সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | উড়ানের ঠিক আগেই জোরে ব্রেক, তীব্র ঝাঁকুনি, ইন্ডিগোর বিমানে তখন অখিলেশের স্ত্রী, কেমন আছেন ডিম্পল?

রিয়া পাত্র | ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৪ : ১০Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: সাম্প্রতিক সময়ে একাধিকবার বিমান দুর্ঘটনা, নানা সংস্থার বিমানে নানা গলযোগ-সহ বিভিন্ন ঘটনা সামনে এসেছে। ফের বড় বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেল ইন্ডিগোর বিমান। একাধিক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর তেমনটাই। ওই বিমানেই আবার ছিলেন অখিলেশ যাদবের স্ত্রী, সমাজবাদী পার্টির নেত্রী, সাংসদ ডিম্পল যাদব।

আরও পড়ুন: বেলা বাড়তেই ভোলবদল আবহাওয়ার, দুপুরেই কলকাতার আকাশ কালো-ঝেঁপে বৃষ্টি, পুজোর আগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতায় আতঙ্ক

লখনউ থেকে দিল্লি যাচ্ছিল ইন্ডিগোর ওই বিমান। উড়ানের প্রক্রিয়া শুরুও হয়ে যায় নির্দিষ্ট সময়ে। বিমান রানওয়ে দিয়ে ছুটে উড়ানের ঠিক আগেই বিপর্যয়ের মুখে পড়ে। চালককে পরিস্থিতি বুঝে জোরে ব্রেক কষতে হয় বলে জানা গিয়েছে। সূত্রের খবর তখনই বিমানে জোরে ঝাঁকুনিও শুরু হয়। যদিও প্রতিবেদন লেখার সময় পর্যন্ত প্রাপ্ত তথ্য, তাতে কারও ক্ষতি হয়নি। ডিম্পল-সহ ১৫১জন যাত্রী ছিলেন ওই বিমানে। সকলকে সুরক্ষিতভাবে নামিয়ে অন্য বিমানে গন্তব্যে পাঠানো হয়েছে বলে খবর সূত্রের। 

সূত্রের তথ্য, শনিবার সকাল ১১টা নাগাদ এই ঘটনা ঘটে। ইন্ডিগো প্রসঙ্গে উল্লেখ্য, এই মাসের শুরুতে, আবুধাবিগামী ইন্ডিগোর একটি বিমান টেকনিক্যাল সমস্যার কারণে উড়ানের কিছুক্ষণ পরেই কোচিতে ফিরে আসে। বিমানটি কোচিতে নিরাপদে অবতরণ করে এবং রক্ষণাবেক্ষণের পরীক্ষা চলে। ইন্ডিগো এক বিবৃতিতে জানিয়েছে যে ৬ সেপ্টেম্বর কোচি থেকে আবুধাবিগামী ইন্ডিগোর ফ্লাইট ৬ই ১৪০৩-এ একটি যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছিল। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে, চালকরা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং বিমানটি কোচি আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া