মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সোমা মজুমদার | ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৯ : ১০Soma Majumder
প্রথমবার বিদেশে যাওয়ার যেমন আনন্দ, উত্তেজনা থাকে তুঙ্গে, তেমনি আন্তর্জাতিক ভ্রমণের সঙ্গে আসে নানা দুশ্চিন্তাও। পাসপোর্ট, ভিসা, অন্য দেশের অর্থব্যবস্থা থেকে শুরু করে স্থানীয় আইনকানুন, সবই ভ্রমণকারীদের জন্য চ্যালেঞ্জ বটে! তবে যতই প্রথমবার বিদেশ ভ্রমণে ভয় লাগুক, সঠিক পরিকল্পনা ও প্রস্তুতি থাকলে তা হয়ে উঠবে আজীবনের সেরা অভিজ্ঞতা। সেক্ষেত্রে নিশ্চিন্তে বিদেশযাত্রার জন্য কয়েকটি বিষয় খেয়াল রাখা জরুরি।
১. পাসপোর্ট ও ভিসা ভালভাবে যাচাই করুনঃ অনেক দেশের নিয়ম হল পাসপোর্ট কমপক্ষে ছয় মাসের জন্য বৈধ হতে হবে। ভিসার ক্ষেত্রেও সময়মতো ব্যবস্থা নিতে হবে। কারণ অনেক দেশে ভিসা পেতে দেরি হয়। নিরাপত্তার জন্য পাসপোর্ট ও ভিসার একাধিক কপি (ডিজিটাল ও ফিজিক্যাল) রাখুন। প্রয়োজনে ইমেলেও সংরক্ষণ করে রাখুন।
আরও পড়ুনঃ শুধু ক্লান্তি-দুর্বলতা নয়, শরীরে আয়রনের ঘাটতি জানান দেয় ৫ অচেনা লক্ষণও! সতর্ক না হলেই বিপদ
২. অর্থব্যবস্থা সঠিকভাবে সাজানঃ শুধু কার্ডের উপর নির্ভর করা উচিত নয়। আপনি যে বিদেশে যাচ্ছেন তা ব্যাঙ্ককে জানিয়ে রাখুন, নয়তো হঠাৎ করে লেনদেন আটকে যেতে পারে। জরুরি প্রয়োজনে স্থানীয় মুদ্রা হাতে রাখুন। পাশাপাশি আন্তর্জাতিক ক্রেডিট কার্ড অথবা প্রিপেইড ফরেক্স কার্ড সঙ্গে রাখলে ভ্রমণ আরও সহজ হবে।
৩. ট্রাভেল ইনস্যুরেন্স নিনঃ মনে রাখবেন, ট্রাভেল বীমা বিলাসিতা নয়, প্রয়োজন। যাত্রা বাতিল, লাগেজ হারানো, হঠাৎ অসুস্থ হওয়া কিংবা দেরি হওয়া, যে কোনও সমস্যায় ট্রাভেল ইনস্যুরেন্স ভরসা জোগায়। তাই ভ্রমণের আগে উপযুক্ত ইনস্যুরেন্স প্ল্যান বেছে নিন। শুধু সস্তা প্ল্যানের জন্য যাবেন না, বরং কভারেজ ও সুবিধা যাচাই করুন।

৪. স্মার্ট প্যাকিং করুনঃ বিদেশ ভ্রমণে ভারী ব্যাগের জন্য ঝক্কি পোহাতে হতে পারে। প্রয়োজনীয় এবং বহুমুখী ব্যবহারযোগ্য পোশাক নিন। এয়ারলাইন্সের ওজনসীমা সম্পর্কে সচেতন থাকুন। গুরুত্বপূর্ণ জিনিস যেমন- ওষুধ, চার্জার, গুরুত্বপূর্ণ কাগজপত্র ক্যাবিন ব্যাগে রাখুন, যাতে ব্যাগ হারালেও সমস্যা না হয়।
৫. স্থানীয় আচরণবিধি সম্পর্কে জানুনঃ প্রতিটি দেশের আলাদা সংস্কৃতি ও সামাজিক নিয়ম রয়েছে। মন্দির বা ধর্মীয় স্থানে কীভাবে পোশাক পরবেন, কোথায় ছবি তুলবেন বা কোথায় নয়—এসব আগে জেনে নিন। এমনকী "হ্যালো", "ধন্যবাদ" বা "সাহায্য করুন"-এর মতো কয়েকটি স্থানীয় শব্দ শিখে নিলে যোগাযোগ সহজ হবে।
৬. যোগাযোগে থাকুনঃ ফোনে যোগাযোগদে থাকলেও তবে খরচের বিষয়ে সতর্ক হন। আন্তর্জাতিক রোমিং চার্জ অনেক বেশি। তাই সম্ভব হলে স্থানীয় সিম কার্ড কিনুন অথবা আপনার টেলিকম কোম্পানির বিশেষ রোমিং প্যাক নিন। যাত্রার আগে অফলাইন ম্যাপ ডাউনলোড করে রাখুন, যাতে ইন্টারনেট না থাকলেও রাস্তা খুঁজে নিতে পারেন।
৭. সব ডকুমেন্ট নিরাপদে রাখুনঃ বিমানবন্দর বা হোটেলে যে কোনও সময় ডকুমেন্ট দেখাতে হতে পারে। তাই এগুলো এক জায়গায় গোছানো রাখুন। একটি ট্রাভেল ওয়ালেট ব্যবহার করতে পারেন। ডিজিটাল কপিগুলো ক্লাউডে সংরক্ষণ করুন এবং নিরাপত্তার জন্য পাসওয়ার্ড দিন।
৮. খুব বেশি নিয়মের পরিকল্পনা নয়ঃ ভ্রমণের প্রতিটি মুহূর্তকে সূচি দিয়ে বেঁধে ফেললে আনন্দ কমে যায়। প্রতিদিন কয়েকটি মূল জায়গা নির্ধারণ করুন। বাকিটা সময় স্থানীয় রাস্তার শিল্পী দেখার, ছোট্ট ক্যাফেতে সময় কাটানোর কিংবা নতুন কিছু আবিষ্কার করার জন্য ফাঁকা রাখুন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?