মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | অর্থ সঙ্কটে ভুগছেন? জলের মতো বেরিয়ে যাচ্ছে টাকা, সাধারণ কোন ৫ নিয়ম মানলেই রাতারাতি বড়লোক

নিজস্ব সংবাদদাতা | ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৯ : ৪২Sanchari Kar

প্রত্যেকেই চান পরিশ্রমের পূর্ণ ফল যেন মেলে এবং জীবনে কখনও অর্থের অভাব না হয়। কিন্তু প্রায়ই দেখা যায়, বহু চেষ্টা আর কঠোর পরিশ্রমের পরও টাকা ধরে রাখা যায় না বা অযথাই খরচ হয়ে যায়। তখন মানুষ ভাবে, হয়তো ভাগ্য তার সঙ্গে নেই। অথচ আসল কারণ হতে পারে ঘরের পরিবেশ ও শক্তির প্রভাব

বাস্তু শাস্ত্র অনুযায়ী, বাড়ির ইতিবাচক বা নেতিবাচক শক্তি সরাসরি আপনার ধন এবং উন্নতিকে প্রভাবিত করে। যদি ঘরের পরিবেশ অনুকূল হয়, তবে শুধু অর্থ আসবে তাই নয়, দীর্ঘদিন স্থায়ীও হবে। জেনে নিন এমনই ৫টি সহজ বাস্তু টিপস, যা আপনার ঘর থেকে আর্থিক সংকট দূর করতে পারে।

মূল দরজাকে রাখুন আকর্ষণীয় এবং পরিষ্কার–পরিচ্ছন্ন

বাড়ির মূল দরজা শুধু প্রবেশপথ নয়, এখান দিয়েই দেবী লক্ষ্মী এবং ইতিবাচক শক্তির আগমন ঘটে। দরজা যদি নোংরা বা ভাঙাচোরা হয়, তবে তা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই দরজাকে প্রতিদিন পরিষ্কার রাখুন। চাইলে সুন্দর করে সাজাতেও পারেন। পাশাপাশি নামফলকও পরিষ্কার এবং স্পষ্টভাবে লেখা থাকা জরুরি। কারণ অতিথিরা যখন ঘরে প্রবেশ করেন, তাদের প্রথম দৃষ্টি পড়ে মূল দরজার উপর। তাই একে সবসময় আকর্ষণীয় রাখুন।

সিন্দুক বা ক্যাশ বাক্স রাখুন উত্তর দিকে

বাস্তু শাস্ত্রে উত্তর দিককে কুবেরের দিক হিসাবে বিবেচনা করা হয়। তাই সিন্দুক, ক্যাশ বাক্স বা অর্থ রাখার আলমারি এই দিকে রাখা শুভ। লক্ষ্য রাখুন, সিন্দুকের মুখ যেন ভিতরের দিকে খোলা থাকে এবং এর মধ্যে দেবী লক্ষ্মীর ছবি বা শুভ প্রতীক যেমন স্বস্তিক বা শ্রীফল রাখুন। এতে অর্থ বৃদ্ধি পায় এবং টাকা দীর্ঘদিন ধরে থাকে।

ঘরে জলের প্রবাহ সব সময় বজায় রাখুন

জলকে সব সময় সমৃদ্ধি এবং ধারাবাহিতার প্রতীক হিসাবে ধরা হয়। ঘরে যদি মাটির কলসি বা অ্যাকোয়ারিয়াম থাকে, তা সব সময় পরিষ্কার রাখুন। বয়ে চলা জল অর্থের ধারাবাহিক প্রবাহ নির্দেশ করে, যেখানে স্থির বা নোংরা জল আর্থিক সমস্যা ডেকে আনতে পারে। তাই নিশ্চিত করুন, ঘরের কোনও জলের উৎস স্থির বা বন্ধ না থাকে।

ভাঙাচোরা এবং অপ্রয়োজনীয় জিনিস বাইরে করুন

অনেকে ঘরে ভাঙা বাটি, খারাপ ইলেকট্রনিক্স বা অপ্রয়োজনীয় আবর্জনা জমিয়ে রাখেন। বাস্তু শাস্ত্র অনুযায়ী এগুলো নেতিবাচক শক্তি আনতে পারে এবং সমৃদ্ধি বাধাগ্রস্ত হয়। তাই এসব জিনিস তাড়াতাড়ি বাইরে করুন এবং ঘর সব সময় পরিষ্কার এবং হালকা রাখুন। ঘর যত পরিষ্কার থাকবে, তত বেশি ইতিবাচক শক্তি বজায় থাকবে।

ঠাকুরঘরকে ইতিবাচক শক্তির কেন্দ্র বানান

ঘরের মন্দির বা ঠাকুরঘর হল সেই স্থান, যেখান থেকে সবচেয়ে বেশি ইতিবাচক শক্তি ছড়ায়। প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় সেখানে ঘিয়ের প্রদীপ জ্বালান এবং যদি সম্ভব হয়, ধূপকাঠি ব্যবহার করুন। এতে ঘরে শান্তি, সুখ এবং সমৃদ্ধি বজায় থাকে। চাইলে ঈশ্বরকে তাজা ফুলও অর্পণ করতে পারেন, যা পরিবেশকে আরও পবিত্র এবং সুগন্ধময় করে তোলে। এতে আপনার বাড়িতে সমৃদ্ধি আসবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া