্বাস্থ্যের সঠিক খেয়াল না রাখলে জিভের উপর সাদা আস্তরণ পড়ে। জিভের রং বদলের নেপথ্যে রয়েছে আরও অনেক কারণ। এমনকী শরীরের ছোট্ট এই অঙ্গের সঙ্গে হৃদপিণ্ডের সম্পর্ক রয়েছে। অর্থাৎ হৃদরোগের আভাস দিতে পারে জিভ। সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য।
গবেষণা বলছে, জিভের রং, আস্তরণ এবং জিভে উপস্থিত জীবাণুর প্রকারভেদ হৃদরোগের সঙ্গে গভীরভাবে যুক্ত থাকতে পারে। দীর্ঘস্থায়ী হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের জিভের চেহারা সুস্থ মানুষের তুলনায় একেবারেই আলাদা হয়। সেক্ষেত্রে ঠিক কী কী পার্থক্য থাকতে পারে, দেখে নেওয়া যাক-
*রঙের পার্থক্য: সুস্থ ব্যক্তির জিভ সাধারণত ফ্যাকাশে লালচে রঙের হয় এবং এর উপরে হালকা সাদা আস্তরণ দেখা যায়। অন্যদিকে যাঁরা দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছেন, তাঁদের জিভ তুলনামূলক বেশি লাল হয়ে থাকে এবং সেখানে সাদা আস্তরণের বদলে হলুদাভ কোট জমে।শরীরে অক্সিজেনের অভাবে জিভের রং হঠাৎ নীলচে বা বেগুনি হয়ে যেতে পারে। এছাড়া, শ্বাসযন্ত্র কিংবা কার্ডিওভাসকুলার কোনও সমস্যা থাকলেও জিভের রং নীল হয়ে যেতে দেখা যায়।
*জীবাণুর ভূমিকাঃ শুধু রঙই নয়, জিভের উপরিভাগে থাকা জীবাণুর গঠনেও মিলেছে তফাৎ। গবেষণায় দেখা গেছে, হৃদরোগীদের জিহভে বিশেষ কিছু ব্যাকটেরিয়া বেশি পরিমাণে পাওয়া যায়। সুস্থ ব্যক্তিদের জিভে সেই জীবাণু তেমন থাকে না। যা থেকে গবেষকরা অনুমান করেছেন, জিভের ব্যাকটেরিয়া হৃদরোগের প্রাথমিক ইঙ্গিত বহন করতে পারে।

গবেষকরা ৪২ জন হৃদরোগী ও ২৮ জন সুস্থ ব্যক্তিকে নিয়ে পরীক্ষা চালান। অংশগ্রহণকারীরা মুখ, জিভ বা দাঁতের কোনও সংক্রমণে ভুগছিলেন না এবং সাম্প্রতিক সময়ে অ্যান্টিবায়োটিক বা ইমিউনোসপ্রেসিভ ওষুধ ব্যবহার করেননি। সকালে ঘুম থেকে ওঠার পর, ব্রেকফাস্টের আগে ও দাঁত মাজারও আগে স্টেইনলেস স্টিলের চামচ দিয়ে তাঁদের জিভের আস্তরণ সংগ্রহ করা হয়। পরে উন্নত প্রযুক্তি ব্যবহার করে জীবাণুগুলোর ধরন বিশ্লেষণ করা হয়।
সময়ের সঙ্গে বাড়ছে হৃদরোগে আক্রান্তের সংখ্যা। বিশ্বজুড়ে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ক্রমশ উর্ধ্বমুখী। হৃদরোগ ঠেকাতে এই গবেষণার ফলাফল অত্যন্ত আশাব্যঞ্জক বলে দাবি গবেষকদের। তাঁদের মতে, হৃদরোগের লক্ষণ বুঝতে এটি নতুন দিগন্ত খুলে দিয়েছে। জিভের অবস্থার উপর নজর রেখে ভবিষ্যতে হৃদরোগ শনাক্তকরণ, রোগীর অবস্থা পর্যবেক্ষণ এমনকী প্রাথমিক লক্ষণ হিসাবে বড় সতর্কবার্তা পাওয়া যেতে পারে। তবে বিষয়টি আরও গবেষণার প্রয়োজন আছে বলেও মনে করে গবেষক দল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?