সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ১ টাকায় ১০৫০ একর জমি আদানি গোষ্ঠীকে? বিহারে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ কংগ্রেসের

আর্যা ঘটক | ১৫ সেপ্টেম্বর ২০২৫ ২৩ : ৩৪Arya Ghatak

আজকাল ওয়েবডেস্ক: বেশি দূরে নয় বিহারের বিধানসভা নির্বাচন। এখনও নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও উত্তাপ ক্রমশই বাড়ছে বঙ্গের প্রতিবেশী রাজ্যে। এনডিএ জোটের অন্যতম মূল ভরসা নীতীশ কুমারের জেডিইউ। তাই বিহার হাতছাড়া হলে কেন্দ্রেও মোদির গদি টলমল হতে পারে। একথা ভালই জানে শাসক-বিরোধী উভয় পক্ষই। বিশেষ করে ইন্ডিয়া জোট এই সুযোগ কাজে লাগাতে বদ্ধপরিকর। সেই লক্ষ্যেই শুরু থেকেই চালিয়ে খেলছে কংগ্রেস এবং আরজেডি। এদিন নতুন করে জেডিইউ এবং বিজেপিকে নিশানা করে কামান দেগেছে কংগ্রেস।

এদিন কংগ্রেসের তরফ থেকে সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করা হয়, বিহারে রাজনৈতিক ক্ষমতার বলে আদানি গোষ্ঠীকে ১০৫০ একর জমি ‘উপহার’ দিয়েছে সরকার। সোমবার সাংবাদিক সম্মেলনে কংগ্রেসের মিডিয়া সেল-এর প্রধান পবন খেরা অভিযোগ করেন, বিহারের ভাগলপুরের পিরপান্তিতে পাওয়ার প্ল্যান্ট তৈরির নামে হাজার একরের বেশি জমি দেওয়া হয়েছে গৌতম আদানিকে। তাও আগামী ৩৩ বছরের জন্য। আর এই বিপুল পরিমাণ জমি দেওয়া হয়েছে মাত্র ১ টাকার বিনিময়ে! পবন খেরা আরও অভিযোগ করেন, প্রধানমন্ত্রী মোদি এই প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে যাতে স্থানীয়দের বিক্ষোভের সম্মুখীন না হন, তা নিশ্চিত করতে প্রশাসনকে কাজে লাগিয়ে জোর করে গৃহবন্দি করে রাখা হয়েছে অসংখ্য মানুষকে।

পবন বলেন, “যখন মহারাষ্ট্রে নির্বাচন হচ্ছিল ঠিক তার আগে পাওয়ার প্লান্ট এবং ধারাভি উন্নয়ন প্রকল্প আদানিকে দিয়ে দেওয়া হয়। ঠিক একই ভাবে ঝাড়খণ্ড এবং ছত্তিশগড় নির্বাচনের আগেও আদানিকে একাধিক প্রকল্প পাইয়ে দেওয়া হয়। এই তালিকা বেশ লম্বা। যখনই বিজেপি কোথাও হারের ভয় পায় তখনই নির্বাচনের আগে আদনিকে কিছু না কিছু উপহার দিয়ে দেয়।” তাঁর আরও অভিযোগ, “এটি ২৪০০ মেগাওয়াটের একটি প্রকল্প। যার আনুমানিক খরচ প্রায় ২১০০০ কোটি টাকা। বাজেটে এই প্রকল্পের কথা ঘোষণা করা হয়। সেই সময় সরকারই এই প্রকল্পের দায়িত্ব নেয়। কিন্তু কিছুদিন পরেই সরকার পিছু হটে আর প্রকল্পটি আদানির হাতে তুলে দেওয়া হয়।”

এর পরেই সরকার ‘ডবল লুট’ শুরু করেছে বলে তীব্র আক্রমণ করেন কংগ্রেস মুখপাত্র। তাঁর কথায়, বিহারের মাটিতে, বিহারের টাকায়, বিহারের কয়লা ব্যবহার করেই বিদ্যুৎ উৎপাদন হবে, আর সেই বিদ্যুৎ বিহারের মানুষের কাছেই ৬ টাকা প্রতি ইউনিট দরে বিক্রি করা হবে।

আরও পড়ুন: সারা দেহে ৪০ হাজার মৌমাছি বসে আছে, অথচ হুল ফোটাচ্ছে না! মধুকরদের 'বশ' করে বিশ্বকে চমকে দিলেন রাজেন্দ্র

কংগ্রেসের আক্রমণের মুখেও অবশ্য মুখে কুলুপ বিজেপির। শুধু আদানি প্রসঙ্গ নয়, ভোটচুরি এবং এসআইআর ইস্যুতেও সুর চড়াচ্ছেন রাহুল গান্ধী এবং তেজস্বী যাদব। একের পর এক তোপ দাগছেন বিজেপি-জেডিইউ জোট সরকারের দিকে, কিন্তু শাসক জোট সেই রাস্তায় হাঁটতে নারাজ। ভোটচুরি ইস্যুতে যে বিজেপি অনেকটাই ব্যাকফুটে সে কথা জানে পদ্ম শিবিরও। পাশাপাশি এসআইআর ইস্যুতেও নির্বাচন কমিশন বড় ধাক্কা খেয়েছে সুপ্রিম কোর্টে। এই অবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ বিহারে একাধিক প্রকল্পের উদ্বোধন করতে যান। সেখানে তিনি কী বলেন তার দিকে নজর ছিল রাজনৈতিক বিশ্লেষকদের। কিন্তু শেষ পর্যন্ত ফের মেরুকরণের রাজনীতির দিকেই ঝুঁকেছেন মোদি। এদিনও নিজের ভাষণে ‘বহিরাগত’ তাস খেলেন প্রধানমন্ত্রী। অভিযোগ করেন, বাংলা, বিহার এবং অসমে অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে বিরোধীরা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া