সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১০ : ২৮Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: মাওবাদী অভিযানে বড়সড় সাফল্য পেল যৌথবাহিনী। সোমবার সকালে ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলায় নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে নিহত হয়েছেন একজন শীর্ষ মাওবাদী নেতা এবং আরও দুই সাগরেদ। নিহত মাওবাদী কমান্ডারের নাম সহদেও সোরেন। সহদেও ভারতের কমিউনিস্ট পার্টি (মাওবাদী)-র কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।
পুলিশ জানিয়েছে, সহদেও-কে ধরতে প্রশানের তরফে এক কোটি টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। সহদেও সোরেন ছিলেন পূর্ব ভারতের অন্যতম মোস্ট ওয়ান্টেড মাওবাদী নেতা।
ঝাড়খণ্ড পুলিশের মতে, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোবরা ব্যাটালিয়ন, গিরিডি পুলিশ এবং হাজারিবাগ পুলিশ যৌথ অভিযান চালায়। যৌথবাহিনীর অভিযানের বিরুদ্ধে পাল্টা হামলা চালায় মাওবাদীরাও। গিরিডি-বোকারো সীমান্তের কাছে তাতিঝারিয়া থানার সীমানার কারান্দি গ্রামে যৌথবাহিনী-মাওবাদী সংঘর্ষে সকাল ৬টা নাগাদ গুলির লড়াইয়ে প্রাণ যায় সহদেও সোরেনের।
সংঘর্ষে নিহত হয়েছে আরও দুই মাওবাদী নেতা রঘুনাথ হেমব্রম ওরফে চঞ্চল এবং জোনাল কমিটির সদস্য বীরসেন গাঞ্জু ওরফে রামখেলাওয়ান। রঘুনাথ হেমব্রম ছিলেন বিহার-ঝাড়খণ্ড স্পেশাল এরিয়া কমিটির সদস্য। তাঁকে ধরতে ২৫ লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা করা হয়েছিল। পাশাপাশি বীরসেন ছিলেন জোনাল কমিটির সদস্য, তাঁকে ধরতে ১০ লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা ছিল।
নিরাপত্তা বাহিনী সংঘর্ষের পর এই তিন মাওবাদীর মৃতদেহ উদ্ধার করে। আধিকারিকরা জানিয়েছেন, বনাঞ্চলে এখনও তল্লাশি অভিযান জারি আছে।
জোরদার মাওবাদী অভিযান চলছে দেশজুড়ে। ২০২৬ সালের মধ্যে মাওবাদীমুক্ত ভারত গড়ার সংকল্প নিয়েছে কেন্দ্র। সেই অভিযানে সোমবার ভোরে এল বড় সাফল্য। এ বছর এখনও পর্যন্ত নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ২৪৫ জন মাওবাদীর মৃত্যু হয়েছে। ছত্তিশগড়ের বস্তার ডিভিশনেই নিহত ২১২ জন মাওবাদী।
উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর শেষমেষ আত্মসমর্পণ করেন নিহত মাওবাদী শীর্ষ নেতা কিষেণজির স্ত্রী পোথুলা পদ্মাবতী। সংগঠনে তিনি কল্পনা ও সুজাতা নামেও পরিচিত ছিলেন। পদ্মাবতী শনিবার হায়দ্রাবাদে তেলেঙ্গানা পুলিশের ডিজি জিতেন্দ্রের কাছে আত্মসমর্পণ করেছেন।
১৯৮২ সাল থেকে আত্মগোপন করেছিলেন মাওবাদী নেত্রী ৬২ বছর বয়সী পোথুলা পদ্মাবতী। তাঁর মাথার দাম ছিল এক কোটি টাকা। সেই দোর্দদণ্ডপ্রতাপ মাও নেত্রীই আত্মসমর্পণ করেন।
আত্মসমর্পণকারী পদ্মাবতী মাওবাদীদের দক্ষিণ উপ-জোনাল ব্যুরো সচিব এবং দণ্ডকারণ্য বিশেষ জোনাল কমিটির 'জনগণের সরকার'-এর দায়িত্বে থাকা-হ গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি নিষিদ্ধ সিপিআই (মাওবাদী)-এর কেন্দ্রীয় কমিটির সদস্যও ছিলেন।
তেলেঙ্গানা পুলিশ পদ্মাবতীর আত্মসমর্পণকে "নৈতিক জয়" বলে অভিহিত করেছে। উল্লেখ করেছে যে, শুধুমাত্র ২০২৫ সালে ৪০৪ জন মাওবাদী ক্যাডার আত্মসমর্পণ করেছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?