সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ১৫ সেপ্টেম্বর ২০২৫ ২১ : ১১Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: আইনকে বুড়ো আঙুল দেখিয়ে চলন্ত ট্রেনের এসি কামরায় ধূমপান। শুধু তাই নয়, সহযাত্রী সেই ঘটনার প্রতিবাদ করে ভিডিও করতে গেলে তাঁকেই পাল্টা শাসানি। 'আমি আপনার পয়সায় সিগারেট খাচ্ছি না। যান, পুলিশ ডাকুন'। এমনই সব মন্তব্য করে নিজের অন্যায়ের সাফাই গাইলেন এক মহিলা। সম্প্রতি এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তীব্র নিন্দার ঝড় উঠেছে। ঘটনার প্রেক্ষিতে ভারতীয় রেলে যাত্রী সুরক্ষা এবং নিয়মকানুন মেনে চলার বিষয়টি আরও একবার বড়সড় প্রশ্নের মুখে পড়েছে।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, এক মহিলা ট্রেনের আপার বার্থে বসে নির্বিকারে সিগারেট টানছেন। কামরার অন্য এক পুরুষ যাত্রী এই দৃশ্য দেখে তখনই প্রতিবাদ করেন। এর প্রমাণস্বরূপ নিজের মোবাইলে ঘটনাটি রেকর্ড করতে শুরু করেন। ক্যামেরার লেন্স নিজের দিকে ঘুরতেই ওই মহিলা আক্ষরিক অর্থেই তেড়ে ওঠেন। তাঁকে বলতে শোনা যায়, 'আপনি ভিডিও করছেন কেন? এটা অন্যায়। ওঁকে বলুন আমার ভিডিও না করতে এবং এক্ষুনি ডিলিট করতে।' কিন্তু ওই যাত্রীও ছেড়ে দেওয়ার পাত্র ছিলেন না। তিনি শান্ত ও দৃঢ় গলায় জবাব দেন, 'ট্রেনের ভিতরে ধূমপান করা বেআইনি। বাইরে গিয়ে করুন।' এই কথা শুনে মহিলা আরও রেগে যান। তর্ক চরমে ওঠে। তিনি বলেন, 'আমি আপনার পয়সায় সিগারেট খাচ্ছি না। এটা আপনার একার ট্রেন নয়। যান, পুলিশ ডাকুন।' তাঁর হাবভাব এবং মন্তব্যে স্পষ্ট যে, তিনি জেনেশুনেই ট্রেনের নিয়ম ভাঙছেন এবং তার জন্য বিন্দুমাত্র অনুতপ্ত নন। এই উত্তপ্ত বাক্যবিনিময়ের মাঝে এগিয়ে আসেন কামরার আরেক যাত্রী। তিনি বেশ কিছুটা বিরক্ত হয়েই ওই মহিলাকে প্রশ্ন করেন, 'এটা এসি কামরা। আপনি কি জানেন না যে এখানে ধূমপান করা নিষেধ?' কিন্তু তাতেও মহিলার আচরণে কোনও পরিবর্তন দেখা যায়নি।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই লক্ষ লক্ষ মানুষ ইতিমধ্যেই ভিডিওটি দেখেছেন। অভিযুক্ত মহিলার আচরণের তীব্র সমালোচনা করেন অনেকে। মঞ্জুল খাট্টার নামে এক এক্স (সাবেক টুইটার) ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে রেল মন্ত্রককে ট্যাগ করে লেখেন, 'প্রকাশ্যে এভাবে ধূমপান করা অন্যের অধিকার লঙ্ঘন করে। ট্রেনের মতো জায়গায় এমন আচরণ কোনওভাবেই বরদাস্ত করা উচিত নয়। রেল মন্ত্রকের উচিত অবিলম্বে জরিমানা এবং কঠোর শাস্তির ব্যবস্থা করা।' ব্যাপক সমালোচনার মুখে নড়েচড়ে বসে রেল কর্তৃপক্ষ। মঞ্জুলের পোস্টে সাড়া দিয়ে রেল পরিষেবার অফিসিয়াল এক্স হ্যান্ডল থেকে জানানো হয় যে, অভিযোগটি তাদের নজরে এসেছে এবং সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনা নিয়ে অন্যান্য নেটিজেনরাও সরব হয়েছেন।
একজন লিখেছেন, 'কী অদ্ভুত যুক্তি! মহিলাটি ট্রেনে খোলাখুলি সিগারেট খাচ্ছেন, কিন্তু তাঁর মতে ভিডিও তোলাটা বেআইনি!' আরেকজনের কটাক্ষ, 'চলন্ত ট্রেনের এসি কামরায় ধূমপান করছেন। সহযাত্রীরা প্রমাণ রাখতে ভিডিও করায় উনি 'উওম্যান কার্ড' খেলতে শুরু করেছেন।' এই ঘটনা গণপরিবহণে নাগরিক সচেতনতার অভাব এবং আইন অমান্য করার প্রবণতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?