সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ১৫ সেপ্টেম্বর ২০২৫ ০৮ : ৩৬Rajit Das
আজকাল ওয়েবডেস্ক:
আজকাল ওয়েবডেস্ক: দিন কয়েক আগেই আমেরিকার টেক্সাসে ঘটে গিয়েছে হাড়হিম কাণ্ড। টেক্সাসে ভারতীয় বংশোদ্ভূত চন্দ্র নাগামাল্লাইয়ার মাথা কেটে দিয়েছিলেন তাঁরই এক সহকর্মী। স্ত্রী, পুত্রের সামনেই নাগামাল্লাইয়াকে খুন করা হয়েছিল। শুধু তাই নয়, কাটা মুন্ডুটি বর্জ্য পদার্থ ফেলার জায়গায় নিয়ে যান অভিযুক্তই, কাটা মাথায় বেশ কয়েকবার লাথিও মারে সে। এই খুনের ঘটনায় অভিযুক্ত অবৈধ কিউবান অভিবাসী ইয়োরডানিস কোবোস মার্টিনেজকে গ্রেফতার করেছে মার্কিন পুলিশ। এবার সেই বীভৎস ঘটনা নিয়ে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।
প্রতিক্রিয়ায় ডোনাল্ট ট্রাম্প, শুরুতেই ওই অবৈধ অভিবাসীর বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে অভিযুক্তকে "আইনের সর্বোচ্চ পরিধিতে" বিচার করার প্রতিশ্রুতি দিয়েছেন। সঙ্গে "আমেরিকাকে আবার নিরাপদ" করার প্রতিশ্রুতিও দিয়েছেন। বলেছেন যে, তাঁর প্রশাসন অবৈধ "অভিবাসী অপরাধীদের" প্রতি "নরম" হবে না।
ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, "আমি টেক্সাসের ডালাসে একজন সম্মানিত ব্যক্তি চন্দ্র নাগমাল্লাইয়াকে হত্যার ভয়াবহতা সম্পর্কে অবগত। তাঁকে কিউবার একজন অবৈধ অভিবাসী তাঁর স্ত্রী এবং ছেলের সামনে নির্মমভাবে শিরশ্ছেদ করেছিল। এই অভিযুক্তের আমাদের দেশে কখনও কোনওমতেই থাকা উচিত ছিল না।"
আমেরিকায় অভিবাসী সমস্যা বড়ে যাওয়ার জন্য় পূর্ববর্তী বাইডেন প্রশাসনকে দোষারোপ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রেসিডেন্টের দাবি, খুনের অভিযুক্ত মার্টিনেজের সঙ্গে অপরাধমূলক ইতিহাস জড়িত, এ ধরনের অভিবাসীদের সমাজে মুক্তি দেওয়ার জন্য সওয়াল করেছিলেন বাইডেন।
ট্রাম্র হুঁশিয়ারি দিয়ে বলেছেন, "এই ব্যক্তিকে পূর্বে শিশু যৌন নির্যাতন, গ্র্যান্ড থেফট অটো এবং মিথ্যা কারাদণ্ড-সহ ভয়াবহ অপরাধের জন্য গ্রেপ্তার করা হয়েছিল।তাকে আমেরিকা তার নিজের দেশে ফিরিয়ে দিয়েছিল। কিন্তু, শেষপর্যন্ত সে আমেরিকাতেই থেকে যেতে পেরেছে- কারণ কিউবা তাদের দেশে এমন একজন দুষ্ট ব্যক্তিকে রাখতে চায়নি। নিশ্চিত থাকুন, এই অবৈধ অভিবাসী অপরাধীদের প্রতি নরম হওয়ার সময় শেষ, এবার নজরদারি রাখা হবে!"
ভয়াবহ হত্যাকাণ্ড
নৃশংস এই ঘটনাটি ঘটেছে গত বুধবার (১০ সেপ্টেম্বর)। কর্নাটকে জন্ম বছর পঞ্চাশের চন্দ্র নাগামাল্লাইয়া ডালাসে একটি মোটেলের ম্যানেজার ছিলেন। ঘটনার প্রত্যক্ষদর্শী ওই মোটেলের এক মহিলা কর্মী পুলিশকে জানিয়েছেন, তিনি ও বছর সাঁইত্রিশের মার্টিনেজ একটি রুম পরিষ্কার করছিলেন। সেইসময় সেখানে আসেন চন্দ্র। একটি ওয়াশিং মেশিন খারাপ ছিল। ওই ওয়াশিং মেশিন ব্যবহার না করার জন্য চন্দ্র নির্দেশ দেন। কিন্তু, তিনি সরাসরি মার্টিনেজের সঙ্গে কথা বলেননি। তাঁর নির্দেশ মার্টিনেজকে জানিয়ে দেওয়ার কথা বলেন অন্য কর্মীকে। এতেই রেগে যান মার্টিনেজ।
পুলিশ জানিয়েছে, কিছুক্ষণ পর মোটেল থেকে চলে যান মার্টিনেজ। এরপর একটি ধারালো অস্ত্র নিয়ে ফিরে আসেন। চন্দ্রকে আক্রমণ করেন। নিজেকে বাঁচানোর জন্য দৌড়ে পালান ভারতীয় বংশোদ্ভূত ওই ব্যক্তি। তাঁর পিছু নেন মার্টিনেজ। সেইসময় স্বামীকে বাঁচাতে দৌড়ে আসেন চন্দ্রর স্ত্রী ও পুত্র। তাঁদের ঠেলে ফেলে দেন মার্টিনেজ। এরপরই ধারালো অস্ত্র দিয়ে চন্দ্রর মাথা ধড় থেকে আলাদা করে দেন।
একটি সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, কাটা মুন্ডুটি নিয়ে বর্জ্য পদার্থ ফেলার জায়গায় দিকে যাচ্ছেন মার্টিনেজ। সেখান থেকে পালানোর সময়ই তাঁকে গ্রেফতার করে পুলিশ।
ঘটনার নিন্দা করেছিল হাউস্টনে অবস্থিত ভারতীয় কনস্যুলেট। মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ করে তারা। সবরকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছিল।
অভিযুক্ত অবৈধ কিউবান অভিবাসী ইয়োরডানিস কোবোস মার্টিনেজের বিরুদ্ধে এর আগেও দুষ্কর্মের অভিযোগ রয়েছে। অটো চুরি ও হেনস্থার অভিযোগে পুলিশ তাঁকে গ্রেফতার করেছিল।
শুক্রবার, মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) ঘোষণা করেছে যে ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) আক্রমণকারীকে দেশ থেকে "অপসারণ" প্রক্রিয়া শুরু করেছে।
এক বিবৃতিতে, ডিএইচএসের সহকারী সচিব ট্রিসিয়া ম্যাকলাফলি বাইডেন প্রশাসনকে অবৈধ অভিবাসীদের দেশে প্রবেশের অনুমতি দেওয়ার জন্যও অভিযুক্ত করেছেন। ডিএইচএসের মতে, বাইডেন প্রশাসনের অধীনে চলতি বছর ১৩ জানুয়ারি, ২তদারকির আদেশে মুক্তি না পাওয়া পর্যন্ত মার্টিনেজ ব্লুবোনেট ডিটেনশন সেন্টারে আইসিই ডালাসের হেফাজতে ছিলেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?