সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সৌরভ গোস্বামী | ১৪ সেপ্টেম্বর ২০২৫ ২১ : ০০Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রবিবার ৫ম সর্বভারতীয় রাজভাষা সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তৃতা দিতে গিয়ে জানান, হিন্দি ও অন্যান্য ভারতীয় ভাষার মধ্যে কোনও সংঘাত নেই। বরং দেশের সব ভাষাকে অমর করার জন্য মানুষকে এগিয়ে আসতে হবে। তিনি জোর দিয়ে বলেন, হিন্দিকে শুধু কথোপকথনের মাধ্যম হিসেবেই নয়, বিজ্ঞান, প্রযুক্তি, বিচারব্যবস্থা এবং পুলিশের ভাষা হিসেবেও প্রতিষ্ঠিত করতে হবে।
তিনি বলেন হিন্দি 'বনাম' আঞ্চলিক ভাষা করার চেষ্টা হচ্ছে যেটা ঠিক নয় কারণ দুয়ের মধ্যে কোনও সংঘাত নেই। অমিত শাহ বলেন, “হিন্দি এবং অন্য ভারতীয় ভাষার মধ্যে কোনও সংঘাত নেই। দয়ানন্দ সরস্বতী, মহাত্মা গান্ধী, কেএম মুনশি, সরদার বল্লভভাই পটেল সহ অনেক মহান ব্যক্তিত্ব হিন্দিকে গ্রহণ করেছিলেন এবং প্রচার করেছিলেন। গুজরাত তার অন্যতম সেরা উদাহরণ, যেখানে গুজরাতি এবং হিন্দি একসঙ্গে বিকাশ লাভ করেছে।” তিনি আরও বলেন, স্বাধীনতা ও আত্মসম্মানের কথা ভাবলে নিজের ভাষাকে অবহেলা করা যায় না। “যে দেশের ভাষা তার নিজের নয়, সে দেশ কখনও প্রকৃত স্বাধীনতার দাবিদার হতে পারে না।”
মাতৃভাষার গুরুত্বের ওপর জোর দেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী অভিভাবকদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, সন্তানদের সঙ্গে সবসময় মাতৃভাষায় কথা বলতে হবে। তিনি ব্যাখ্যা করেন, “একটি শিশু তার মাতৃভাষায়ই চিন্তা করে। যখনই শিশুর ওপর অন্য কোনও ভাষা চাপিয়ে দেওয়া হয়, তার মস্তিষ্কের ২৫-৩০ শতাংশ ক্ষমতা কেবল অনুবাদেই নষ্ট হয়।” তিনি দাবি করেন, বহু মনোবিজ্ঞানী ও শিক্ষাবিদও একই মতামত দিয়েছেন। তাই মাতৃভাষা শিক্ষা ও ব্যক্তিত্ব গঠনের ক্ষেত্রে অপরিহার্য।
প্রযুক্তির সাহায্যে ভাষার প্রসারের কথা বলেন তিনি। অমিত শাহ জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে স্থানীয় ভাষার বিকাশ ঘটানো হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রক ইতিমধ্যেই "ভারতীয় ভাষা অনুবাগ" (Bhartiya Bhasha Anubhag) তৈরি করেছে, যা হিন্দি ও অন্যান্য ভারতীয় ভাষার প্রসারে কাজ করছে। তিনি উদাহরণ হিসেবে জানান, “বহুভাষী অনুবাদ সারথি সফটওয়্যারকে আরও প্রশিক্ষিত করা হচ্ছে। ভবিষ্যতে এ সফটওয়্যারের মাধ্যমে দেশের নাগরিকরা নিজেদের মাতৃভাষায় থেকে থেকেই যোগাযোগ করতে পারবেন।”
শাহ এদিন "হিন্দি শব্দসিন্ধু" অভিধানের কথাও উল্লেখ করেন। তিনি জানান, এই অভিধান ৫১ হাজার শব্দ দিয়ে শুরু হয়েছিল, বর্তমানে ৭ লক্ষ শব্দ অতিক্রম করেছে। আগামী ২০২৯ সালের মধ্যে এটি বিশ্বের বৃহত্তম অভিধান হয়ে উঠবে। “আমি আশ্বাস দিচ্ছি, ২০২৯ সালের মধ্যেই হিন্দি শব্দসিন্ধু বিশ্বের বৃহত্তম অভিধান হবে। এর মাধ্যমে হিন্দিকে আরও নমনীয় করা হচ্ছে। অনেক পণ্ডিত চান হিন্দি সংস্কৃতসমৃদ্ধ হোক—এতে কারও আপত্তি নেই। তবে ফাঁকা জায়গা ভারতীয় ভাষার শব্দ দিয়ে পূরণ করতে হবে। তবেই হিন্দি সবার কাছে পরিচিত ও প্রাঞ্জল হবে।”
অমিত শাহ বলেন, সময়ের সঙ্গে ভাষার ব্যবহার ও কাঠামোয় পরিবর্তন আসা প্রয়োজন। “যারা সময়ের সঙ্গে পরিবর্তন আনে না, তারা ইতিহাসে মিলিয়ে যায়। আমাদের ভাষা ইতিহাসও, বর্তমানও, ভবিষ্যৎও। তাই হিন্দিকে নমনীয় ও গণমানুষের উপযোগী করে তুলতেই শব্দসিন্ধুর ব্যবহার অপরিহার্য।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?