সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | সামনে ভোট, নেপালের কুরশিতে বসেই আরও বড় পদক্ষেপ সুশীলার, আলোচিত কুলমনকে বড় দায়িত্ব!

রিয়া পাত্র | ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৬ : ০৯Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: সুশীলা কারকি। নেপালের অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেই তিনি জানিয়েছেন, সে দেশে নির্বাচন কবে। এবার আরও বড় পদক্ষেপ। জানা গেল, অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভার জন্য তিনজন নতুন মন্ত্রী নিয়োগ করেছেন কারকি। তথ্য, কুলমন ঘিসিং, রামেশ্বর খানাল এবং ওম প্রকাশ আরিয়ালকে মন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন তিনি।

নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল সোমবার তাঁর নবগঠিত মন্ত্রিসভার জন্য তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী সুশীলা কারকির মনোনীত তিনজন মন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান। 

নেপালের অর্থমন্ত্রী হিসেবে শপথ নিলেন প্রাক্তন অর্থ সচিব রামেশ্বর খানাল, নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক কুলমন ঘিসিং তিনটি গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব গ্রহণ করেছেন, যার মধ্যে রয়েছে জ্বালানি, জলসম্পদ ও সেচ, ভৌত অবকাঠামো ও পরিবহন, এবং নগর উন্নয়ন।

আরও পড়ুন: কোলে সদ্যজাত, চিন্তা আরও হাজার হাজার শিশুদের নিয়ে, ৩০ লিটার স্তনদুগ্ধ দান জ্বালার

অ্যাডভোকেট ওম প্রকাশ আরিয়াল স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি আইন, বিচার এবং সংসদীয় বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। মহারাজগঞ্জের শীতল নিবাসে রাষ্ট্রপতির কার্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানের পর, তিনজন মন্ত্রীই তৎক্ষণাৎ তাঁদের নিজেদের দায়িত্ব গ্রহণ করেন। 

 

শনিবার নেপাল অন্তবর্তী সরকারের প্রধান সুশীলা কারকি ঘোষণা করেছেন, ২০২৬-এর মার্চ মাসেই সে দেশে নির্বাচন হবে। সরকার ভেঙে যাওয়া, অর্থাৎ ওলির পদত্যাগের পরেই, রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, সুশীলা শনিবারেই জানিয়েছেন, আগামী বছরের ৫ মার্চ, নেপালের ভোট। 

বুধবার জেন জি-রা ভার্চুয়াল বৈঠকে  নিজেদের পছন্দের কথা জানিয়েছিলেন। জানিয়েছিলেন, সংখ্যাগরিষ্ঠ বিক্ষোভকারীরা চাইছেন, নেপালের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কারকি বসুন অন্তবর্তী সরকারের প্রধান হিসেবে। ২৪ ঘণ্টা কাটেনি। বদলে যায় পছন্দ। জানা যায়, সুশীলা নয়, কুলমন ঘিসিংয়ের উপর আস্থা তাঁদের। ২৪ ঘণ্টা কাটেনি, শুক্রবার ফের জানা যায়, কুলমন নয়, আস্থা ফের সুশীলাতেই। শুক্রবার রাতে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।

 

এই প্রসঙ্গে উল্লেখ্য, তাঁর রয়েছে ভারত-যোগ। তথ্য, সুশীলা বিরাটনগরের মহেন্দ্র মোরাং কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করার পর, উত্তরপ্রদেশের বেনারস হিন্দু ইউনিভার্সিটি (বিএইচইউ) থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৭৫ সালে বেনারস থেকে তিনি স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। কারকি পরে নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে পড়াশোনা করেন। ওই পর্বের পড়াশোনা শেষ হয় ১৯৭৮ সালে। বুধবার এক সংবাদ সাক্ষাৎকারে কারকি জানিয়েছেন, তিনি জেন জি-দের আবেদন মেনে, এই দায়িত্ব নিতে প্রস্তুত। একইসঙ্গে তিনি তাঁর বিএইচইউ শিক্ষার কথা স্মরণ করেছেন। জানান, তিনি এখনও তাঁর প্রয়াত শিক্ষক এবং বন্ধুদের স্মরণ করেন ভিন দেশে বসেও। তাঁর মনে পড়ে গঙ্গার কথা, নদী তীরে হস্টেলের কথাও। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া