সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | 'কুত্তা' সম্বোধন করে কটুক্তি বসের, অপমানে আত্মঘাতী তরুণী, ৯০ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ আদালতের

পল্লবী ঘোষ | ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৭ : ২৯Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: অফিসে বসের কটুক্তি। শুধুমাত্র মুখোমুখি হয়েই এই কটুক্তি করেছেন, তাইই নয়। সহকর্মীদের সামনেও কটু কথা, গালিগালাজ করতে পিছপা হননি। এই অপমানের পরেই মানসিকভাবে ভেঙে পড়েন এক তরুণী। অবসাদে শেষমেশ আত্মঘাতী হন। অফিসে হেনস্থার পর তরুণীর চরম পদক্ষেপের ঘটনায় আদালত বিরাট রায় দেয়। ওই অফিসকে মৃত তরুণীর পরিবারকে ৯০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে জাপানের টোকিওতে। অফিসে বসের কটুক্তি সহ করতে না পেরে, অপমানে আত্মঘাতী হন ২৫ বছর বয়সি এক তরুণী। তরুণীর নাম সাতোমি। টোকিওর এক নামী প্রসাধনী সংস্থা ডি-আপ নামে কর্মরত ছিলেন তিনি‌। ২০২১ সালের এপ্রিল মাসে ওই সংস্থায় কাজ করতে শুরু করেন। সেই বছরেই ডিসেম্বর মাসে দুঃস্বপ্নের মতো অভিজ্ঞতা হয় তাঁর। 

 

জানা গেছে, ওই সংস্থার প্রেসিডেন্ট মিতসুরু সাকাই সাতোমিকে বৈঠকে ডাকেন। বৈঠকে তাঁরা দুজনেই ছিলেন। অফিসের অনুমতি না নিয়ে এক ক্লায়েন্টের সঙ্গে দেখা করার জন্য সাতোমিকে বকাঝকা করেন। এমনকী তাঁকে 'কুত্তা' বলেও সম্বোধন করেন বস। সাতোমিকে কথায় কথায় 'পথকুকুর' সম্বোধন করেন তিনি। এখানেই বিষয়টি থেমে ছিল না। 

 

এরপর অফিসের সহকর্মীদের সামনেই সাতোমিকে বস বলেন, 'দুর্বল কুকুরই বড় বেশি ঘেউ ঘেউ করে!' অফিসে সহকর্মীদের সামনেও বসের কটুক্তি আর সহ্য করতে পারেননি। দিনের পর দিন হেনস্থা ও কটুক্তির জেরে মানসিকভাবে ভেঙে পড়েন সাতোমি। অবসাদে ভুগতে ও শুরু করেন। 

 

আরও পড়ুন: ক্লাস শেষ হলেও ছাত্রীকে আটকে রাখত, ফাঁকা ঘরে লাগাতার যৌন হেনস্থা শিক্ষকের! স্কুলে ভয়াবহ অভিজ্ঞতা ফাঁস দশম শ্রেণির ছাত্রীর

 

২০২২ সালের জানুয়ারি মাসে ডায়াগনোস করে জানা যায়, অবসাদে ভুগছেন সাতোমি। দীর্ঘদিনের এই অবসাদের জেরে অফিসেও যেতে পারতেন না। কোনও কাজ করতে পারতেন না। ছুটি নিয়ে বাড়িতেই থাকতেন। কিন্তু যত দিন গেছে, তাঁর মানসিক স্বাস্থ্যের তত অবনতি হয়েছে‌। সেই বছরেই আগস্ট মাসে আত্মহত্যার চেষ্টা করেন সাতোমি। হাসপাতালে ভর্তিও করা হয়। কিন্তু তিনি কোমায় ছিলেন। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হার মানেন। ২০২৩ সালে অক্টোবর মাসে হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর। 

 

হাসপাতালে সাতোমি চিকিৎসাধীন থাকাকালীন তাঁর পরিবার ওই সংস্থা ও অফিসের বিরুদ্ধে মামলা রুজু করে। সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপের আর্জিও জানান। সাতোমির মৃত্যুর পর মামলা দীর্ঘদিন ধরে চলে। ২০২৩ সালে জুলাই মাসেই সাকাই ও ডি-আপ সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পরিবার। লাগাতার হেনস্থা, এবং সাতোমির মৃত্যুর জন্য সংস্থাকেই দায়ী করে তারা। 

 

২০২৪ সালের মে মাসে তদন্তে জানা যায়, অফিসের টক্সিক কালচার, বসের কটুক্তি, অতিরিক্ত কাজের চাপ, হেনস্থার কারণেই সাতোমির মানসিক অবস্থার অবনতি হয়। হেনস্থার জেরে অবসাদে আত্মঘাতী হন তিনি। তাঁকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ ওঠে সারাইয়ের বিরুদ্ধে। 

 

৯ সেপ্টেম্বর টোকিও জেলা আদালত মামলার রায় ঘোষণা করে। শুনানিতে সাতোমির মৃত্যুর জন্য সাকাই ও ডি-আপ সংস্থাকে দোষী সাব্যস্ত করা হয়। এরপরই বড়সড় রায় ঘোষণা করে আদালত।‌ ডি-আপ সংস্থাকে সাতোমির পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ৯০ কোটি টাকা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। পাশাপাশি সাকাইকে ওই সংস্থা থেকে বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়। 

 

আদালতের নির্দেশের পরেই সংস্থার পদ থেকে ইস্তফা দেন সাকাই। পাশাপাশি ডি-আপ সংস্থাও প্রকাশ্যে ক্ষমা চেয়ে একটি বিবৃতি প্রকাশ করে। তাতে লেখা ছিল, 'আমাদের প্রাক্তন কর্মীর মৃত্যুর জন্য তাঁর পরিবারের কাছে আমরা ক্ষমাপ্রার্থী। অফিসে নিরাপত্তা, হেনস্থা দূর করতে আমরা পদক্ষেপ করেছি। আগামী দিনে অফিসের পরিবেশ নিয়েও আমরা সতর্ক থাকব‌।' 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া