সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | জন্মদিনের পার্টিতে বন্ধুর সঙ্গে ঘনিষ্ঠ? ভিডিওতে স্ত্রীকে দেখতে পেয়েই রাগে উন্মত্ত হয়ে স্বামী যা করলেন....

কৌশিক রয় | ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৪ : ৫৪Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে এক জন্মদিনের পার্টির ভিডিওতে নিজের স্ত্রীকে দেখেছিলেন ব্যক্তি। সেই ভিডিও থেকেই ঘটে গেল এক নৃশংস খুনের ঘটনা। গোয়ালিয়রে দিনেদুপুরে ব্যস্ত রাস্তায় স্ত্রীকে প্রকাশ্যে গুলি করে খুন করল স্বামী বলে অভিযোগ। জানা যাচ্ছে, জন্মদিনের পার্টির ভিডিও দেখার পর ক্ষোভে উন্মত্ত হয়েই স্ত্রীকে খুন করে বসেছেন ওই ব্যক্তি। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম অরবিন্দ পারিহার এবং নিহত মহিলার নাম নন্দিনী পারিহার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চার দিন আগে ফেসবুকে আপলোড করা একটি ভিডিও দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন অরবিন্দ। সেই ভিডিওতে দেখা যায়, নন্দিনী তাঁর বন্ধু অঙ্কুশ পাঠকের জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। নন্দিনীর সঙ্গে অঙ্কুশের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে অভিযোগ ওঠে।

পুলিশ সূত্রে খবর, এতে অরবিন্দ নামে ওই ব্যক্তির রাগ আরও বেড়ে গিয়েছিল। শুক্রবার নন্দিনী তাঁর স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানাতে এসপি অফিস থেকে বের হওয়ার পর রিকশায় উঠেছিলেন বন্ধু অঙ্কুশ ও কল্লুকে নিয়ে। ঠিক সেই সময় অরবিন্দ আরেকটি রিকশায় এসে তাদের পথ আটকায় এবং পাঁচ রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন নন্দিনী। জানা গিয়েছে, অরবিন্দ ও নন্দিনী ২০২৩ সালে আর্য সমাজ মন্দিরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। কিন্তু বিয়ের কিছুদিন পরই তাঁদের সম্পর্কে চিড় ধরে। নন্দিনী জানতে পারেন, অরবিন্দের এক বিবাহিত বান্ধবী এবং একটি সন্তান রয়েছে।

এর পর থেকেই দু’জনের মধ্যে ঝামেলা শুরু হয়। অভিযোগ, অরবিন্দ তাকে গাড়ি দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করে। ওই ঘটনায় গ্রেপ্তার হলেও জামিনে ছাড়া পেয়ে ফের শুরু হয় স্ত্রীয়ের প্রতি অত্যাচার। গত মঙ্গলবার নন্দিনী এসপি অফিসে গিয়ে গণমাধ্যমকে জানিয়েছিলেন, ‘আমার স্বামী এআই ব্যবহার করে আমার অশ্লীল ছবি ও ভিডিও বানিয়ে ছড়িয়ে দিচ্ছে। তার এক স্ত্রী, এক সন্তান এবং এক বান্ধবী রয়েছে। সে আমাকে গাড়ি চাপা দিয়ে মারার চেষ্টা করেছে। আমি এফআইআর করার পর সে জেলে যায়, কিন্তু বেরিয়ে এসে আবার আমাকে হয়রানি করছে, সমঝোতার জন্য চাপ দিচ্ছে। যে-ই আমাকে সমর্থন করে তাকেও হুমকি দিচ্ছে। কেউ আমার কথা শুনছে না।’

শুক্রবার দুপুরে যখন নন্দিনী রিকশায় যাচ্ছিলেন, তখন অরবিন্দ তাদের থামিয়ে রাস্তায় দাঁড়িয়েই গুলি চালায় বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছালে পুলিশকেও দেশি আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেয় অভিযুক্ত। পরে তাকে কাবু করে গ্রেপ্তার করা হয় বলে সূত্র মারফত জানা গিয়েছে। আহত নন্দিনীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও দু’ঘণ্টা পর মৃত্যু হয় তার। বিশ্ববিদ্যালয় থানা এলাকার অন্তর্গত এই ঘটনার খবর নিশ্চিত করেছেন পুলিশ আধিকারিক হিনা খান। তিনি বলেন, ‘স্বামী নিজের স্ত্রীকে গুলি করে খুন করেছে। মামলা দায়ের হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু দু’ঘণ্টার মধ্যে তিনি মারা যান। বর্তমানে তিনি স্বামীর থেকে আলাদা থাকতেন এবং দিল্লিতে কাজ করতেন। ঘটনার সময় তার সঙ্গে থাকা দুই সঙ্গী প্রত্যক্ষদর্শী হিসেবে এফআইআরে অভিযোগকারী।’


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া