মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | প্লাস্টার-অপারেশন নয়, মাত্র ৩ মিনিটে ভাঙা হাড় জোড়া লাগাবে ‘আঠা’! যুগান্তকারী আবিষ্কারে অবাক করলেন বিজ্ঞানীরা

সোমা মজুমদার | ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৬ : ৩৮Soma Majumder

হাড় ভাঙা মানেই প্লাস্টার করো, অপারেশন করে ধাতব প্লেট বসাও। শুধু শারীরিক কষ্ট নয়, একবার হাড় ভাঙলে তা জোড়া লাগানো যথেষ্ট ঝক্কির বিষয়ও। এবার প্লাস্টার কিংবা অস্ত্রোপচার ছাড়াই এই সমস্যার সমাধান বার করেছেন চীনের বিজ্ঞানীর। তাঁরা এমন এক আঠা তৈরি করেছেন যা ভাঙা হাড় জোড়া লাগাবে। হ্যাঁ, শুনতে অদ্ভুত লাগলেও সেই বিশেষ ‘আঠা’ দিয়েই ভাঙা হাড় নিঃখুঁতভাবে জুড়ে যাবে বলে দাবি বিজ্ঞানীদের ।


চিকিৎসা বিজ্ঞানে এক যুগান্তকারী আবিষ্কার করেছেন চীনের গবেষকরা। তাঁরা এমন এক বিশেষ আঠা তৈরি করেছেন যা মাত্র তিন মিনিটের মধ্যে ভাঙা হাড় জোড়া লাগাতে সক্ষম। এই নতুন আবিষ্কার চিকিৎসাশাস্ত্রে এক নয়া দিগন্ত খুলে দিয়েছে বলে মনে করছেন বিজ্ঞানীরা। কারণ এতদিন হাড়ের ফ্র্যাকচার সারাতে অপারেশন, ধাতব প্লেট বা স্ক্রু ব্যবহার করা ছাড়া বিকল্প ছিল না।

আরও পড়ুনঃ অল্পবয়সেই নিঃশব্দে থাবা বসাচ্ছে কোলন ক্যানসার, পেটের কোন কোন সমস্যা এই রোগের লক্ষণ? কীভাবে প্রতিরোধ করবেন?

গবেষণায় জানানো হয়েছে, বিশেষ এই আঠা-র নাম দেওয়া হয়েছে বোন-০২। বিজ্ঞানীরা জানান, এর ধারণা এসেছে সমুদ্রের শামুক থেকে। শামুকরা সবসময় নড়াচড়া করা যায় এবং আর্দ্র পরিবেশেও পাথরের সঙ্গে দৃঢ়ভাবে আটকে থাকতে পারে। সেই প্রাকৃতিক কৌশল থেকেই বিজ্ঞানীরা আঠার শক্তি ও স্থায়িত্ব বাড়িয়েছেন।


পরীক্ষায় দেখা গেছে, এই আঠা ব্যবহার করলে মাত্র ২ থেকে ৩ মিনিটের মধ্যেই ভাঙা হাড় দৃঢ়ভাবে জোড়া লেগে যায়। এমনকী হাড়ের চারপাশে রক্তপাত চললেও এটি কার্যকরভাবে কাজ করতে পারে।


চীনের হাসপাতালগুলোতে অন্তত ১৫০ জন রোগীর ওপর এই নতুন আঠার ব্যবহার করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আঠাটি শুধু দ্রুত কাজই করছে না, বরং নিরাপদও। এর দৃঢ়তা এবং শরীরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ার ক্ষমতা চিকিৎসকদের আস্থা জুগিয়েছে।

যদিও এই পদ্ধতি কোনও স্থায়ী নয়। বলা ভাল, প্রচলিত চিকিৎসার বিকল্প মাত্র। সাধারণত হাড় ভাঙলে প্লেট ও স্ক্রু ব্যবহার করা হয়। এগুলো অপসারণের জন্য অনেক সময় দ্বিতীয় অস্ত্রোপচার করতে হয়। কিন্তু এই নতুন আঠা ধীরে ধীরে শরীরের ভেতরে শোষিত হয়ে যায়। ফলে আর আলাদা করে অপারেশনের প্রয়োজন পড়ে না। এতে সময়, অর্থ ও রোগীর কষ্ট- সবই কমে যায়।

আরও পড়ুনঃ থকথকে চর্বিতে গলে-পচে গেছে লিভার? খেলোয়াড়দের মতো চাঙ্গা হয়ে যাবে, শুধু জেনে নিন পঞ্চবাণ মন্ত্র

চিকিৎসাবিদরা মনে করছেন, এই আবিষ্কার বিশ্বজুড়ে হাড় ভাঙার চিকিৎসায় বৈপ্লবিক পরিবর্তন আনবে। তবে এক্ষেত্রে ও কিছু প্রশ্ন রয়ে গেছে। যেমন সব ধরনের ফ্র্যাকচারে এটি কতটা কার্যকর, জটিল হাড় ভাঙা বা বড় ফাটলের ক্ষেত্রে ব্যবহারযোগ্য কি না, দীর্ঘমেয়াদে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে কিনা – এসব বিষয়ে আরও গবেষণা প্রয়োজন।


তবুও এতটুকু নিশ্চিত যে আগামী দিনে চিকিৎসা শাস্ত্রে এই ‘বোন গ্লু’ হাড় ভাঙার চিকিৎসায় নতুন অধ্যায় সূচনা করতে পারে। দ্রুত, নিরাপদ ও কম খরচে হাড় জোড়া লাগানোর পথ খুলে দিয়ে এটি সাধারণ মানুষ থেকে শুরু করে চিকিৎসকদের কাছেও আশার আলো জাগাচ্ছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া