শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | আগামী ২০ বছরে খোলনলচে বদলে যাবে ভারতীয় সেনার, কলকাতায় এসে নয়া পরিকল্পনার ঘোষণা করলেন মোদি

Reporter: গোপাল সাহা | লেখক: কৌশিক রয় ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৮ : ২১Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: সোমবার কলকাতায় পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডের উদ্যোগে অনুষ্ঠিত হল কম্বাইন্ড কমান্ডার্স’ কনফারেন্স (CCC-2025)। এবারের সম্মেলনের মূল বিষয় ছিল ‘Year of Reforms - Transformation for the Future’। যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় ‘সংস্কারের বছর এবং ভবিষ্যতের জন্য রূপান্তর’। এই মঞ্চ থেকেই আগামী ২০ বছরে ভারতীয় সশস্ত্র বাহিনীর জন্য নয়া পরিকল্পনার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। এদিন প্রধানমন্ত্রী ‘Indian Armed Forces Vision 2047’ নামে এক ঐতিহাসিক নথি প্রকাশ করেন। ওই দৃষ্টিপত্রে আগামী দুই দশকে ভারতীয় সশস্ত্র বাহিনীর রূপান্তর ও ভবিষ্যত প্রস্তুতির স্পষ্ট রূপরেখা তুলে ধরা হয়েছে। পাশাপাশি, এদিন উচ্চপর্যায়ের এক বৈঠকে দেশের সশস্ত্র বাহিনীকে আধুনিক ও ভবিষ্যত-প্রস্তুত করে গড়ে তোলার লক্ষ্যে নানা কৌশলগত বিষয়ে আলোচনা হয়। বিশেষ গুরুত্ব দেওয়া হয় বাহিনীর আধুনিকীকরণ, তিন বাহিনীর সংহতি, যৌথতা বৃদ্ধি এবং বহুমুখী যুদ্ধক্ষেত্রে (multi-domain warfare) সক্ষমতা জোরদারের মতো বিষয়গুলিতে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্মেলনে ভাষণ দিতে গিয়ে ভারতীয় সশস্ত্র বাহিনীর সাহস ও অবদানের প্রশংসা করেন। তিনি বিশেষভাবে ‘অপারেশন সিঁদুরে’ সেনাদের কৃতিত্বের কথা উল্লেখ করেন। সেনা সূত্রে জানানো হয়েছএ, এই সম্মেলন কেবল বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় দিকনির্দেশই নয়, বরং ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি শক্তিশালী, আধুনিক ও আত্মনির্ভর প্রতিরক্ষা শক্তি হিসেবে গড়ে তোলার পথও সুগম করছে।  উল্লেখ্য, সম্প্রতি ভারতের সামুদ্রিক প্রতিরক্ষার ইতিহাসে নতুন মাইলফলক রচনা করেছে গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (জিআরএসই) লিমিটেড। ১৩ সেপ্টেম্বর শনিবার জিআরএসই ভারতীয় নৌবাহিনীর হাতে তুলে দিল আধুনিক প্রযুক্তিতে নির্মিত অগভীর জলের সাবমেরিন-বিধ্বংসী যুদ্ধজাহাজ অ্যান্ড্রোথ (Androth)। এটি আটটি এএসডব্লিউ এসডব্লিউসি (Anti-Submarine Warfare Shallow Water Craft)-এর সিরিজের দ্বিতীয় জাহাজ। এর আগে ২০২৫ সালের ৮ মে জিআরএসই প্রথম জাহাজ আর্নালা হস্তান্তর করেছিল, যা ১৮ জুন কমিশন করা হয়। মাত্র চার মাসের ব্যবধানেই দ্বিতীয় জাহাজ সরবরাহ করে গার্ডেনরিচ শিপবিল্ডার্স আবারও তাদের দক্ষতা ও সময়নিষ্ঠতার প্রমাণ দিল।

নৌবাহিনীর পক্ষে অ্যান্ড্রোথ গ্রহণ করেন পূর্ব নৌ-সেনা কমান্ডের (ইএনসি) টেকনিক্যাল চিফ অফ স্টাফ রিয়ার অ্যাডমিরাল রাভনিশ শেঠ। লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জের অ্যান্ড্রোথ দ্বীপের নামে নামাঙ্কিত এই যুদ্ধজাহাজে রয়েছে দেশীয়ভাবে তৈরি ৩০ মিমি নৌ-সারফেস গান (NSG)। যা জিআরএসই নিজস্বভাবে উৎপাদন করেছে। এ ছাড়াও রয়েছে উন্নত কমব্যাট ম্যানেজমেন্ট সিস্টেম, হালকা টর্পেডো ও সাবমেরিন-বিধ্বংসী রকেট। এর ফলে, উপকূলবর্তী অগভীর জলে নজরদারি, অনুসন্ধান ও সাবমেরিন দমন সব ক্ষেত্রেই জাহাজটি হবে কার্যকর। এই জাহাজ নির্মাণে প্রায় ৮৮ শতাংশ দেশীয় সামগ্রী ব্যবহার করা হয়েছে। সরকারের ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে জিআরএসই যে কতটা প্রতিশ্রুতিবদ্ধ, তারই প্রমাণ অ্যান্ড্রোথ। অ্যান্ড্রোথ তিনটি মেরিন ডিজেল ইঞ্জিনচালিত ওয়াটার জেটের সাহায্যে উচ্চগতিতে চলাচল করতে পারে। মাত্র ২.৭ মিটার গভীর জলেও এটি সাবলীলভাবে চলতে সক্ষম। ফলে উপকূলবর্তী অগভীর অঞ্চলেও সহজেই সাবমেরিন হুমকি শনাক্ত ও প্রতিরোধ সম্ভব হবে। প্রতিটি জাহাজে থাকবেন ৫৭ জন কর্মী, যার মধ্যে সাতজন কর্মকর্তা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া