বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | দুজনে দুটো আলাদা দেশে বসে, কিন্তু একইসঙ্গে একই সময়ে 'করলেন' দম্পতি! বিরল মুহুর্ত ভাইরাল 

নিজস্ব সংবাদদাতা | ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১০ : ৪৫Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক: প্রেমিক-প্রেমিকা মুখোমুখি বসে হাসিমুখে গ্লাস তুলে টোস্ট করছেন, কিন্তু বাস্তবে তাঁরা আলাদা দুটি দেশে। এমন বিরল অভিজ্ঞতা ভিডিও করে ইনস্টাগ্রামে শেয়ার করেছেন এক দম্পতি ট্রাভেল ভ্লগার। ভিডিওতে দেখা যায়, একটি টেবিলের মাঝ বরাবর সাদা রেখা আঁকা। রেখার একদিকে বেলজিয়ামের ভূখণ্ড, অন্যদিকে নেদারল্যান্ডস। দম্পতির একজন বসে আছেন বেলজিয়ামে, অপরজন নেদারল্যান্ডসে, আর তাতেই তৈরি হয়েছে এক অভিনব মুহূর্ত। ভ্লগার হাসতে হাসতে বলেন, “আপনারা ভাবছেন আমি স্বাভাবিক টেবিলে বিয়ার খাচ্ছি, কিন্তু না, এই ছোট্ট রেখাটাই আমাকে আলাদা করেছে।”

ভিডিওর ক্যাপশনে লেখা ছিল—“তাঁরা আসলেই দুই দেশে বসে আছে।” স্থানটির নাম বার্লে-হারতগ ও বার্লে-নাসাউ। এই দুই শহরই বিশ্বের অন্যতম অদ্ভুত সীমান্ত বিন্যাসের উদাহরণ। বার্লে-হারতগ বেলজিয়ামের ছোট একটি শহর হলেও চারিদিক ঘিরে রয়েছে নেদারল্যান্ডসের উত্তর ব্রাবান্ত প্রদেশ। প্রতিবেশী বার্লে-নাসাউ ডাচ ভূখণ্ডে অবস্থিত। সীমান্তরেখা এখানে সোজা নয়, বরং আঁকাবাঁকা, যা রাস্তা, ফুটপাত, এমনকি বাড়িঘর ও সরকারি ভবনের মধ্য দিয়েও চলে গেছে। এমনকি কারও বাড়ি একসঙ্গে দুই দেশের অংশ হিসেবেও রয়েছে। সীমান্তে প্রাচীর বা কাঁটাতারের বেড়া নেই, কেবল মাটিতে আঁকা সাদা ক্রস চিহ্নে দেশভাগ বোঝানো হয়।

আরও পড়ুন: এও সম্ভব? জিলিপি-চিকেন জুটি! ফুড ভ্লগারের নতুন আবিষ্কারে নেটপাড়ায় হৈ হৈ 

এই বিরল দৃশ্য দেখে নেটিজেনরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। একজন লিখেছেন, “এক দেশে এক গ্লাস কেন, দুই দেশে দুই গ্লাস বিয়ার খাওয়াই ভালো।” আরেকজন মন্তব্য করেছেন, “এটাই বুঝি লং-ডিস্ট্যান্স রিলেশনশিপ—একসঙ্গে থেকেও আলাদা।” কেউ আবার মজা করে বলেছেন, “দুই পা যদি দুই দেশে রাখা যায়, তবে একইসঙ্গে দুই জায়গায় দাঁড়িয়ে বিয়ার খাওয়া যাবে—সিনেমার মতো রোমান্টিক!”

বার্লে-হারতগ ও বার্লে-নাসাউ মিলে জনসংখ্যা মাত্র ১০ হাজারেরও কম। সরু গলি, শান্ত রাস্তা, স্থানীয় ক্যাফে আর ছোট দোকানগুলো শহরটিকে দিয়েছে আলাদা আবহ। সীমান্তের এই অদ্ভুত বিন্যাস আজ পর্যটকদের কাছে বড় আকর্ষণ। যেখানে অন্যত্র সীমান্ত মানেই কড়া প্রহরা ও বিভাজন, সেখানে এই শহরে সীমান্ত হয়ে উঠেছে রসিকতা, অভিজ্ঞতা আর রোমাঞ্চের অংশ। আন্তর্জাতিক রাজনীতিতে সীমান্ত যে বিভেদের প্রতীক, সেই জায়গায় দাঁড়িয়ে এই শহর প্রমাণ করছে—হাসি, ভালোবাসা আর এক গ্লাস বিয়ারের সামনে সীমান্তরেখাও অর্থহীন হয়ে যায়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া