সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

দেশ | 'নইলে হয়তো বাবা বেঁচে যেতেন',  দিল্লি দুর্ঘটনার ভয়াবহ মোড় সামনে

রিয়া পাত্র | ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৫ : ০২Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: রবিবার ভয়াবহ দুর্ঘটনা ঘটে গিয়েছে খাস দিল্লিতে। অর্থ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয় একটি বিএমডব্লিউ গাড়ির। দুর্ঘটনার পরে, তোলপাড় আরও একটি ঘটনা নিয়ে। মূলত ওই ঘটনাকে কেন্দ্র করে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। প্রশ্ন তুলছেন ওই কর্মকর্তার পরিবারের লোকজন।

কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অধীনস্থ অর্থনৈতিক বিষয়ক বিভাগের উপ-সচিব নভজ্যোত সিং (৫২)। রবিবার দিল্লি ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশনের কাছে একটি বিএমডব্লিউ তাঁর দুই চাকার গাড়ির সঙ্গে  ধাক্কা লাগে। দুর্ঘটনার পর মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। গুরুদ্বার থেকে তিনি সস্ত্রীক ফিরছিলেন। 

জানা গিয়েছে, দুর্ঘটনার পরে, ওই দুর্ঘটনাস্থল থেকে প্রায় ১৯ কিলোমিটার দূরে জিটিবি নগরের একটি নুলাইফ হাসপাতালে নভজ্যোত এবং সন্দীপকে নিয়ে যান গাড়িতে থাকা দম্পতি। প্রশ্ন ওই ঘটনা নিয়ে। নভজ্যোতের ছেলে প্রশ্ন তুলেছেন, আশেপাশে আরও একাধিক হাসপাতাল থাকার পরেও, কেন ১৯ কিলোমিটার দূরের ওই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল ব্যক্তিকে। পরিবারের সদস্যদের বক্তব্য, যদি ১৯ কিলোমিটার পাড়ি দিয়ে দূরের হাসপাতালে নিয়ে যাওয়া না হত, তাহলে হয় প্রাণে বাঁচানো যেত ওই ব্যক্তিকে।

আরও পড়ুন: বিদ্যুৎবিভ্রাট নাকি অন্য কিছু? সপ্তাহের প্রথম দিনেই থমকে গেল মেট্রো চলাচল, ব্যাপক ভোগান্তি যাত্রীদের

তথ্য, যে নুলাইফ হাসপাতালটি গগনপ্রীতের পরিবারের সহ-মালিকানাধীন। সূত্রের খবর অনুসারে, এটির মালিক তিনজন অংশীদারের মধ্যে তাঁর বাবাও রয়েছেন। জানা গিয়েছে, দম্পতিকে দ্রুত একটি মারুতি ইকো পোর্টার গাড়িতে করে নুলাইফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চালক গুলফাম জানান, দুর্ঘটনাস্থলে তিনি নভজ্যোত এবং সন্দীপকে দেখতে পেয়ে সাহায্যের জন্য ছুটে যান। আহত দম্পতি এবং গগনপ্রীত গাড়িতে উঠে পড়েন এবং তিনি গুলফামকে আজাদপুরের দিকে গাড়ি চালাতে বলেন। চালক জানিয়েছেন, আহত ব্যক্তিদের গাড়িতে তোলার পরেই,ফোনে গগনপ্রীত কাউকে বিছানা প্রস্তুত রাখতে বলছিলেন হাসপাতালে।

নিকটতম হাসপাতালে কেন নিয়ে যাওয়া হয়নি? সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, সংবাদ মাধ্যমকে চালক এই প্রশ্নের উত্তরে জানিয়েছেন, 'আমি এলাকাটি ভালোভাবে চিনতাম না, তাই যেখানে আমাকে বলা হয়েছিল সেখানেই গিয়েছিলাম। হাসপাতালে পৌঁছতে আমাদের আধ ঘণ্টা সময় লেগেছে।'


এর আগে, নভজ্যোত সিংয়ের ছেলে, নবনূর সিং, সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন, তাঁর বাবাকে যদি দ্রুত কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হত, তাহলে হয়তো বেঁচে যেতেন। তিনি ক্ষোভের সঙ্গে বলেন, 'সময় খুবই গুরুত্বপূর্ণ। হয়তো তাঁকে যদি কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হত, তাহলে তিনি বেঁচে যেতেন।' 

কীভাবে দুর্ঘটনার খবর পৌঁছেছিল তাঁর কাছে? জানিয়েছেন, 'একজন পারিবারিক বন্ধু ফোন করে আমাকে জানায় যে, আমার বাবা-মা দুর্ঘটনার শিকার হয়েছেন। আমি ভেবেছিলাম এটি একটি ছোট দুর্ঘটনা। কারণ ছোট থেকে জেনে এসেছি, আমার বাবা ভাল গাড়ি চালান। আমার আমি খুব একটা চিন্তিত ছিলাম না। কিন্তু যখন আমরা হাসপাতালে যাই, তখন সব জানতে পারি।  ধৌলা কুয়ানের কাছে দুর্ঘটনাটি ঘটে, তখন আমার বাবা-মাকে কেন জিটিবি নগরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তা আমার কাছে বোধগম্য ছিল না।' 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া