সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ১৫ সেপ্টেম্বর ২০২৫ ০৮ : ০৫Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: ভারতের বন্ধুত্বের সম্পর্ককে সম্মান জানিয়ে ট্রাম্পকে সতর্ক করল রাশিয়া। রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতের উপর বাড়তি ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা। মস্কোর সঙ্গে তেল-বাণিজ্যে জড়ালে একই পরিণতি হতে পারে, অন্যান্য দেশকে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ভারত আগেই এই হুঙ্কারকে বুড়ো আঙুল দেখিয়েছে। এবার একই পথের পথিক রাশিয়াও। রবিবার মস্কোর তরফে স্পষ্ট বার্তা যে, নয়াদিল্লির সঙ্গে রাশিয়ার সম্পর্ক "সময়-পরীক্ষিত" এবং "স্থিরভাবে" এগিয়ে চলেছে। পুতিন বাহিনীর পাল্টা হুঁশিয়ারি, ভারত-রাশিয়া সম্পর্ক বিঘ্নিত করার যে কোনও প্রচেষ্টা "ব্যর্থ হওয়ার জন্য নির্ধারিত।"
রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই লাভরভ, রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটি-কে জানিয়েছে- মস্কো এবং দিল্লির মধ্যে সম্পর্ক "স্থির এবং আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলেছে" এবং "এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার যে কোনও প্রচেষ্টা ব্যর্থ হবে।"
আরটি-র প্রশ্নের জবাবে জারি করা মন্ত্রকের বিবৃতিতে, বহিরাগত হুমকি (মার্কিন বাড়তি শুল্ক ও ন্যাটো সদস্য দেশগুলির চাপ) এবং সমালোচনার মুখেও রাশিয়ার সঙ্গে দিল্লির অংশীদারিত্বের প্রতি ভারতের প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে। রুশ বিদেশমন্ত্রকের মুখপাত্র বলেছেন, "সত্যি বলতে, অন্য কিছু কল্পনা করা কঠিন হবে।"
রাশিয়ার বিদেশমন্ত্রকের মতে, দিল্লির দৃষ্টিভঙ্গি "দীর্ঘস্থায়ী রাশিয়া-ভারত বন্ধুত্বের চেতনা এবং ঐতিহ্যের" উপর ভিত্তি করে এবং "আন্তর্জাতিক বিষয়ে কৌশলগত স্বায়ত্তশাসন" এর প্রতিনিধিত্ব করে। মস্কো জোর দিয়ে বলেছে যে, অংশীদারিত্ব "সার্বভৌমত্বের সর্বোচ্চ মূল্য এবং জাতীয় স্বার্থের প্রাধান্য"-কে অগ্রাধিকার দেয়। রুশ প্রশানের কর্তাদের যুক্তি, এই দৃষ্টিভঙ্গি "নির্ভরযোগ্য, অনুমানযোগ্য এবং সত্যিকার অর্থে কৌশলগত" সম্পর্ককে সমর্থন করে।
দুই দেশ- অসামরিক ও সামরিক উৎপাদন, মানববাহী মহাকাশ অভিযান, পারমাণবিক শক্তি এবং রাশিয়ান তেল অনুসন্ধানে ভারতীয় বিনিয়োগের যৌথ প্রকল্পে জড়িত। সেদেশের বিদেশমন্ত্রক নতুন অর্থপ্রদান ব্যবস্থা বিকাশ, জাতীয় মুদ্রার ব্যবহার বৃদ্ধি এবং বিকল্প পরিবহন ও সরবরাহ রুট বৃদ্ধিতে যৌথ প্রচেষ্টার উপরও জোর দিয়েছে।
গত মাসে, মার্কিন যুক্তরাষ্ট্র বেশিরভাগ ভারতীয় পণ্যের উপর উচ্চ শুল্ক আরোপ করেছে, যার মধ্যে রয়েছে ২৫ শতাংশ বেস ট্যারিফ এবং রাশিয়া থেকে তেল ও প্রতিরক্ষা সরঞ্জাম কেনার জন্য ভারতের ক্রয়ের সঙ্গে যুক্ত ২৫ শতাংশ অতিরিক্ত 'জরিমানা'। ট্রাম্প প্রশাসন ভারতকে পরোক্ষভাবে ইউক্রেন সংঘাতে ইন্ধন জোগানোর অভিযোগ করেছে। তবে ভারত বরাবরই সেই অভিযোগ 'অন্যায্য, অযৌক্তিক এবং অনৈতিক' বলে প্রত্যাখ্যান করেছে।
ভারত-মার্কিন বাণিজ্যিক দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি আলোচনার মধ্যেই ওযাশিংটনের তরফে এই শুল্ক আরোপ করা হয়েছে। যদিও সাম্প্রতিক প্রতিবেদনে আলোচনা পুনরায় শুরু হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়। কিন্তু, ভারত কৃষি ও দুগ্ধজাত পণ্যের উপর ছাড় দিতে অস্বীকার করেছে।
আরও পড়ুন- দূষণে জর্জরিত এই দেশের আকাশ হঠাৎই স্বচ্ছ নীল! দূষণ দমনে বিস্ময়কর সাফল্য এই দেশের
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?