সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | কোলে সদ্যজাত, চিন্তা আরও হাজার হাজার শিশুদের নিয়ে, ৩০ লিটার স্তনদুগ্ধ দান জ্বালার

রিয়া পাত্র | ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৫ : ৩৭Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: মাতৃদুগ্ধ। এক শিশুর বেঁচে থাকার প্রধান উপাদান। তবে নানা কারণে, বিশ্বের বহু শিশুই প্রয়োজনের সময়ে মাতৃদুগ্ধ পর্যাপ্ত পরিমাণে পায় না। এই প্রসঙ্গে বিশ্ব জুড়েই নানা ভাবনা চিন্তা হয়েছে, পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ব্লাড ব্যাঙ্কের মতোই তৈরি হয়েছে মিল্ক ব্যাঙ্কও। এবার এই প্রসঙ্গেই বড় ভাবনার কথা সামনে এল বিশিষ্ট ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টার। কোলে সদ্যজাতকে নিয়ে এবার বড় সিদ্ধান্ত। দান করলেন নিজের ৩০ লিটার স্তনদুগ্ধ। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে তথ্য তেমনটাই।

তাঁর এই সিদ্ধান্তে, সহায়তা হতে পারে বহু বহু নবজাতকের। স্বাভাবিক ভাবেই এই তথ্য সামনে আসতেই প্রশংসার ঝড়। এই প্রসঙ্গেই উল্লেখ্য, এপ্রিলেই সন্তান জন্ম দিয়েছেন জ্বালা। মেয়ের জন্মের পরেই, কোলে সদ্যজাতকে নিয়ে, আরও বহু সদ্যজাতর জন্য তাঁর এই ভাবনা প্রশংসিত হয়েছে, সমাদৃত হয়েছে। 

এই প্রসঙ্গে তথ্য জ্বালা নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। একটি পোস্টে তিনি লিখেছেন, 'মাতৃদুগ্ধ জীবন বাঁচায়। সময়ের আগে জন্মগ্রহণকারী এবং অসুস্থ শিশুদের জন্য, দাতার দুগ্ধ জীবন বদলে দিতে পারে। আপনি যদি দান করতে সক্ষম হন, তাহলে আপনি অভাবী পরিবারের জন্য একজন হিরো হতে পারেন। বিষয়টি সম্পর্কে আরও জানুন, কথাটি শেয়ার করুন এবং মিল্ক ব্যাঙ্কগুলিকে সহায়তা করুন।'  আগস্ট মাসের ১৭ তারিখে তিনি এই পোস্ট করেন। 

আরও পড়ুন: বিদ্যুৎবিভ্রাট নাকি অন্য কিছু? সপ্তাহের প্রথম দিনেই থমকে গেল মেট্রো চলাচল, ব্যাপক ভোগান্তি যাত্রীদের

তথ্য, জ্বালা ৩০ লিটার স্তন্দুগ্ধ দান করেছেন। এই উদ্যোগের লক্ষ্য, মাতৃহীন শিশুদের পাশাপাশি হাসপাতালে ভর্তি থাকা, গুরুতর অসুস্থ শিশুদের সাহায্য করা। জানা গেছে, গত চার মাস ধরে তিনি নিয়মিত স্তনদুগ্ধ দান করেছেন। তাঁর এই উদ্যোগ অনলাইনে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। নেটিজেনরা প্রশস্তিতে ভরিয়ে দিয়েছেন জ্বালাকে।

একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, 'তিনি অনেক শিশুর মা।' অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, 'একটি দুর্দান্ত অবদান, খুব কম মানুষই এই ধরনের ভাল কাজ করতে পারেন। তাঁড় অবদান বহু শিশুর উপকার করবে।' একজন ব্যক্তি এর স্বাস্থ্যগত সুবিধাগুলি তুলে ধরে বলেছেন। বলেছেন, 'মতৃদুগ্ধে DHA থাকে, যা গুঁড়ো বা অন্যান্য দুগ্ধজাত দুধে পাওয়া যায় না। DHA বাচ্চাদের সামগ্রিক শারীরিক এবং জ্ঞানীয় বিকাশের জন্য প্রয়োজনীয়। তাই, এই মহৎ কাজটি করার জন্য আপনাকে ধন্যবাদ।'

জ্বালা এবং বিষ্ণু ২২ এপ্রিল, ২০২১-এ বিয়ে করেন। ঠিক চার বছর পর, তাদের বিবাহবার্ষিকীতে, জন্ম নেয় তাঁদের মেয়ে, মীরা। বিষ্ণু সোশ্যাল মিডিয়ায় সসেই বার্তা শেয়ার করেছিলেন সকলের সঙ্গে। তারপরেই সামনে এল জ্বালার এই সিদ্ধান্তের কথে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া