সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | মার্কিন শুল্ক-বাণে ধরাশায়ী অন্ধ্রের চিংড়ি রপ্তানি! প্রায় ২৫০০০ কোটি টাকার ক্ষতি, বাতিল ৫০ শতাংশ রপ্তানির বরাত

রজিত দাস | ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৩ : ০৩Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় পণ্যে আমদানি শুল্ক বাড়িয়েছে আমেরিকা। ফলে জোর ধাক্কা লেগেছে অন্ধ্রপ্রদেশের চিংড়ি রপ্তানিতে। অনুমান চিংড়ি রপ্তানিতে প্রায় ২৫,০০০ কোটি টাকার ক্ষতি হতে পারে। সরকারি আধিকারিকরা সোমবার জানিয়েছেন যে, প্রায় ২০০০ কন্টেইনার রপ্তানিতে ৬০০ কোটি টাকার কাছাকাছি শুল্কের বোঝা পড়েছে।

অন্ধ্রের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু আবারও কেন্দ্রের কাছে রাজ্যের চিংড়ি চাষিদের সহায়তা করার জন্য আবেদন করেছেন। এই মৎসজীবীরা মার্কিন আরোপিত শুল্কের কারণে তীব্র দুর্দশার সম্মুখীন।

ভারতীয় পণ্যের আমদানিতে আমেরিয়া মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। এর উপরও রয়েছে ৫.৭৬ শতাংশ কাউন্টারভেলিং শুল্ক এবং ৩.৯৬ শতাংশ অ্যান্টি-ডাম্পিং শুল্ক। ফলে মোট মার্কিন শুল্ক বেড়ে দাঁড়ায় ৫৯.৭২ শতাংশে।

মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু জিএসটি-তে ছাড় এবং রাজ্যের চিংড়ি চাষিদের আর্থিক প্যাকেজ বাড়ানোর পরামর্শ দিয়েছেন। এইসব চাষিদের ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য জাতীয় পর্যায়ে সিদ্ধান্ত নেওয়ার গ্রহণের জন্য কেন্দ্রীয় সরকারকে আহ্বান জানান। মুখ্যমন্ত্রী চিংড়ির অভ্যন্তরীণ ব্যবহার বৃদ্ধির জন্যও ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন।

নাইডু কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এবং মৎস্যমন্ত্রী রাজীব রঞ্জন সিংকে আলাদা আলাদা করে চিঠি লিখেছেন। তিনি অর্থমন্ত্রীকে জিএসটি এবং আর্থিক ত্রাণ, বাণিজ্য ও শিল্পমন্ত্রীকে চিংড়ি রপ্তানিতে অন্যান্য দেশের সঙ্গে চুক্তি সম্পাদনের এবং মৎস্যমন্ত্রীকে অভ্যন্তরীণ বাজার সম্প্রসারণের দিকে মনোনিবেশ করার মতো বিষয়গুলি খতিয়ে দেখার অনুরোধ করেছেন।

মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন যে, অন্ধ্রপ্রদেশের চিংড়ি চাষি এবং এই চাষের উপর নির্ভরশীল পরিবারগুলি সমস্যার সম্মুখীন হচ্ছে। রাজ্য সরকার বর্তমানে যে ব্যবস্থা গ্রহণ করছে তাও ব্যাখ্যা করেছে মুখ্যমন্ত্রী। দেশের চিংড়ি রপ্তানির ৮০ শতাংশ এবং সামুদ্রিক রপ্তানির ৩৪ শতাংশ হয় অন্ধ্র থেকে। এই রপ্তানির বার্ষিক লেনদেন প্রায় ২১,২৪৬ কোটি টাকা। প্রায় আড়াই লক্ষ মৎসজীবী পরিবার এবং সংশ্লিষ্ট শিল্পের উপর নির্ভরশীল ৩০ লক্ষ মানুষ সমস্যায় পড়েছেন।

চন্দ্রবাবু বলেছেন যে মার্কিন শুল্ক চিংড়ি রপ্তানির উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে। মুখ্যমন্ত্রী বলেন যে, রাজ্য সরকার ইতিমধ্যেই ত্রাণ ব্যবস্থা করেছে - উদাহরণস্বরূপ, খাদ্য উৎপাদনকারীদের সঙ্গে আলোচনার পর, অ্যাকোয়া ফিডের দাম প্রতি কেজি নয় টাকা কমানো হয়েছে। ট্রান্সফরমারের ভর্তুকিযুক্ত সরবরাহের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। তিনি রপ্তানিকারক এবং অ্যাকোয়া কোম্পানিগুলির জন্য ব্যাঙ্ক সহায়তার অনুরোধ করেছেন, যার মধ্যে রয়েছে ঋণ এবং সুদ পরিশোধের উপর ২৪০ দিনের স্থগিতাদেশ, সুদের ভর্তুকি এবং ফ্রোজেন চিংড়ির উপর পাঁচ শতাংশ জিএসটি সাময়িকভাবে মুকুব।

এছাড়াও মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, কেন্দ্রকে মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে রপ্তানি বাজার বৈচিত্র্যকরণের দিকে মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন। তিনি রপ্তানি বৃদ্ধির জন্য ইউরোপীয় ইউনিয়ন, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব এবং রাশিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করার পরামর্শ দিয়েছেন। মুখ্যমন্ত্রী রপ্তানিকারকদের জন্য অন্তর্বর্তীকালীন আর্থিক সহায়তা, শুল্ক/কর ত্রাণ প্রকল্পের নিশ্চয়তা চেয়েছেন এবং উল্লেখ করেছেন যে, রপ্তানিকারকরা ইউরোপিয়ান ইউনিয়নে সামুদ্রিক খাবার সরবরাহ করতে প্রস্তুত।

আরও পড়ুন-  সুপ্রিম কোর্টে ওয়াক্‌ফ (সংশোধনী) আইন নিয়ে ধাক্কা খেল কেন্দ্র,  বিতর্কিত কয়েকটি ধারার উপর স্থগিতাদেশ


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া