মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | মোটাদের চেয়েও মৃত্যুর ঝুঁকি বেশি অতিরিক্ত রোগা চেহারায়! গবেষণায় উঠে এল ভয়ঙ্কর সতর্কবার্তা

সোমা মজুমদার | ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৭ : ২০Soma Majumder

আজকাল স্বাস্থ্য নিয়ে সচেতনতা বেড়েছে। অতিরিক্ত ওজন বা স্থূলতা যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তা প্রায় সকলেরই জানা। কিন্তু শুধু বাড়তি মেদ নয়, মাত্রাতিরিক্ত রোগা হওয়াও যে চরম বিপদ ডেকে আনতে পারে, সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে এমনই চমকে দেওয়া তথ্য। 

অস্ট্রিয়ার ভিয়েনায় আয়োজিত একটি আন্তর্জাতিক ডায়াবেটিস সম্মেলনে গবেষণাটি প্রকাশিত হয়েছে। যেখানে বলা হয়েছে, অতিরিক্ত রোগা হওয়া অনেক সময়ে অতিরিক্ত মোটা হওয়ার চেয়েও ভয়ঙ্কর হতে পারে। গবেষকরা ডেনমার্কের প্রায় ৮৫ হাজার  মানুষের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করেন। অংশগ্রহণকারীদের গড় বয়স ছিল প্রায় ৬৬ বছর। তাঁদের বডি মাস ইনডেক্স অর্থাৎ বিএমআই অনুযায়ী ওজনের বিভিন্ন শ্রেণিতে ভাগ করা হয় এবং দীর্ঘ সময় ধরে মৃত্যুহার তুলনা করা হয়।

 আরও পড়ুনঃ প্লাস্টার-অপারেশন নয়, মাত্র ৩ মিনিটে ভাঙা হাড় জোড়া লাগাবে ‘আঠা’! যুগান্তকারী আবিষ্কারে অবাক করলেন বিজ্ঞানীরা

ফলাফলে দেখা গেছে, যাঁদের বিএমআই  ১৮.৫- এর নিচে অর্থাৎ যাঁকা অতিরিক্ত রোগা, তাঁদের মৃত্যুর ঝুঁকি স্বাভাবিক ওজনের মানুষের তুলনায় তিন গুণ বেশি। এমনকী যারা স্বাভাবিক ওজনের নিম্ন সীমায় ছিলেন (বিএমআই ১৮.৫ থেকে ২২.৫), তাঁদেরও ঝুঁকি তুলনামূলকভাবে বেশি। অপরদিকে, যাঁদের ওজন কিছুটা বেশি, তাঁদের মৃত্যুর সম্ভাবনা এতটা বাড়েনি। তবে যাঁরা অত্যন্ত স্থূলকায় (বিএমআই ৩৫-এর বেশি), তাঁদের ক্ষেত্রে মৃত্যুর ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেশি পাওয়া গেছে।


কেন রোগা হওয়া বেশি ঝুঁকিপূর্ণ? এক্ষেত্রে গবেষকরা কয়েকটি কারণ তুলে ধরেছেন। যেমন-

১. গোপন রোগের প্রভাব: অনেক সময় গুরুতর রোগের কারণে ওজন কমে যায়, ফলে রোগা মানেই যে ফিট এমনটা ভাবার প্রয়োজন নেই। অনেকের শরীর মেদহীন দেখা গেলেও আসল সমস্যা থাকে ভেতরে।

 

আরও পড়ুনঃ চায়ে চিনি দিয়ে আর বিপদ ডাকবেন না! পরিবর্তে কাজে লাগান হেঁশেলের ৫ জিনিস, শরীর থাকবে ফিট, চেহারা সুন্দর


২. ফ্যাটের অবস্থান: শরীরে চর্বি কোথায় জমেছে, সেটি বেশি গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ, ভেতরের অঙ্গে জমা ‘ভিসেরাল ফ্যাট’ বেশি ক্ষতিকর, কিন্তু হিপ বা উরুতে জমা ফ্যাট তুলনামূলক কম ক্ষতিকর।


৩. সময় ও চিকিৎসা ব্যবস্থার পরিবর্তন: আগে ধারণা ছিল, বিএমআই ২০-২৫ সবচেয়ে নিরাপদ। কিন্তু আধুনিক চিকিৎসায় এখন হয়তো সামান্য বেশি বিএমআই-ও তুলনামূলক নিরাপদ হিসেবে বিবেচিত হতে পারে।


বিশেষজ্ঞদের মতে, শরীরের ওজন একা কোনও মানদণ্ড নয়। একইসঙ্গে শুধু রোগা বা মোটা দেখলেই স্বাস্থ্যঝুঁকি বোঝা যায় না। ওজনের পাশাপাশি খাদ্যাভ্যাস, পেশির পরিমাণ, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং জীবনধারার অন্যান্য বিষয় বিবেচনা করা প্রয়োজন। তাই সুস্থতার জন্য যথাযথ পুষ্টি গ্রহণ এবং সঠিক ওজন বজায় রাখা অত্যন্ত জরুরি।

মনে রাখবেন, বিএমআই একটি গুরুত্বপূর্ণ সূচক হলেও, এটি একমাত্র নির্ণায়ক নয়। দীর্ঘমেয়াদি সুস্থতার জন্য ব্যায়াম, সুষম খাদ্য, পর্যাপ্ত ঘুম এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা অপরিহার্য।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া