সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ১৪ সেপ্টেম্বর ২০২৫ ২২ : ৩৩Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: হায়দরাবাদে এক মর্মান্তিক ঘটনা প্রকাশ্যে এসেছে৷ এক ব্যক্তি নিজের আড়াই বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ। হত্যা করার পর ওই শিশুর মৃতদেহ একটি ব্যাগে ভরে মোটরসাইকেলে করে নিয়ে গিয়ে শহরেরই মুসি নদীতে ফেলে দেয় অভিযুক্ত। পুলিশ এই ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করে। বর্তমানে শিশুটির মৃতদেহ উদ্ধারে অভিযান চালিয়েছে পুলিশ। এই ঘটনা জানাজানি হতে চমকে উঠেছে দেশ।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে ১২ই মে রাতে। অভিযুক্ত ব্যক্তি একজন সবজি বিক্রেতা। তার বয়স আনুমানিক ত্রিশের কোঠায়। পুলিশের দাবি অনুযায়ী, শিশুটি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিল এবং স্থানীয় হাসপাতালে তার চিকিৎসা চলছিল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়শই বিবাদ হতো।
এই ঘটনার দিন শিশুটির মা তাঁর কর্মস্থলে ছিলেন। তিনি ১৩ই মে বাড়ি ফিরে এসে দেখতে পান যে সন্তান বাড়িতে নেই। অনেক খোঁজাখুঁজির পরও শিশুর কোনও খোঁজ না পেয়ে তিনি ১৩ই সেপ্টেম্বর, শুক্রবার থানায় অভিযোগ একটি দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত তদন্তে নামে। প্রথমে অভিযুক্তের মোবাইল ফোনের কল রেকর্ড যাচাই করা হয়। এরপর তার বাড়ির আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দেখা যায় যে সে শনিবার সকালে একটি ব্যাগ নিয়ে বাইকে করে কোথাও যাচ্ছে। পুলিশের সন্দেহ আরও দৃঢ় হয়।
পরে জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি নিজের দোষ স্বীকার করে নেয় বলে পুলিশ জানিয়েছে। সে পুলিশের কাছে স্বীকার করে যে সে তার শিশুকে শ্বাসরোধ করে হত্যা করেছে এবং মৃতদেহটি ব্যাগে ভরে মুসি নদীতে ফেলে দিয়েছে।
এই নৃশংস ঘটনায় হায়দরাবাদের বন্দলগুডা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। শিশুটির মৃতদেহ এখনও উদ্ধার হয়নি বলেই খবর। নদীতে তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারী দল। পুলিশ জানিয়েছে, তদন্ত অব্যাহত রয়েছে এবং অভিযুক্ত বর্তমানে হেফাজতে রয়েছে।
নির্মম এই ঘটনা ঘিরে ইতিমধ্যেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা এহেন পাশবিক হত্যাকাণ্ডের জন্য দোষীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
আরও পড়ুন: রান্নাঘরের সিলিং-এ ওটা কী? ভয়ে জড়সড় পরিবারের সদস্যরা! এরপর যা হল শুনলে চোখ ছানাবড়া
প্রসঙ্গত, রবিবার একটি হৃদয়বিদারক ঘটনার সাক্ষী থাকল গোটা উত্তর প্রদেশ। খবর অনুযায়ী, গোদাপুর গ্রামে এক শিশুকন্যাকে মাটির নিচ থেকে উদ্ধার করা হয়। মাটির নিচে পোঁতা অবস্থায় মাত্র ১৫ দিনের শিশু কন্যাকে জীবিত উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। আর এই ঘটনা ঘিরে তোলপাড় চারিদিক।
ঘটনার জেরে, পুলিশ সুপার রাজেশ দ্বিবেদী জানিয়েছেন, গ্রামের এক বাসিন্দা স্থানীয় একটি জায়গায় ছোট ছোট গাছের মাঝে মাটির উপর একটি শিশুর হাত বের হয়ে থাকতে দেখেন। একইসঙ্গে তিনি মাটির নিচ থেকে কান্নার আওয়াজও শুনতে পান। ঘটনার গুরুত্ব বুঝতে পেরে তিনি দ্রুত পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং শিশুটিকে মাটি খুঁড়ে জীবিত উদ্ধার করে। খবর অনুযায়ী তখনও শিশুর শ্বাস প্রশ্বাস চলছিল। উদ্ধার করার সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে স্থানীয় সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সরকারি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ রাজেশ কুমার জানান, শিশুটিকে রবিবার দুপুরে ভর্তি করা হয়েছে। তার অবস্থা সংকটজনক। তাকে আইসিইউতে রাখা হয়েছে। পাশাপাশি একজন অভিজ্ঞ চিকিৎসককে তার চিকিৎসার দায়িত্ব দেওয়া হয়েছে। চিকিৎসকদের অনুমান অনুযায়ী শিশুটির বয়স মাত্র ১৫ দিন।
এই নির্মম ঘটনার পেছনে কে বা কারা দায়ী, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। পুলিশ সুপার রাজেশ দ্বিবেদী জানিয়েছেন, শিশুটির বাবা মায়ের পরিচয় শনাক্ত করা যায়নি। একইসঙ্গে দোষীদের চিহ্নিত করতে তদন্ত জারি রয়েছে। তিনি বলেন, 'পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে, এবং অভিযুক্তদের খুঁজে বের করতে আমাদের টিম কাজ করছে।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?