সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৩ : ৪৬Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: আত্মীয়ের শেষকৃত্য সেরে ফিরছিলেন পরিবারের সদস্যরা। কিন্তু তাঁদেরও বাড়ি ফেরা হল না। পথেই সব শেষ হল। ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই পরিবারের মোট সাতজন সদস্য। আহত হয়েছেন অনেকেই। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে জয়পুরে। ওই দুই পরিবারের সদস্যরা হরিদ্বার থেকে ফিরছিলেন। সেদিন তাঁদের এক আত্মীয়র শেষকৃত্য সম্পন্ন হয়। তিনি অসুস্থ হয়েই মারা যান। সেই আত্মীয়ের শেষকৃত্যের পরেই বাড়ির উদ্দেশে রওনা দেন তাঁরা।
আচমকাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর জলমগ্ন রিং রোডের আন্ডারপাসে উল্টে যায় গাড়িটি। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে শিবদাসপুরা থানার অন্তর্গত এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। গাড়িটি বেপরোয়া গতিতে যাচ্ছিল বলেই জানা গেছে। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডিভাইডারে ধাক্কা মারে। তারপর রিং রোডে ১৬ ফুট গভীর খাদে গড়িয়ে পড়ে।
রবিবার ভোররাতে স্থানীয়রা দুমড়ে মুচড়ে যাওয়া গাড়িটি দেখেই পুলিশে খবর দেন। তড়িঘড়ি করে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কয়েক ঘণ্টা উদ্ধারকাজ চালানোর পর গাড়ি ও যাত্রীদের উদ্ধার করা হয়। পুলিশ আধিকারিক সৌরেন্দ্র সাইনি জানিয়েছেন, গাড়ির ভিতরে সাতজন যাত্রীই ঘটনাস্থলে মারা যান। তাঁদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতদের মধ্যে দুই নাবালক রয়েছে।
পুলিশ আধিকারিক আরও জানিয়েছেন, দুর্ঘটনাটি কখন ঘটেছে, তার সঠিক সময় জানা যায়নি। কয়েক ঘণ্টা পরে স্থানীয় বাসিন্দারা দেখেই পুলিশে খবর পাঠান। পরিবারের সদস্যরা হরিদ্বারে গিয়েছিলেন। সেখান থেকে জয়পুরে নিজেদের বাড়িতে ফিরছিলেন। মাঝ পথেই দুর্ঘটনায় সকলের প্রাণ যায়।
প্রসঙ্গত, গত জুলাই মাসেই এক জন্মদিনের পার্টি থেকে ফেরার পথে দুর্ঘটনায় এক পরিবারের সকল সদস্যের মৃত্যু হয়েছিল। জন্মদিনের পার্টিতে তুমুল হুল্লোড়। গানবাজনা, খাওয়াদাওয়ায় মেতেছিলেন সকল আত্মীয়স্বজন। মাঝরাতে এক পরিবারের কয়েকজন সদস্য ফিরছিলেন বাড়িতে। মাঝপথেই ঘটল বিপত্তি। পথ দুর্ঘটনায় এক পরিবারের সকল সদস্যের জীবন শেষ।
যাত্রীবাহী একটি গাড়ির মুখোমুখি সজোরে সংঘর্ষ হয়েছিল একটি বাইকের। সংঘর্ষের পরেই গাড়িটি উল্টে পড়ে ক্যানেলে। গাড়িটি ডুবে যেতেই যাত্রীরা আর কেউ পালানোর পথ পাননি। বন্ধু গাড়ির মধ্যে দমবন্ধ হয়েই মৃত্যু হয়েছে তাঁদের সকলের। অন্যদিকে দু'জন বাইক আরোহী প্রাণে বাঁচলেও, গুরুতর আহত হয়েছেন।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাসিককে। বুধবার পুলিশ জানিয়েছে, গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে দিনদরি শহরের কাছে। নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অল্টো গাড়ির সঙ্গে মুখোমুখি সজোরে সংঘর্ষ হয় একটি বাইকের। রাস্তাটির পাশেই ছিল একটি খাল। বৃষ্টির জেরে সেটিতে জলে পরিপূর্ণ ছিল। সংঘর্ষের পর গাড়িটি পাক খেয়ে খালের জলে পড়ে যায়। মুহূর্তের মধ্যে ডুবে যায় সেটি। গাড়ির যাত্রীরাও দরজা খুলে আর বের হতে পারেননি। বন্ধ গাড়ির মধ্যে সকলের মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে আসেন। তাঁরাই প্রথমে খবর দেন পুলিশে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ যাত্রীবাহী গাড়িটি উদ্ধার করে। একে একে বের করা হয় মৃতদেহগুলি। দুর্ঘটনায় ওই গাড়ির সাতজন সদস্যের মৃত্যু হয়েছে। মৃতদের তালিকায়, তিনজন মহিলা, তিনজন পুরুষ ও দু'বছরের একটি শিশুও রয়েছে। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?