সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | মাঝ রাতে কার সঙ্গে কথা বলে মা? ফোনেই সারাক্ষণ ব্যস্ত, সন্দেহ হয়েছিল দুই ছেলের, ফাঁকা বাড়িতে শেষমেশ ভয়ঙ্কর কাণ্ড

পল্লবী ঘোষ | ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৭ : ৫৭Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: সারাক্ষণ ফোন নিয়ে ব্যস্ত থাকতেন মা। কখনও কখনও বাড়ির কাজেও মন থাকত না। কত কাজ করতেও ভুলে যেতেন। বিশেষত মাঝ রাতে রোজ মা ফোন নিয়ে বেশি ব্যস্ত থাকতেন। কারো সঙ্গে রোজ কথা বলতেন। মায়ের এই আচরণেই সন্দেহ হয় দুই ছেলের। সেই সন্দেহের বশে মাকে খুন করে তারা। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে গুজরাটের কচ্ছ জেলায়। পুলিশ সূত্রে জানা গেছে, নক্ষত্রনা তালুকের নানা কাঁদিয়া গ্রামে ৪০ বছর বয়সি যুবতীকে গলা টিপে খুন করার অভিযোগ ওঠে তাঁর দুই সন্তানের বিরুদ্ধে। পুলিশি জেরায় মাকে খুনের ঘটনাটি স্বীকার করে নিয়েছে তারা। মৃত যুবতীর এক সন্তানের বয়স ১৯ এবং অন্যজন নাবালক। দু'জনকেই গ্রেপ্তার করেছে পুলিশ। 

 

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, যুবতীর পরিবারের সকলেই গত বছর ধরে একটি ফার্মে কাজ করতেন। খুনের রাতে ফার্মেই কাজে ব্যস্ত ছিলেন যুবতীর বাবা। সেই সময় ওই ফার্মের মালিক যুবতীর বাবাকে জানান, দুই ছেলে মায়ের গলা টিপে খুন করেছে। খবর পেয়েই তড়িঘড়ি করে ঘটনাস্থলে পৌঁছন যুবতীর বাবা। বাড়িতে পৌঁছেই যুবতীর নিথর দেহ দেখতে পান বাবা। পাশাপাশি যুবতীর গলায় আঘাতের চিহ্ন দেখতে পান। 

 

আরও পড়ুন: 'কুত্তা' সম্বোধন করে কটুক্তি বসের, অপমানে আত্মঘাতী তরুণী, ৯০ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ আদালতের

 

পুলিশ তদন্ত করে জানতে পারে, দুই ছেলেই মায়ের আচরণে ক্ষুব্ধ ছিল। তাদের সন্দেহ ছিল, মা সম্ভবত কোনও বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত রয়েছেন। কী দেখে এমন সন্দেহ হয়েছিল? দুই সন্তান মাকে জানিয়েছে, রোজ মাঝ রাতে মা ফোন নিয়ে ব্যস্ত থাকতেন। কেউ মাকে প্রায়ই ফোন করতেন। কখনও কখনও বাড়ির কাজেও মন দিতেন না। তাদের সঙ্গে সময় কাটাতেন না মা। কথাও কম বলতেন। কারণ দিনের বেশিরভাগ সময় ফোনের মাকে সময় কাটাতে দেখা যেত। 

 

ঘটনার দিন রাতেও মায়ের মোবাইল সেই নম্বর থেকে ফোন আসে। মা কাজ ফেলে রেখে ফোনে কথা বলতে শুরু করেন। সেই আচরণে আবারও রেগে যায় দুই ছেলে। ঘণ্টাখানেক পরে মায়ের গলা টিপে দুজনে খুন করে। এরপর সারারাত ফার্মে লুকিয়ে ছিল দুই ভাই। দাদু অভিযোগ দায়ের করতেই পুলিশ দুই ভাইকে গ্রেপ্তার করে। জেরায় তারা খুনের ঘটনাটি স্বীকার করে নেয়। 

 

পুলিশ আরও জানতে পেরেছে, যুবতী ২০ বছর আগে বিয়ে কয়েন। কিন্তু কয়েক মাস ধরে তিনি আর স্বামীর সঙ্গে থাকেন না। দুই ছেলেকে নিয়ে বাবার বাড়িতে থাকতেন। তাঁর স্বামী ঘটনার দিন কাজে ব্যস্ত ছিলেন। স্বামীর থেকে যুবতী আলাদা থাকতে শুরু করার পরেই দুই ছেলের সন্দেহ হয়েছিল। তাদের সন্দেহ ছিল, মা প্রেম করছেন। সেই প্রেমিকের কারণেই আর বাবার সঙ্গে থাকেন না। 

 

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত দুই সন্তানের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। তাদের বিরুদ্ধে খুনের মামলাও রুজু করা হয়েছে।‌ ঘটনার তদন্ত এখনও জারি রয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া