মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৮ : ১৪Sanchari Kar
অনেক সময়ই তুমুল কোমড়-পিঠ ব্যথায় ভোগেন অনেক মহিলা। পা নাড়াতেও কষ্ট হয় যন্ত্রণায়। কিন্তু নারীদের স্বাস্থ্যের ক্ষেত্রে হাড়ের যত্ন নেওয়া প্রায়ই উপেক্ষিত থেকে যায়। যতক্ষণ না কোনও ঘটনা সেই সমস্যাকে সামনে নিয়ে আসে। তবে চিকিৎসকরা সতর্ক করেছেন যে, হাড় ক্ষয়ের প্রক্রিয়া অনেক আগে থেকেই শুরু হয়, যা অধিকাংশ নারী টেরই পান না। ৩০ বছর বয়সের মধ্যেই নারীরা অস্টিওপেনিয়ার ঝুঁকিতে পড়তে পারেন, যা অস্টিওপোরোসিসের প্রাথমিক ধাপ—এ অবস্থায় ভঙ্গুর হাড় সহজেই মেরুদণ্ড, নিতম্ব এবং কব্জিতে ফ্র্যাকচার হতে পারে।
অর্থোপেডিক এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন ডা. সুমিত বাত্রা ব্যাখ্যা করেন, “অস্টিওপোরোসিস ঘটে যখন হাড়ের ঘনত্ব এবং গুণমান কমে যায়, ফলে হাড় ভঙ্গুর হয়ে ভেঙে যাওয়ার প্রবণতা বাড়ে। বর্তমানে ৩০-এর বেশি বয়সী নারীরা অস্টিওপেনিয়া (প্রাথমিক হাড় ক্ষয়) ও অস্টিওপোরোসিসের বেশি ঝুঁকিতে রয়েছেন। নারীদের হাড় প্রাকৃতিকভাবে ঘনত্ব হারাতে শুরু করে যখন ২০ টপকানোর পর হাড় সর্বোচ্চ ঘনত্বে পৌঁছে যায়।”
হাড়ের স্বাস্থ্য কেমন থাকবে, তা এক-এক জনের ক্ষেত্রে এক-এক রকম। “রীরা ৩০-এর কাছাকাছি পৌঁছলে হাড় সর্বোচ্চ ঘনত্বে পৌঁছয়। ৩০-র পর থেকে হাড় তৈরির প্রক্রিয়া ধীর হয়ে আসে, আর নতুন হাড় গঠনের চেয়ে প্রাকৃতিক হাড় ক্ষয় বেশি হয়। এমনটাই জানাচ্ছেন অর্থোপেডিক ডা. নমন গোয়েল।
হাড় ক্ষয়ের এই গতি আরও প্রকট হয়ে ওঠে মেনোপজের সময়, যখন ইস্ট্রোজেনের মাত্রা হঠাৎ করেই কমে যায়। ডা. সুমিত বাত্রা উল্লেখ করেন, গড়ে একজন নারী মেনোপজের পর প্রথম পাঁচ বছরে প্রায় ১০ শতাংশ হাড়ের ঘনত্ব হারান। বিশেষ করে ৪৫ বছরের আগেই মেনোপজ হলে ঝুঁকি ২৫–৪৫ শতাংশ পর্যন্ত বেড়ে যায়।
হরমোনের বাইরে, আজকের জীবনযাত্রা সমস্যাকে আরও জটিল করে তুলছে। দীর্ঘ সময় ধরে বসে কাজ করা, রোদে না যাওয়া, জাঙ্ক ফুড খাওয়া এবং অলস জীবনযাপন নারীদের অকাল হাড় ক্ষয়ের ঝুঁকিতে ফেলছে। সতর্ক করে এমনটাই বলছেন চিকিৎসক। অটোইমিউন রোগ, ডায়াবেটিস, স্টেরয়েড ব্যবহার এবং ঋতুচক্রকে প্রভাবিত করে এমন হরমোনজনিত সমস্যাগুলিও এর সঙ্গে যুক্ত।
ডা. নমন গোয়েল আরও বলেন, “একাধিকবার গর্ভধারণ, যথাযথ পুষ্টি ছাড়া দীর্ঘ সময় স্তন্যদান, ধূমপান, অ্যালকোহল সেবন এবং ক্যালসিয়াম বা প্রোটিনঘাটতিযুক্ত খাদ্যাভ্যাস সমস্যাকে আরও বাড়িয়ে দেয়। সবচেয়ে বড় বিপদ হল এর নীরবতা। অস্টিওপোরোসিস সাধারণত কোনও লক্ষণ ছাড়াই এগোতে থাকে, যতক্ষণ না কোনও ফ্র্যাকচার হয়।”
অস্টিওপোরোসিস কিংবা হাড় ক্ষয় কোনো আকস্মিক রোগ নয়, বরং এটি ধীরে ধীরে গড়ে ওঠা একটি সমস্যা। যা নীরবে শরীরের ক্ষতি করে। তাই সচেতনতা এবং প্রতিরোধই এখানে সবচেয়ে বড় অস্ত্র। নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত রোদে থাকা, সুষম খাদ্যাভ্যাসে ক্যালসিয়াম এবং প্রোটিনের যোগান নিশ্চিত করা এবং অস্বাস্থ্যকর অভ্যাস থেকে দূরে থাকা—এসবই নারীদের হাড়কে দীর্ঘদিন মজবুত রাখতে সহায়তা করে। চিকিৎসকদের মতে, ৩০-এর পর থেকেই হাড়ের যত্নে বিশেষ নজর দেওয়া জরুরি। কারণ, আজকের ছোট ছোট সচেতন পদক্ষেপই ভবিষ্যতে সুস্থ জীবনের নিশ্চয়তা দিতে পারে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?