সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | মণ্ডপে অন্য বর! ছবি মিলিয়ে পর্দাফাঁস, শেষ মুহূর্তে বিয়ে ভাঙল কনেপক্ষ

আর্যা ঘটক | ১৫ সেপ্টেম্বর ২০২৫ ২০ : ০৩Arya Ghatak

আজকাল ওয়েবডেস্ক: ডিজিটাল ইন্ডিয়ার দৌলতে এখন বসার ঘর থেকেই বিশ্বের সঙ্গে সংযোগ স্থাপন করা যায়। কেনাকাটা থেকে শুরু করে জীবনসঙ্গী খোঁজা, সবকিছুই এখন স্মার্টফোনের পর্দায়। কিন্তু এই সুবিধার আড়ালেই যে কত বড় বিপদ লুকিয়ে থাকতে পারে, তার এক জলজ্যান্ত প্রমাণ মিলল উত্তরপ্রদেশের রামপুর জেলায়। হোয়াটসঅ্যাপে ছবি দেখে পাত্র পছন্দ করার পর বিয়ের মণ্ডপে হাজির হল সম্পূর্ণ অন্য এক যুবক! এই প্রতারণা ধরে ফেলার পরেই বিয়ে বাতিল করে দেয় কনেপক্ষ। শুধু তাই নয়, মেয়ের সম্মান রক্ষার্থে সেই রাতেই অন্য এক যুবকের সঙ্গে তাঁর বিয়ে দেওয়া হয়। এই ঘটনায় শাহাবাদ তহশিল জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনার সূত্রপাত কয়েক মাস আগে। শাহাবাদের বাসিন্দা এক তরুণীর ভাই কর্মসূত্রে দিল্লিতে থাকেন। সেখানেই এক ব্যক্তির সঙ্গে তাঁর পরিচয় হয়। কথায় কথায় বোনের বিয়ের জন্য একটি উপযুক্ত পাত্রের সন্ধান করছেন বলে তিনি ওই পরিচিতকে জানান। এর কিছুদিন পরেই ওই ব্যক্তি হোয়াটসঅ্যাপে এক যুবকের ছবি পাঠান এবং তাকে পাত্র হিসেবে সুপারিশ করেন। ছবি দেখে পাত্র পছন্দ হয় তরুণীর পরিবারের। এরপর ফোনে কথাবার্তা এগিয়ে নিয়ে যাওয়া হয় এবং অবশেষে গত ১৩ই সেপ্টেম্বর বিয়ের দিন ধার্য হয়।

নির্দিষ্ট দিনে কনের বাড়িতে বিয়ের আয়োজন ছিল জমজমাট। কনেপক্ষ অধীর আগ্রহে বরযাত্রীর জন্য অপেক্ষা করছিল। কথা ছিল, বরযাত্রীর দলে অন্তত জনা তিরিশেক লোক থাকবেন। কিন্তু যখন মাত্র সাতজন বরযাত্রী নিয়ে বরের গাড়ি এসে পৌঁছায়, তখনই কনেপক্ষের মনে প্রথম সন্দেহের বীজ বোনা হয়। তবে আসল নাটকীয় মুহূর্ত তৈরি হয় গাড়ি থেকে বর নামার পর।

আরও পড়ুন: এসি কামরায় দেদার ধূমপান! প্রতিবাদ করতেই মহিলা যা করলেন, ছিঃ ছিঃ পড়ল নেটপাড়ায় 

কনের ভাই হবু জামাইকে দেখে রীতিমতো চমকে ওঠেন। হোয়াটসঅ্যাপে যে যুবকের ছবি দেখে তাঁরা সম্বন্ধ পাকা করেছিলেন, তার সঙ্গে এই যুবকের চেহারার আকাশ-পাতাল তফাৎ! সন্দেহ দূর করতে তিনি তৎক্ষণাৎ নিজের ফোন থেকে সেই ছবিটি বের করে আগত বরের মুখের সঙ্গে মিলিয়ে দেখেন। আর তাতেই চক্ষু চড়কগাছ! এ তো সেই পাত্র নয়! প্রতারণার বিষয়টি স্পষ্ট হতেই বিয়ের আসরে হুলস্থুল পড়ে যায়।

কনেপক্ষ তৎক্ষণাৎ এই বিয়ে বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করে। বরপক্ষের আনা ওই সাতজন ব্যক্তির সঙ্গে তীব্র বাদানুবাদ শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বরপক্ষ এলাকা ছেড়ে চম্পট দেয়।

তবে মেয়ের ভবিষ্যৎ নিয়ে পরিবার আর এক মুহূর্তও দেরি করতে চাননি। এই অপ্রত্যাশিত ঘটনার আকস্মিকতা কাটিয়ে উঠে তাঁরা দ্রুত এক সাহসী সিদ্ধান্ত নেন। সেই রাতেই বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে থেকে এক যোগ্য পাত্রকে নির্বাচন করে তাঁর সঙ্গেই মেয়ের বিয়ে দেন। এক রাতের ব্যবধানে এমন নাটকীয় পট পরিবর্তন হলেও, শেষ পর্যন্ত মেয়ের বিয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে পরিবার। এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, শুধুমাত্র ভার্চুয়াল পরিচয়ের উপর ভিত্তি করে জীবনের এত বড় একটি সিদ্ধান্ত নেওয়ার ঝুঁকি কতটা মারাত্মক হতে পারে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া