সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১২ : ২৬Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: স্কুলে মিড ডে মিলে রুটি ও তরকারি দেওয়া হয়েছিল। স্বাস্থ্যকর খাবার পেয়েই অসুস্থ হয়ে পড়েছিল স্কুলের অধিকাংশ পড়ুয়া। দুপুরে মিড ডে মিল খাওয়ার পরেই অসুস্থ ৯০ জন পড়ুয়া। তড়িঘড়ি হাসপাতালেও ভর্তি করা হয়েছে তাদের। যে ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজস্থানে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে রাজস্থানের দৌসা জেলায়। শুক্রবার রাতে ওই জেলার এক সরকারি স্কুলের কমপক্ষে ৯০ জন পড়ুয়া মিড ডে মিল খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে। সকলকেই ওই রাতেই হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের তরফে জানা গেছে, অসুস্থ পড়ুয়াদের প্রত্যেকের উপসর্গ এক। সকলের পেটে যন্ত্রণা, ঘনঘন বমির মতো উপসর্গ ছিল। চিকিৎসকদের দাবি, মিড ডে মিলের খাবারে বিষক্রিয়ার জেরেই এই ঘটনাটি ঘটেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, চুড়িয়াওয়াস গ্রামের গভর্মেন্ট হাইয়ার সেকেন্ডারি স্কুলে ঘটনাটি ঘটেছে। স্বাস্থ্যকর খাবার খাওয়ার এক প্রকল্পের আওতায় ওই স্কুলের ১৫৬ জন পড়ুয়া মিড ডে মিলে রুটি ও তরকারি খেয়েছিল শুক্রবার। মিড ডে মিল খাওয়ার পরে পড়ুয়াদের শরীরে অস্বস্তি শুরু হয়। অনেকেই অস্বস্তিতে শয্যাশায়ী হয়। কয়েক ঘণ্টা পরেই একাধিক পড়ুয়া অভিযোগ করে, তাদের পেটে যন্ত্রণা, ঘনঘন বমি ও মাথা ঘোরানোর মতো সমস্যা হচ্ছে। এরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষের মধ্যে।
তড়িঘড়ি করে মেডিক্যাল টিম পৌঁছয় ওই স্কুলে। পড়ুয়াদের চিকিৎসাও শুরু হয়। কিন্তু সন্ধ্যার পর পড়ুয়াদের স্বাস্থ্যের অবনতি হয়। এরপর একে একে ওই পড়ুয়াদের স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রায় অর্ধেকের বেশি পড়ুয়ার স্বাস্থ্যের অবনতি হতেই অন্যত্র স্থানান্তরিত করার পরামর্শ দেন চিকিৎসকরা।
রাতেই দৌসা জেলা হাসপাতালে ৪৯ জন পড়ুয়াকে স্থানান্তরিত করা হয়। তবে শুক্রবার মধ্যরাতের মধ্যে চিকিৎসকরা জানান, পড়ুয়াদের স্বাস্থ্য বর্তমানে স্থিতিশীল। তাদের কারও শারীরিক অবস্থা আশঙ্কাজনক নেই। জেলা শাসক ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছেন। মিড ডে মিলের খাবারের নমুনা সংগ্রহ করে পরীক্ষা শুরু করেছেন খাদ্য দপ্তরের আধিকারিকরা। বিষক্রিয়া প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন তাঁরা।
স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, ওই সবজি ও আটা দিয়ে বৃহস্পতিবারেও মিড ডে মিলে রান্না হয়েছিল। বৃহস্পতিবার কোনও পড়ুয়া অসুস্থ হয়নি। শুক্রবারের রুটি ও তরকারি দুই শিক্ষক খেয়ে পরীক্ষা করে নিয়েছিলেন। সেই দুই শিক্ষকের শরীরে কোনও বিষক্রিয়ার প্রমাণ পাওয়া যায়নি। তাঁরা সুস্থ আছেন। যদিও ঘটনাটি ঘিরে উচ্চ পর্যায়ের তদন্ত চলছে।
প্রসঙ্গত, গত বছর সেপ্টেম্বর মাসে মিড ডে মিল খেয়ে বিপত্তি ঘটেছিল। আবারও মিড ডে মিল খেয়ে অসুস্থ অসংখ্য পড়ুয়া। এবার মিড ডে মিলে মরা গিরগিটি মেশানো ছিল বলে অভিযোগ। যা খেয়ে সরকারি স্কুলের বহু পড়ুয়া অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থদের মধ্যে ৬৫ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডে। দুমকা জেলার টোংরা এলাকায় একটি সরকারি স্কুলে মিড ডে মিলে মরা গিরগিটি মেশানোর অভিযোগ উঠেছে। শুক্রবার সেই মিড ডে মিল খেয়েই অসুস্থ হয়ে পড়ে স্কুলের খুদে পড়ুয়ারা। পেটে যন্ত্রণা, ঘনঘন বমির মতো উপসর্গ ছিল সকলের। তড়িঘড়ি করে তাদের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অসুস্থদের মধ্যে ৬৫ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, অসুস্থ পড়ুয়াদের অভিযোগ, মিড ডে মিলের মধ্যে মরা গিরগিটি তারা দেখতে পেয়েছিল। সেটি খেয়েই অসুস্থ হয়ে পড়েছে তারা। হাসপাতালে ভর্তি ৬৫ জন খুদে পড়ুয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। টোংরা থানায় পুলিশ ঘটনার তদন্ত জারি রেখেছে।
স্কুলের মধ্যে নিম্নমানের মিড ডে মিল পরিবেশিত হওয়ায় অভিভাবকরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। স্কুলের মধ্যে খাবার খেয়ে এতজন পড়ুয়া অসুস্থ হওয়ার পর নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। খাবারের নমুনা সংগ্রহ করে তদন্ত করা হবে বলেও জানা গিয়েছে। খুদে পড়ুয়াদের অসুস্থতার ঘটনায় ঝাড়খণ্ডে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?