সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৩ : ৩৩Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: মেয়ে হতে চেয়েছিলেন এক তরুণ। তবে বাড়িতে কাউকে বলার সাহস ছিল না। এমনকী লিঙ্গ পরিবর্তনের সার্জারির অর্থও ছিল না। তাই বাড়িতে একা একা লিঙ্গ পরিবর্তনের চেষ্টা করেন। এক কোপে কেটে ফেলেন নিজের পুরুষাঙ্গ। এতেই ঘটে বিপত্তি। শেষমেশ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ছিলেন ওই ২০ বছর বয়সি তরুণ।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। ওই জেলাতেই এক তরুণ নিজের পুরুষাঙ্গ কেটে মেয়ে হওয়ার ইচ্ছে প্রকাশ করে। মেয়ে হওয়ার ইচ্ছেতেই বাড়িতেই কেটে ফেলেন পুরুষাঙ্গ। রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।
পুলিশ সূত্রে জানা গেছে, তরুণ আদতে আমেঠি জেলার বাসিন্দা। সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। তরুণ জানিয়েছেন, অনলাইনে এক চিকিৎসকের সঙ্গে তিনি কথা বলার পরেই এমন পদক্ষেপ করেছেন। স্থানীয় ওই চিকিৎসকের পরামর্শেই বাড়িতেই নিজের পুরুষাঙ্গ এক কোপে কেটে ফেলেন তিনি। কিন্তু শেষমেশ যে এমন বিপত্তি ঘটতে পারে, তা অনুমান করতে পারেননি।
স্বরূপ রানি নেহরু হাসপাতালের চিকিৎসক ড. সন্তোষ জানিয়েছেন, সার্জিক্যাল ব্লেড দিয়ে ওই তরুণ নিজের গোপনাঙ্গে কোপ বসান। এক কোপে পুরুষাঙ্গ বাদ পড়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অতিরিক্ত রক্তপাতের কারণে আশঙ্কাজনক ছিলেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
চিকিৎসক আরও জানিয়েছেন, হাসপাতালের শয্যায় শুয়ে তরুণ বারবার বলেন, 'আমার শরীরটা পুরুষের মতো হলেও, আমি মনে মনে একজন মেয়ে।' তাঁর দাবি, গলার স্বর, আচার-আচরণ, ইচ্ছে, যৌন চাহিদা সবটাই মেয়েদের মতো। ১৪ বছর বয়সে প্রথমে তিনি সেটি টের পান। পারিবারিক এক অনুষ্ঠানে মহিলাদের সঙ্গে নাচগানের সময় টের পান, তিনি আদতেই মেয়েলি স্বভাবের। তখনই মনে হয়েছিল, তিনি আদতে এই মেয়েদের মতোই। শুধুমাত্র শরীরটা তাঁর পুরুষের মতো। তখন থেকেই মেয়ে হওয়ার ইচ্ছে চেপে বসে মাথায়।
বাবা-মায়ের একমাত্র সন্তান ওই তরুণ। তাই কখনও মুখ ফুটে নিজের ইচ্ছে প্রকাশ করতে পারেননি। মেয়ে হওয়ার ইচ্ছেয় লিঙ্গ পরিবর্তনের স্বপ্ন তাই চেপেই রেখেছিলেন। এরপর প্রয়াগরাজে সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে চলে যান। সেখানে এক ভাড়া বাড়িতে থাকতেন। সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের ভিডিও দেখতেন। অনলাইনে লিঙ্গ পরিবর্তন নিয়ে নানা গবেষণা করেন। অবশেষে স্থানীয় এক চিকিৎসকের থেকে অনলাইনেই পরামর্শ নেন।
বাড়িতেই অ্যানেস্থেসিয়া দিয়ে অসাড় করেন শরীর। এরপর সার্জিক্যাল ব্লেড দিয়ে গোপনাঙ্গে কোপ বসান। কিন্তু অসাড়তা কেটে গেলেই অসহ্য যন্ত্রণায় ছটফট করতে থাকেন। অতিরিক্ত রক্তপাত শুরু হয়। তখনই ভয়ে, আতঙ্কে স্থানীয়দের ডাকাডাকি শুরু করেন তিনি। স্থানীয়রাই যুবককে হাসপাতালে নিয়ে যান।
ছেলের এহেন কাণ্ডে কাঁদতে কাঁদতে হাসপাতালে পৌঁছন তাঁর মা। তিনি বলেন, 'ও আমাদের একমাত্র ছেলে। একমাত্র সন্তান। আমাদের বিদ্যে বুদ্ধি কম। কিন্তু চিকিৎসকের উচিত ছিল আমাদের একবার জানানো। প্রয়াগরাজে পাঠিয়েছিলাম। ভেবেছিলেন উচ্চ পদস্থ আধিকারিক হবে। কিন্তু ওর মনে যে অন্য ইচ্ছে ছিল, তা বুঝতে পারিনি।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?