সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৬ : ০৭Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: এগারো বছরের সন্তান। অসুস্থ। সন্তানের অসুস্থতায় কাতর মা চিঠি লিখলেন স্বামীকে। লিখলেন, যে পদক্ষেপ তিনি নিতে চলেছেন, তার জন্য দুঃখিত। লিখলেন, এই সারাক্ষণের মানসিক যন্ত্রণা, চাপ থেকে মুক্তি দিতেই সিদ্ধান্ত। তারপরেই নাবালক ছেলেকে নিয়ে ফ্ল্যাটের চোদ্দ তলা থেকে মরণঝাঁপ মায়ের। গ্রেটার নয়ডার ঘটনায় শোকে কাতর গোটা এলাকা।
জানা গিয়েছে, ওই মহিলার নাম সাক্ষী চাওলা। বয়স ৩৭। গ্রেটার নয়ডার ওই আবাসনে স্বামী দর্পণ এবং ছেলে দক্ষের সঙ্গে থাকতেন। জানা যায়, দম্পতির একমাত্র সন্তানের বয়স এগারো। বিগত বহু বছর ধরেই সন্তানের মানসিক অসুস্থতার চিকিৎসা চলছিল। তবে সময় যত এগোচ্ছিল, ধীরে ধীরে অবসাদগ্রস্ত হয়ে পড়ছিলেন সাক্ষী। তাঁর মৃত্যুর পরে পড়শিদের বয়ানেও ঘুরে ফিরে উঠে আসছে এই তথ্য।
সাক্ষীর স্বামী দর্পণ, পেশায় সিএ। ঘটনার দিনে তিনি বাড়িতেই ছিলেন। তিনি পুলিশকে জানিয়েছেন, ওই মুহূর্তে তিনি একটি অন্য ঘরে ছিলেন এবং আচমকাই বিকট শব্দ শুনতে পান। তৎক্ষণাৎ ব্যালকনিতে ছুটে গেলে, তিনি দেখেন নীচে মাটিতে রক্তের মাঝে পড়ে স্ত্রী-সন্তানের দেহ।
খবর দেন পুলিশে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ দুটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য পাঠানো হয় নিকটবর্তী হাসপাতালে। তদন্তে নেমে তাঁদের বাড়ি থেকেই ওই চিঠি উদ্ধার হয়েছে বলে খবর পুলিশ সূত্রে। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, সাক্ষী স্বামীকে উদ্দেশ্শ করে চিঠি লিখে গিয়েছেন। তাতে লিখেছেন, 'আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি... দুঃখিত। আমরা তোমাকে আর কষ্ট দিতে চাই না। আমাদের কারণে তোমার জীবন নষ্ট হওয়া উচিত নয়। আমাদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।'
অন্যদিকে ভয়াবহ এক মৃত্যুর ঘটনা ঘটে গিয়েছে এই রাজ্যের মুর্শিদাবাদে। শনিবার গভীর রাতে সায়মা যখন তার দুই ছেলে এবং মেয়েকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন সেই সময় কোনও কারণে শর্ট সার্কিট থেকে ঘরে আগুন লেগে যায়। কোনওক্রমে সায়মা ঘর থেকে বেরিয়ে আসতে পারলেও অগ্নিদগ্ধ হয়ে ঘরের মধ্যেই মৃত্যু হয় হয় সাহিল, আদিল এবং সাজিদার। গ্রামের বাসিন্দারা আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে টিউবয়েল এবং পদ্মা নদী থেকে জল নিয়ে এসে কোনওক্রমে আগুন নেভান।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেনীপুর-ভাঙ্গনপাড়া এলাকায় অতি সম্প্রতি নতুন করে একটি জনবসতি গড়ে উঠেছে। এই গ্রামের বেশিরভাগ বাসিন্দাই একসময়ে আখরিগঞ্জ এলাকায় বসবাস করতেন। কিন্তু সেখানে পদ্মা নদীর ভাঙন ভয়াবহ আকার ধারণ করায় বেশিরভাগ বাড়ি বর্তমানে নদীগর্ভে তলিয়ে গিয়েছে। সেখান থেকে উদ্বাস্তু হয়ে বর্তমানে বেশ কিছু পরিবার বেনীপুর-ভাঙ্গনপাড়া এলাকায় এসে পদ্মা নদীর একটি শাখার ধারে নতুন করে বসতি স্থাপন করেছে।
নতুন এই গ্রামটির জন্য ইতিমধ্যেই স্থানীয় প্রশাসন এবং পঞ্চায়েতের তরফ থেকে এলাকায় পাকা রাস্তা এবং বিদ্যুতের ব্যবস্থাও করে দেওয়া হয়েছে। বেলাল শেখ নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, 'শনিবার রাতে যখন সাইমা তার ছেলেমেয়েদেরকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। সেই সময় শর্ট সার্কিট থেকে ওই বাড়িতে আগুন ধরে যায়। বাড়িটির মেঝে থেকে ভিত পর্যন্ত পাকা হলেও পরবর্তী অংশ পাটকাঠি এবং টিনের তৈরি।'
গ্রামবাসীরা বলেন, আগুনে স্ফুলিঙ্গ থেকে পাটকাঠিতে আগুন ধরে যায়। এরপর সাইমার ছেলেমেয়েরা যেখানে ঘুমিয়ে ছিল, সেখানে আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?